News Headline :
ইন্টারকন্টিনেন্টাল ঢাকায় ‘ইনক্রেডিবল ওয়েডিংস ফেস্টিভ্যাল’ ৩১ জুলাই চলন্ত ট্রেনে পাথর নিক্ষেপ – বাউবি শিক্ষার্থী সাব্বিরের চোখের আলো নিভে গেল মোদি সরকারের আলোচনার প্রস্তাব প্রত্যাখ্যান করলো সিজেপি ‘চাঁদ তারার গুঞ্জরণ’-এ শাকিব-পূর্ণিমা মুক্তি পেল বিজয়ের শেষ সিনেমা, কে কত টাকা পারিশ্রমিক পেলেন? শিক্ষার্থীদের ‘শান্তিপূর্ণ’ আন্দোলন নিয়ে যা বললেন সালমান খান সহশিল্পীর বিরুদ্ধে জোর করে চুমু ও মারধরের অভিযোগ অভিনেত্রীর বাংলাদেশের খাবারের প্রশংসা, সঙ্গে বড় ঘোষণা আতিফ আসলামের দেশে একযোগে মুক্তি পাচ্ছে বিশ্ব কাঁপানো ৪টি সিনেমা মামদানি চাইলেই কি গ্রেপ্তার হবেন না নেতানিয়াহু
এবার অন্ধ গোয়েন্দা চঞ্চল চৌধুরী!

এবার অন্ধ গোয়েন্দা চঞ্চল চৌধুরী!

ওটিটি কনটেন্টগুলোতে গত কয়েক বছরে ভিন্নধর্মী কাজ দিয়ে চমকে দিয়েছেন চঞ্চল চৌধুরী। অন্যদিকে, থ্রিলার ঘরানার একাধিক কাজ দিয়ে প্রশংসা কুড়িয়েছেন নির্মাতা ভিকি জাহেদ।প্রথমবার তারা একসঙ্গে কাজ করলেন।  

‘রুমি’ নামের সিরিজটি নির্মিত হয়েছে হইচইয়ের জন্য। সোমবার (০১ এপ্রিল) মুক্তি পেয়েছে সিরিজটির ট্রেলার।

জানা গেছে, সিরিজে সিআইডি কর্মকর্তা রুমির চরিত্রে দেখা যাবে চঞ্চল চৌধুরীকে। যিনি এক দুর্ঘটনায় চোখ হারান, এরপর অদ্ভুত সব স্বপ্ন দেখতে থাকেন। তার স্বপ্নের সূত্র ধরেই একটি হত্যা মামলা সমাধানে নামেন রুমি। সেই সূত্র মামলার সমাধান করবে, নাকি আরও জট পাকাবে- সেই প্রশ্নের উত্তর মিলবে সিরিজে।

ট্রেলারে দেখা যায়, এক দুর্ঘটনায় চঞ্চলের মায়ের মৃত্যু হয়। তখন সেটাকে দুর্ঘটনা বলা হয়েছিল। কিন্তু পরে সন্দেহ তৈরি হয় সেটা কি আসলে নিছকই দুর্ঘটনা ছিল নাকি হত্যাকাণ্ড? ট্রেলারে এমন রহস্যের জমজমাট ইঙ্গিত মিলেছে।

সিরিজটিতে চঞ্চল চৌধুরী ছাড়াও আরও দেখা গেছে রিকিতা নন্দিনী শিমু, সজলসহ অনেকেই। ঈদ উপলক্ষে ১৩ এপ্রিল হইচইতে মুক্তি পাবে এটি।

Please Share This Post in Your Social Media

© All rights reserved © 2026 EU BANGLA NEWS