News Headline :
ইন্টারকন্টিনেন্টাল ঢাকায় ‘ইনক্রেডিবল ওয়েডিংস ফেস্টিভ্যাল’ ৩১ জুলাই চলন্ত ট্রেনে পাথর নিক্ষেপ – বাউবি শিক্ষার্থী সাব্বিরের চোখের আলো নিভে গেল মোদি সরকারের আলোচনার প্রস্তাব প্রত্যাখ্যান করলো সিজেপি ‘চাঁদ তারার গুঞ্জরণ’-এ শাকিব-পূর্ণিমা মুক্তি পেল বিজয়ের শেষ সিনেমা, কে কত টাকা পারিশ্রমিক পেলেন? শিক্ষার্থীদের ‘শান্তিপূর্ণ’ আন্দোলন নিয়ে যা বললেন সালমান খান সহশিল্পীর বিরুদ্ধে জোর করে চুমু ও মারধরের অভিযোগ অভিনেত্রীর বাংলাদেশের খাবারের প্রশংসা, সঙ্গে বড় ঘোষণা আতিফ আসলামের দেশে একযোগে মুক্তি পাচ্ছে বিশ্ব কাঁপানো ৪টি সিনেমা মামদানি চাইলেই কি গ্রেপ্তার হবেন না নেতানিয়াহু
শাকিবের ‘তুফান’এ ভিলেন যিশু সেনগুপ্ত !

শাকিবের ‘তুফান’এ ভিলেন যিশু সেনগুপ্ত !

বর্তমান সময়ের অন্যতম আলোচিত তরুণ নির্মাতা রায়হান রাফি। ইতোমধ্যে বেশ কয়েকটি চলচ্চিত্র দিয়ে দর্শকদের আস্থার প্রতীক হয়ে উঠেছেন। এবার এই নির্মাতা ঢাকাই চলচ্চিত্রের নাম্বার ওয়ান নায়ক শাকিব খানকে নিয়ে নির্মাণ করতে যাচ্ছেন নতুন চলচ্চিত্র ‘তুফান’।

ছবিটির ঘোষণা দেয়ার পর থেকেই সিনেমাটি নিয়ে চলছে তুমুল আলোচনা। সিনেমা-সংশ্লিষ্টরা গোপন রাখছেন এর অভিনয় শিল্পীদের নামও। ক’দিন আগে জানা যায়, সিনেমায় শাকিবের বিপরীতে নায়িকা হিসেবে থাকছেন মাসুমা রহমান নাবিলা ও ভারতের নায়িকা মিমি চক্রবর্তী। এবার জানা গেছে, ‘তুফান’-এ দেখা যাবে কলকাতার জনপ্রিয় অভিনেতা যিশু সেনগুপ্তকে। তিনি হাজির হবেন ভিলেন চরিত্রে।

এর আগে গুঞ্জন রটে- সিনেমাটিতে খল নায়কের ভূমিকায় দেখা যেতে পারে আফরান নিশোকে। তবে এর পরিচালক রায়হান রাফি তখন বিষয়টি নাকচ করে দেন।

এদিকে সিনেমার একাধিক সূত্র বলছে, নিশোর বদলে যিশুকে নেওয়া হচ্ছে এতে। তবে বিষয়টি নিয়ে নিশ্চুপ আছে নির্মাতা থেকে শুরু করে প্রযোজনা প্রতিষ্ঠান সবাই।

যীশুর থাকা না থাকা নিয়ে আলফা আই–এর কর্ণধার শাহরিয়ার শাকিলে বলেন, আমি নিজেই খবরটি প্রথম শুনলাম। যীশুর সঙ্গে তুফানের বিষয়ে আমাদের কোনো কথা হয়নি। যারাই সংবাদটি দিয়েছেন, তাদের কাউকে আমরা কোনো তথ্য দিইনি।

‘তুফান’ সিনেমাটি যৌথভাবে প্রযোজনা করছে বাংলাদেশ-ভারতের তিনটি সংস্থা এসভিএফ, আলফা আই এবং চরকি।

Please Share This Post in Your Social Media

© All rights reserved © 2026 EU BANGLA NEWS