News Headline :
ইন্টারকন্টিনেন্টাল ঢাকায় ‘ইনক্রেডিবল ওয়েডিংস ফেস্টিভ্যাল’ ৩১ জুলাই চলন্ত ট্রেনে পাথর নিক্ষেপ – বাউবি শিক্ষার্থী সাব্বিরের চোখের আলো নিভে গেল মোদি সরকারের আলোচনার প্রস্তাব প্রত্যাখ্যান করলো সিজেপি ‘চাঁদ তারার গুঞ্জরণ’-এ শাকিব-পূর্ণিমা মুক্তি পেল বিজয়ের শেষ সিনেমা, কে কত টাকা পারিশ্রমিক পেলেন? শিক্ষার্থীদের ‘শান্তিপূর্ণ’ আন্দোলন নিয়ে যা বললেন সালমান খান সহশিল্পীর বিরুদ্ধে জোর করে চুমু ও মারধরের অভিযোগ অভিনেত্রীর বাংলাদেশের খাবারের প্রশংসা, সঙ্গে বড় ঘোষণা আতিফ আসলামের দেশে একযোগে মুক্তি পাচ্ছে বিশ্ব কাঁপানো ৪টি সিনেমা মামদানি চাইলেই কি গ্রেপ্তার হবেন না নেতানিয়াহু
১৯ এপ্রিলই অনুষ্ঠিত হবে চলচ্চিত্র শিল্পী সমিতির নির্বাচন

১৯ এপ্রিলই অনুষ্ঠিত হবে চলচ্চিত্র শিল্পী সমিতির নির্বাচন

সব জল্পনা কাটিয়ে ১৯ এপ্রিলই অনুষ্ঠিত হবে বাংলাদেশ চলচ্চিত্র শিল্পী সমিতির দ্বি-বার্ষিক নির্বাচন। মিশা সওদাগরের আবেদনের প্রেক্ষিতেই নির্বাচনের তারিখ পরিবর্তন করে ১৯ এপ্রিল করা হয়েছে।এমনটাই জানিয়েছেন ২০২৪-২৬ মেয়াদের প্রধান নির্বাচন কমিশনার খোরশেদ আলম খসরু।

শিল্পী সমিতির নির্বাচনের তারিখ নিয়ে কম জল ঘোলা হয়নি। প্রথমে কার্যনির্বাহী সদস্যদের সিদ্ধান্তে ১৯ এপ্রিল নির্বাচনের তারিখ নির্ধারিত হলেও পরবর্তীতে কমিটির সিদ্ধান্ত ছাড়াই নির্বাচনের তারিখ পিছিয়ে নির্বাচন কমিশন ২৭ এপ্রিল তফশিল ঘোষণা করেন বলে অভিযোগ করেন মিশা।

নতুন তারিখ ঘোষণায় বিস্মিত প্রকাশ করেছিলেন গত দুই মেয়াদের সাবেক সভাপতি মিশা সওদাগর। নতুন তারিখের ফলে আর্থিক ক্ষতিসহ বহু সমস্যার মোকাবেলা করতে হবে জানিয়ে প্রধান নির্বাচন কমিশনার বরাবর চিঠি দেন এই অভিনেতা। তার প্রেক্ষিতেই পূর্ব নির্ধারিত তারিখেই হবে শিল্পী সমিতির নির্বাচন।  

এবার নির্বাচনে দুটি প্যানেল প্রতিদ্বন্দ্বিতা করছে। মিশা সওদাগর-ডিপজলের বিপরীতে লড়বেন মাহমুদ কলি-নিপুণ আক্তার। চলতি সপ্তাহে দুই প্যানেলের চূড়ান্ত প্রার্থীদের তালিকা ঘোষণা হবে বলে জানা গেছে।

Please Share This Post in Your Social Media

© All rights reserved © 2026 EU BANGLA NEWS