News Headline :
ইন্টারকন্টিনেন্টাল ঢাকায় ‘ইনক্রেডিবল ওয়েডিংস ফেস্টিভ্যাল’ ৩১ জুলাই চলন্ত ট্রেনে পাথর নিক্ষেপ – বাউবি শিক্ষার্থী সাব্বিরের চোখের আলো নিভে গেল মোদি সরকারের আলোচনার প্রস্তাব প্রত্যাখ্যান করলো সিজেপি ‘চাঁদ তারার গুঞ্জরণ’-এ শাকিব-পূর্ণিমা মুক্তি পেল বিজয়ের শেষ সিনেমা, কে কত টাকা পারিশ্রমিক পেলেন? শিক্ষার্থীদের ‘শান্তিপূর্ণ’ আন্দোলন নিয়ে যা বললেন সালমান খান সহশিল্পীর বিরুদ্ধে জোর করে চুমু ও মারধরের অভিযোগ অভিনেত্রীর বাংলাদেশের খাবারের প্রশংসা, সঙ্গে বড় ঘোষণা আতিফ আসলামের দেশে একযোগে মুক্তি পাচ্ছে বিশ্ব কাঁপানো ৪টি সিনেমা মামদানি চাইলেই কি গ্রেপ্তার হবেন না নেতানিয়াহু
বিকেলে এভারকেয়ার হাসপাতালে নেওয়া হবে খালেদা জিয়াকে

বিকেলে এভারকেয়ার হাসপাতালে নেওয়া হবে খালেদা জিয়াকে

শারীরিক কিছু জরুরি পরীক্ষা-নিরীক্ষার জন্য এভারকেয়ার হাসপাতালে নেওয়া হবে বিএনপি চেয়ারপারসন খালেদা জিয়াকে।

মেডিকেল বোর্ডের সিদ্ধান্তক্রমেই হাসপাতালে নেওয়া হচ্ছে তাকে।

বৃহস্পতিবার  (৮ ফেব্রুয়ারি ) বিকাল ৪টায় গুলশান-২ এর ৭৯ নাম্বার রোডস্থ বাসা ফিরোজা থেকে রাজধানীর এভারকেয়ার হাসপাতাল নেওয়া হবে সাবেক প্রধানমন্ত্রীকে।

বিএনপির ভাইস চেয়ারম্যান ও অধ্যাপক ডা. এ জেড এম জাহিদ হোসেন এবং  বিএনপি চেয়ারপার্সনের একান্ত সচিব এবিএম আব্দুস সাত্তার বিষয়টি নিশ্চিত করেছেন।

এর আগে দীর্ঘ পাঁচ মাসের বেশি সময় এভারকেয়ার হাসপাতালে চিকিৎসাধীন ছিলেন খালেদা জিয়া।  

শারীরিকভাবে অসুস্থ হয়ে পড়লে গত ৯ আগস্ট মেডিকেল বোর্ডের সিদ্ধান্তে রাজধানীর এভারকেয়ার হাসপাতালে ভর্তি হন খালেদা জিয়া। ১৫৬ দিন চিকিৎসা শেষে ১১ জানুয়ারি বিকেলে হাসপাতাল ছাড়েন তিনি।

সেসময় তার চিকিৎসকেরা জানিয়েছিলেন, মেডিকেল বোর্ডের সিদ্ধান্তে গুলশানের বাসায় থেকে চিকিৎসা নেবেন বেগম জিয়া।

Please Share This Post in Your Social Media

© All rights reserved © 2026 EU BANGLA NEWS