News Headline :
ইন্টারকন্টিনেন্টাল ঢাকায় ‘ইনক্রেডিবল ওয়েডিংস ফেস্টিভ্যাল’ ৩১ জুলাই চলন্ত ট্রেনে পাথর নিক্ষেপ – বাউবি শিক্ষার্থী সাব্বিরের চোখের আলো নিভে গেল মোদি সরকারের আলোচনার প্রস্তাব প্রত্যাখ্যান করলো সিজেপি ‘চাঁদ তারার গুঞ্জরণ’-এ শাকিব-পূর্ণিমা মুক্তি পেল বিজয়ের শেষ সিনেমা, কে কত টাকা পারিশ্রমিক পেলেন? শিক্ষার্থীদের ‘শান্তিপূর্ণ’ আন্দোলন নিয়ে যা বললেন সালমান খান সহশিল্পীর বিরুদ্ধে জোর করে চুমু ও মারধরের অভিযোগ অভিনেত্রীর বাংলাদেশের খাবারের প্রশংসা, সঙ্গে বড় ঘোষণা আতিফ আসলামের দেশে একযোগে মুক্তি পাচ্ছে বিশ্ব কাঁপানো ৪টি সিনেমা মামদানি চাইলেই কি গ্রেপ্তার হবেন না নেতানিয়াহু
সেলেন ডিওনের জন্মদিন আজ

সেলেন ডিওনের জন্মদিন আজ

হলিউডের ‘টাইটানিক’ সিনেমার বিখ্যাত গান ‘মাই হার্ট উইল গো অন’-এর গায়িকা সেলেন ডিওনের জন্মদিন আজ (৩০ মার্চ)। ১৯৬৮ সালের (৩০ মার্চ) আজকের এই দিনে জন্মগ্রহণ করেন এই গায়িকা। ৫৬ বছর বয়সী এই গায়িকার ছোটবেলা থেকেই গানের প্রতি আগ্রহ ছিল। উপহার দিয়েছেন অসংখ্য সুপারহিট গান। বিশ্বব্যাপী সেলেন ডিওন এর ভক্তের সংখ্যা নেহাত কম নয়।

বিশ্বসংগীতের অন্যতম শীর্ষ শিল্পী সেলেন ডিওন। সংগীতে দীর্ঘ ক্যারিয়ার তার। জনপ্রিয় এই গায়িকা কয়েক বছর ধরেই গাইছেন না। ২০২২ সালের ডিসেম্বরে তার অসুস্থতার কথা প্রথম প্রকাশ্যে আনেন সেলেন ডিওন। জানান, জটিল স্নায়ুরোগে আক্রান্ত তিনি। এই রোগের কারণে শারীরিক ও মানসিক নানা ধরনের জটিলতার মধ্য দিয়ে যাচ্ছেন তিনি। 

ইনস্টাগ্রাম পোস্টে লেখেন, পরীক্ষা–নিরীক্ষার পর স্টিফ পারসন সিনড্রোম ধরা পড়েছে। এ রোগের কারণে হাঁটতে ও গান গাইতে সমস্যা হচ্ছে। দুর্ভাগ্যজনকভাবে এ সমস্যা আমার জীবনের সব ক্ষেত্রেও প্রভাব ফেলছে। আমি নিজের কণ্ঠ ব্যবহার করে গাইতে পারছি না। ’

চার দশকের বেশি সময় ধরে গান গাইছেন সেলেন ডিওন, বিশ্বের অন্যতম শীর্ষ গায়িকাদের একজন তিনি। এ পর্যন্ত তার অ্যালবাম ২৫০ মিলিয়নের বেশি কপি বিক্রি হয়েছে।

তার গাওয়া জনপ্রিয় গানের মধ্যে আছে ‘দ্য পাওয়ার অব লাভ’, ‘থিংক টোয়াইস’, ‘বিকজ ইউ লাভড মি’, ‘ইটস অল কামিং ব্যাক টু মি নাউ’, ‘দ্যাটস দ্য ওয়ে ইট ইজ’, ‘অ্যাই অ্যাম অ্যালাইভ’ ইত্যাদি।

ফরাসি ও ইংরেজি ভাষায় তার প্রকাশিত অ্যালবামের সংখ্যা ২৭টি। 

Please Share This Post in Your Social Media

© All rights reserved © 2026 EU BANGLA NEWS