News Headline :
ইন্টারকন্টিনেন্টাল ঢাকায় ‘ইনক্রেডিবল ওয়েডিংস ফেস্টিভ্যাল’ ৩১ জুলাই চলন্ত ট্রেনে পাথর নিক্ষেপ – বাউবি শিক্ষার্থী সাব্বিরের চোখের আলো নিভে গেল মোদি সরকারের আলোচনার প্রস্তাব প্রত্যাখ্যান করলো সিজেপি ‘চাঁদ তারার গুঞ্জরণ’-এ শাকিব-পূর্ণিমা মুক্তি পেল বিজয়ের শেষ সিনেমা, কে কত টাকা পারিশ্রমিক পেলেন? শিক্ষার্থীদের ‘শান্তিপূর্ণ’ আন্দোলন নিয়ে যা বললেন সালমান খান সহশিল্পীর বিরুদ্ধে জোর করে চুমু ও মারধরের অভিযোগ অভিনেত্রীর বাংলাদেশের খাবারের প্রশংসা, সঙ্গে বড় ঘোষণা আতিফ আসলামের দেশে একযোগে মুক্তি পাচ্ছে বিশ্ব কাঁপানো ৪টি সিনেমা মামদানি চাইলেই কি গ্রেপ্তার হবেন না নেতানিয়াহু
শাকিবের সিনেমায় প্রিন্স মাহমুদের চমক আলিফ

শাকিবের সিনেমায় প্রিন্স মাহমুদের চমক আলিফ

গত বছর ঈদে ‘প্রিয়তমা’ চলচ্চিত্রের ‘ঈশ্বর’ গান মুক্তির পর তুমুল জনপ্রিয়তা পেয়েছিল। সোমেশ্বর অলির লেখা গানে প্রিন্স মাহমুদের সংগীতায়োজনে কণ্ঠ দিয়েছিলেন রিয়াদ।দেশব্যাপী বেশ জনপ্রিয়তা পাওয়া ওই গানের পর আবারও শাকিব খানের ‘রাজকুমার’ সিনেমায় আসছে প্রিন্স মাহমুদের গান।

এবার গানটি প্রিন্স মাহমুদ নিজেই লিখেছেন। গেয়েছেন নতুন গায়ক আলিফ। গানের শিরোনাম ‘বরবাদ’।

এ বিষয়ে প্রিন্স মাহমুদ বলেন, যারা ভালোবাসায় বরবাদ হয়ে আছেন তাদের জন্য এই গান। গানের কথাগুলো এমন … ‘কার জন্য ভেতর মাঝে ওলটপালট লাগে, কেনরে আদর আদর বড্ড মায়া লাগে, কার জন্য ভেতরটাতে আকাশ-পাহাড় আবেগ, কার জন্য আনন্দটা অভিমানী মেঘ, কেন এ টান, কেন এ গান, বোঝে না বোঝে না মন কি চাচ্ছি? ভালোবাসতে বাসতে বরবাদ হয়ে যাচ্ছি। ’ 

প্রিন্স মাহমুদ আরও বলেন, এই গানের সুর ও কথায় নব্বই দশকের সঙ্গে এ সময়ের মেলবন্ধন। আমার গান যেমন হয়। আশা করছি এ গানের লুপ-এ পড়ে যাবে। দারুণ চিত্রায়ণ আর শাকিব খানের দুর্দান্ত পারফরমেন্স গানের সঙ্গে একাত্ম হয়ে গেছে। এটা শুধু এই সময় না, সবসময়ের গান হবে। গানের কথা সুর গায়কিতে ড্রামা আছে ভালো লাগবে।

নতুন গায়ক আলিফ প্রসঙ্গে বলেন, আলিফ আমার পরীক্ষিত কণ্ঠ। ওর গলায় এমন কিছু রয়েছে যা আমাকে আকর্ষণ করে। দারুণ সুন্দর গায়, ওর কণ্ঠে যে ড্রামা রয়েছে তাতে মানুষের কাছে, শ্রোতাদের কাছে খুবই ভালো লাগবে। ও দুর্দান্ত গায়।

পারিবারিক সম্পর্ক এবং একজন স্বপ্নবাজ তরুণের বাংলাদেশ থেকে যুক্তরাষ্ট্র যাত্রার গল্পকে কেন্দ্র করে নির্মিত হয়েছে ‘রাজকুমার’। এতে শাকিব খানের নায়িকা হিসেবে অভিনয় করছেন মার্কিন অভিনেত্রী কোর্টনি কফি। দেশের পাবনা, ঢাকা, নারায়ণগঞ্জ, মানিকগঞ্জ, সাজেক এবং নিউ ইয়র্কে দীর্ঘ সময় নিয়ে সিনেমাটির শুটিং হয়েছে। 

Please Share This Post in Your Social Media

© All rights reserved © 2026 EU BANGLA NEWS