News Headline :
ইন্টারকন্টিনেন্টাল ঢাকায় ‘ইনক্রেডিবল ওয়েডিংস ফেস্টিভ্যাল’ ৩১ জুলাই চলন্ত ট্রেনে পাথর নিক্ষেপ – বাউবি শিক্ষার্থী সাব্বিরের চোখের আলো নিভে গেল মোদি সরকারের আলোচনার প্রস্তাব প্রত্যাখ্যান করলো সিজেপি ‘চাঁদ তারার গুঞ্জরণ’-এ শাকিব-পূর্ণিমা মুক্তি পেল বিজয়ের শেষ সিনেমা, কে কত টাকা পারিশ্রমিক পেলেন? শিক্ষার্থীদের ‘শান্তিপূর্ণ’ আন্দোলন নিয়ে যা বললেন সালমান খান সহশিল্পীর বিরুদ্ধে জোর করে চুমু ও মারধরের অভিযোগ অভিনেত্রীর বাংলাদেশের খাবারের প্রশংসা, সঙ্গে বড় ঘোষণা আতিফ আসলামের দেশে একযোগে মুক্তি পাচ্ছে বিশ্ব কাঁপানো ৪টি সিনেমা মামদানি চাইলেই কি গ্রেপ্তার হবেন না নেতানিয়াহু
ছোট ছেলে বীরের জন্মদিনে শাকিবের শুভেচ্ছা

ছোট ছেলে বীরের জন্মদিনে শাকিবের শুভেচ্ছা

ঢাকাই সিনেমার সুপারস্টার শাকিব খান ও চিত্রনায়িকা শবনম বুবলী দম্পতির ছেলে শেহজাদ খান বীরের জন্মদিন বৃহস্পতিবার (২১ মার্চ)। এদিন পাঁচ বছরে পা রাখল বীর।ছেলের জন্মদিনে শাকিব খান সামাজিকমাধ্যম ফেসবুকে এক পোস্টের মাধ্যমে শুভেচ্ছা জানিয়েছেন।  

বৃহস্পতিবার সকালে শুভেচ্ছা জানান শাকিব খান।

ফেসবুক পেজে বীরের একটি ছবি পোস্ট করেন ঢাকাই চলচ্চিত্রের এই নায়ক। ক্যাপশনে তিনি লেখেন, ‘শুভ জন্মদিন আমার ছোট্ট রাজকুমার’। ওই পোস্টে ভালোবাসার ইমোজি জুড়ে দিয়েছেন তিনি।

শাকিব খানের ওই পোস্টে অসংখ্য ভক্ত, শুভাকাঙ্ক্ষী বীরকে জন্মদিনের শুভেচ্ছা জানিয়ে কমেন্টস করেছেন।  

অন্যদিকে ছেলের জন্মদিন উপলক্ষ্যে সামাজিকমাধ্যমে একটি ভিডিও প্রকাশ করেছেন বুবলী। ভিডিওতে তিনি ছেলেকে নিয়ে আবেগঘন বার্তা দিয়েছেন।  

উল্লেখ্য, ২০২০ সালে ২১ মার্চ বুবলীর কোলজুড়ে আসে ফুটফুটে পুত্র সন্তান শেহজাদ খান বীর। তারও আগে ২০১৮ সালের ২০ জুলাই শাকিব খান ও শবনম বুবলীর বিয়ে হয়। যদিও তাদের এই বিয়ের কথা সেসময় গোপন ছিল। বর্তমানে বুবলীর সঙ্গে একসঙ্গে থাকছেন না শাকিব খান।

এর আগে শাকিব খান অভিনেত্রী অপু বিশ্বাসকে বিয়ে করেন। অপুর ঘরেও শাকিবের একটি পুত্র সন্তান আব্রাহাম খান জয় রয়েছে। ২০১৬ সালের ২৭ সেপ্টেম্বর কলকাতায় জয়ের জন্ম হয়।

Please Share This Post in Your Social Media

© All rights reserved © 2026 EU BANGLA NEWS