News Headline :
ইন্টারকন্টিনেন্টাল ঢাকায় ‘ইনক্রেডিবল ওয়েডিংস ফেস্টিভ্যাল’ ৩১ জুলাই চলন্ত ট্রেনে পাথর নিক্ষেপ – বাউবি শিক্ষার্থী সাব্বিরের চোখের আলো নিভে গেল মোদি সরকারের আলোচনার প্রস্তাব প্রত্যাখ্যান করলো সিজেপি ‘চাঁদ তারার গুঞ্জরণ’-এ শাকিব-পূর্ণিমা মুক্তি পেল বিজয়ের শেষ সিনেমা, কে কত টাকা পারিশ্রমিক পেলেন? শিক্ষার্থীদের ‘শান্তিপূর্ণ’ আন্দোলন নিয়ে যা বললেন সালমান খান সহশিল্পীর বিরুদ্ধে জোর করে চুমু ও মারধরের অভিযোগ অভিনেত্রীর বাংলাদেশের খাবারের প্রশংসা, সঙ্গে বড় ঘোষণা আতিফ আসলামের দেশে একযোগে মুক্তি পাচ্ছে বিশ্ব কাঁপানো ৪টি সিনেমা মামদানি চাইলেই কি গ্রেপ্তার হবেন না নেতানিয়াহু
গভীর রাতে সেহরি বিতরণ করলেন নায়ক-পরিচালক

গভীর রাতে সেহরি বিতরণ করলেন নায়ক-পরিচালক

মধ্যরাতের হঠাৎ করে বের হয়েই দরিদ্র মানুষদের মধ্যে খাবার বিতরণ করলেন নির্মাতা মোস্তফা কামাল রাজ, চিত্রনায়ক শরীফুল রাজ। ফেসবুকে পাওয়া বেশ কয়েকটি ছবিতে দেখা যায় দলবদ্ধভাবে কিছু মানুষ গভীর রাতে ঢাকার রাস্তায় খাবার প্যাকেট বিতরণ করছেন।

একনজরে দেখলে না বোঝা গেলেও একটু ভালো করে খেয়াল করলেই বোঝা যাবে বিতরণকারীদের দলে রয়েছে মোস্তফা কামাল রাজ ও অভিনেতা শরীফুল রাজ।

জানা গেছে, আসন্ন ঈদে মুক্তি পেতে যাচ্ছে মোস্তফা কামাল রাজ নির্মিত চলচ্চিত্র ওমর। এই চলচ্চিত্রে অভিনয় করেছেন শরীফুল। ছবিটির নামাঙ্কিত টি শার্ট পরে মধ্যরাতে নেমে পড়েন ছবির সঙ্গে সংশ্লিষ্ট কয়েকজন।

গভীর রাতে রাজধানী উত্তরা, বিমানবন্দর স্টেশন ও এর আশপাশের এলাকায় সেহরির জন্য প্যাকেটে করে খাবার বিতরণ করেছেন তারা।

ইতোমধ্যে ওমর সিনেমার টিজার প্রকাশ করা হয়েছে, সিনেমাটির গল্প সম্পর্কে তেমন কোনো আভাস পাওয়া যায়নি টিজারে। তবু দর্শকের আগ্রহ টের পাওয়া যাচ্ছে। এছাড়া সিনেমাটির ব্যাকগ্রাউন্ড মিউজিকেও রয়েছে আধুনিকতার ছাপ, যা দর্শক মনে বাড়তি আকর্ষণ তৈরি করছে। টিজারে দেখা গেছে, আরফিন রুমির কণ্ঠের সুরেলা গানের আভাস, সেই সঙ্গে রহস্য, খুন, সাসপেন্স আর রাজ-দর্শনা বণিকের নাচের ঝলক।

Please Share This Post in Your Social Media

© All rights reserved © 2026 EU BANGLA NEWS