News Headline :
ইন্টারকন্টিনেন্টাল ঢাকায় ‘ইনক্রেডিবল ওয়েডিংস ফেস্টিভ্যাল’ ৩১ জুলাই চলন্ত ট্রেনে পাথর নিক্ষেপ – বাউবি শিক্ষার্থী সাব্বিরের চোখের আলো নিভে গেল মোদি সরকারের আলোচনার প্রস্তাব প্রত্যাখ্যান করলো সিজেপি ‘চাঁদ তারার গুঞ্জরণ’-এ শাকিব-পূর্ণিমা মুক্তি পেল বিজয়ের শেষ সিনেমা, কে কত টাকা পারিশ্রমিক পেলেন? শিক্ষার্থীদের ‘শান্তিপূর্ণ’ আন্দোলন নিয়ে যা বললেন সালমান খান সহশিল্পীর বিরুদ্ধে জোর করে চুমু ও মারধরের অভিযোগ অভিনেত্রীর বাংলাদেশের খাবারের প্রশংসা, সঙ্গে বড় ঘোষণা আতিফ আসলামের দেশে একযোগে মুক্তি পাচ্ছে বিশ্ব কাঁপানো ৪টি সিনেমা মামদানি চাইলেই কি গ্রেপ্তার হবেন না নেতানিয়াহু
জন্মদিনে ‘জীবন গল্প’ আনলেন ফেরদৌস ওয়াহিদ

জন্মদিনে ‘জীবন গল্প’ আনলেন ফেরদৌস ওয়াহিদ

বরেণ্য সংগীতশিল্পী ফেরদৌস ওয়াহিদের জন্মদিন মঙ্গলবার (২৬ মার্চ)। বিশেষ এ দিনটিকে সামনে রেখে মুক্তি পেল ‘জীবন গল্প’ শিরোনামের গান।গানটিতে সুর দেওয়ার পাশাপাশি মিউজিক ভিডিও নির্মাণ করেছেন পিজিত মহাজন। শেখ নজরুলের কথায় গানটি এইচএম ভয়েসের ব্যানারে মুক্তি পেয়েছে।

‘জীবনটা সকাল বিকেল, জীবনটা সন্ধ্যে-দুপুর/জীবনটা ব্যস্ত ভীষণ, জীবনটা ক্লান্ত নুপুর…’ এমন কথায় গানটি লিখেছেন শেখ নজরুল।

গানটি নিয়ে ফেরদৌস ওয়াহিদ বলেন, ‘ক্যারিয়ারের অন্য সব গান থেকে আলাদাভাবে করা হয়েছে গানটি। শ্রোতারা নতুনভাবে পাবেন আমাকে। পিজিত আমার খুব স্নেহের, ও এত সুন্দর সুর বেঁধেছে যে না গেয়ে পারলাম না।

পুরো প্রজেক্ট নিয়ে পিজিতের পরিশ্রম আমাকে মুগ্ধ করেছে। এ গানে অনেকে নিজের জীবনের গল্প খুঁজে পাবেন। ’

গানটি নিয়ে পিজিত বলেন, আমার এক যুগের স্টেজ ক্যারিয়ারে স্যারের (ফেরদৌস ওয়াহিদ) গান অসংখ্যবার গেয়েছি। চট্টগ্রাম থেকে ঢাকায় আসার পর প্রথম ইচ্ছা ছিল স্যারের সঙ্গে কাজ করব। তিনি আমার গান, আমার কাজ পছন্দ করেছেন এটা আমার পরম পাওয়া।

Please Share This Post in Your Social Media

© All rights reserved © 2026 EU BANGLA NEWS