ইয়েমেনের ইরান-সমর্থিত হুতি বিদ্রোহীরা শনিবার সৌদি আরবের দক্ষিণাঞ্চলীয় জিজান শহরে ক্ষেপণাস্ত্র হামলার দাবি করেছে। চলতি সপ্তাহে সৌদির হামলার জবাবে প্রতিশোধ নেওয়ার ঘোষণা দেওয়ার পরই তারা এ হামলার কথা জানায়। এদিকে, টানা দুই সপ্তাহের মার্কিন হামলার পর শনিবার প্রথমবারের মতো ইরানে কোনো হামলার খবর পাওয়া যায়নি। তবে উত্তেজনা এখনো প্রশমিত হয়নি।ইরানের বিস্তারিত পড়ুন
সিরিয়ার মধ্যাঞ্চলে দুটি যাত্রীবাহী বাসের মুখোমুখি সংঘর্ষে অন্তত ৩৫ জন নিহত হয়েছেন। এ ঘটনায় আহত হয়েছেন আরও অন্তত ৩০ জন।দেশটির স্বাস্থ্য মন্ত্রণালয় হতাহতের এ তথ্য নিশ্চিত করেছে। শনিবার (২৫ জুলাই) দামেস্ক-দেইর আজ-জোর মহাসড়কের আল-সুখনাহ ও পালমিরার মধ্যবর্তী এলাকায় এ দুর্ঘটনা ঘটে।৪০০ কিলোমিটারের বেশি দীর্ঘ এ মহাসড়কটি রাজধানী দামেস্কের সঙ্গে পূর্বাঞ্চলীয় বিস্তারিত পড়ুন
হরমুজ প্রণালীর মধ্য দিয়ে ইরানি কর্তৃপক্ষকে পাশ কাটিয়ে যুক্তরাষ্ট্র জোর করে একটি নতুন পথ খোলার চেষ্টা করছে বলে অভিযোগ করেছে ইরান। তাদের মতে, এই পদক্ষেপ দুই দেশের অন্তর্বর্তীকালীন শান্তি চুক্তি লঙ্ঘন করেছে এবং উত্তেজনা বাড়িয়ে তুলেছে। শনিবার (২৫ জুলাই) ইরানি গণমাধ্যমে প্রকাশিত এক সাক্ষাৎকারে ইরানের পররাষ্ট্রমন্ত্রী আব্বাস আরাগচি এই মন্তব্য বিস্তারিত পড়ুন
মালদ্বীপের স্বাধীনতার ৬১তম বার্ষিকী উদযাপন অনুষ্ঠানে যোগ দিতে দেশটিতে পৌঁছেছেন পররাষ্ট্রমন্ত্রী ড. খলিলুর রহমান। শনিবার (২৫ জুলাই) মালদ্বীপে পৌঁছালে দেশটির পররাষ্ট্রমন্ত্রী ইরুথিশাম আদম এবং পররাষ্ট্র মন্ত্রণালয়ের ঊর্ধ্বতন কর্মকর্তারা তাকে স্বাগত জানান। সফরকালে পররাষ্ট্রমন্ত্রী ড. খলিলুর রহমান মালদ্বীপের রাষ্ট্রপতি ড. মোহাম্মদ মুইজ্জুর সঙ্গে সৌজন্য সাক্ষাৎ করবেন। এছাড়া দেশটির পররাষ্ট্রমন্ত্রী ইরুথিশাম আদমের বিস্তারিত পড়ুন
ফ্রান্স ও স্পেনে ভয়াবহ দাবানলের কারণে দুই লাখের বেশি মানুষকে তাদের বাড়িঘর থেকে নিরাপদ স্থানে সরিয়ে নেওয়া হয়েছে। ইউরোপের দক্ষিণ-পশ্চিমাঞ্চলে ছড়িয়ে পড়া এ আগুনকে সাম্প্রতিক সময়ের সবচেয়ে ভয়াবহ দাবানলগুলোর একটি হিসেবে দেখা হচ্ছে। শনিবার ফ্রান্সের কর্তৃপক্ষ দেশটির ষষ্ঠ বৃহত্তম শহর বোর্দোর আশপাশের উপশহরগুলো থেকে হাজারো মানুষকে সরিয়ে নেয়। এর আগের বিস্তারিত পড়ুন
ককরোচ জনতা পার্টির (সিজেপি) নেতৃত্বাধীন ছাত্র-জনতার তীব্র আন্দোলনের মুখে অবশেষে পদত্যাগ করেছেন ভারতের শিক্ষামন্ত্রী ধর্মেন্দ্র প্রধান। শনিবার (২৫ জুলাই) প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদীর কাছে পদত্যাগপত্র পাঠিয়েছেন তিনি। সামাজিক যোগাযোগমাধ্যম এক্সে দেওয়া এক পোস্টে ধর্মেন্দ্র এ তথ্য জানান। কেন্দ্রীয় সরকার ও ককরোচ জনতা পার্টির মধ্যে তৃতীয় দফার বৈঠকের কয়েক ঘণ্টা আগে তিনি বিস্তারিত পড়ুন
বিশ্বরাজনীতির ইতিহাসে মেয়াদের শেষ দিন পর্যন্ত ক্ষমতায় থাকা সব রাষ্ট্রপ্রধানের ভাগ্যে জোটে না। রাজনৈতিক কেলেঙ্কারি, গণবিক্ষোভ, অর্থনৈতিক বিপর্যয়, সামরিক চাপ কিংবা অভিশংসনের মুখোমুখী হয়ে অনেক রাষ্ট্রপ্রধানকেই মেয়াদের আগেই পদ ছাড়তে হয়েছে। সম্প্রতি এ তালিকায় যুক্ত হয়েছেন বাংলাদেশের রাষ্ট্রপতি মো. সাহাবুদ্দিন। নিচে সাল অনুযায়ী বিশ্বজুড়ে মেয়াদের আগে পদত্যাগ করা বা ক্ষমতাচ্যুত বিস্তারিত পড়ুন
ওয়াশিংটনে মার্কিন যুক্তরাষ্ট্র এবং সৌদি আরবের মধ্যে বেসামরিক পারমাণবিক চুক্তি স্বাক্ষরের এক দিন না পেরোতেই তা অনিশ্চয়তার মুখে পড়েছে। চুক্তি স্বাক্ষরের মাত্র ২৪ ঘণ্টা পার হওয়ার আগেই প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্প এতে নতুন শর্ত জুড়ে দিয়েছেন। বুধবার (২২ জুলাই) বিকেলে ডিপার্টমেন্ট অব এনার্জির ওয়াশিংটন সদর দপ্তরে দুই দশকেরও বেশি সময় ধরে বিস্তারিত পড়ুন
নিট পরীক্ষার প্রশ্নপত্র ফাঁসকে কেন্দ্র করে ভারতজুড়ে চলমান শিক্ষার্থীদের আন্দোলন নিয়ে মুখ খুলেছেন ক্রিকেট কিংবদন্তি শচীন টেন্ডুলকার। তিনি বলেছেন, তরুণরা যেন কখনোই পরিশ্রম ও মেধার ওপর বিশ্বাস না হারায়, তা নিশ্চিত করা সমাজের সবার দায়িত্ব। বৃহস্পতিবার সামাজিক যোগাযোগমাধ্যম এক্সে দেওয়া এক আবেগঘন বার্তায় টেন্ডুলকার তাঁর প্রয়াত বাবা, অধ্যাপক রমেশ টেন্ডুলকারের বিস্তারিত পড়ুন
ভারতে প্রশ্নপত্র ফাঁসকে ঘিরে চলমান রাজনৈতিক ও সামাজিক সংকট নিরসনে অবশেষে তরুণদের নেতৃত্বাধীন ককরোচ জনতা পার্টির প্রতিনিধিদের সঙ্গে আনুষ্ঠানিক বৈঠকে বসেছে কেন্দ্রীয় সরকার। তবে দাবি পূরণ না হওয়া পর্যন্ত দেশজুড়ে চলমান আন্দোলন ও বিক্ষোভ কর্মসূচি প্রত্যাহার করা হবে না বলে স্পষ্ট জানিয়েছেন আন্দোলনকারীরা। শুক্রবার (২৪ জুলাই) স্থানীয় সময় দুপুর সাড়ে বিস্তারিত পড়ুন