News Headline :
আলোচনা চলাকালে নেতানিয়াহুর ফোনেই বদলে যায় সবকিছু: আরাঘচি অবরোধ করা এলাকায় জাহাজ ঢুকলে ‘জব্দ করবে’ মার্কিন বাহিনী কর্মসংস্থান বাড়াতে বেসরকারি বিনিয়োগের আহ্বান পাট প্রতিমন্ত্রীর বিদেশে রপ্তানি হচ্ছে জামালপুরের কাঁচা মরিচ স্বরাষ্ট্রমন্ত্রীর আইনের কচকচানিতে জাতি বিভ্রান্ত: দিলারা চৌধুরী বাংলা নববর্ষ বরণে এনসিপির বর্ণিল আয়োজন সিকেডি হাসপাতালে চাঁদাদাবি, ৪ আসামির ৪ দিনের রিমান্ড পহেলা বৈশাখ থেকে ‘কৃষক কার্ড’ কর্মসূচির ঐতিহাসিক যাত্রা শুরু: মাহদী আমিন জাপান বাংলাদেশের দীর্ঘদিনের উন্নয়ন সহযোগী ও অকৃত্রিম বন্ধু: শিল্পমন্ত্রী জাতীয় মানবাধিকার কমিশনের সব সদস্যের পদত্যাগ

তৃণমূল বিএনপির ভারপ্রাপ্ত চেয়ারম্যানের নাম প্রকাশ শনিবার

তৃণমূল বিএনপি নতুন ভারপ্রাপ্ত চেয়ারম্যানের নাম প্রকাশ করতে যাচ্ছে। শনিবার গুলশান-১ এর দলীয় কার্যালয় থেকে নাম প্রকাশ করা হবে। শুক্রবার (৫ মে) সংগঠনটির পক্ষ থেকে এক প্রেস বিজ্ঞপ্তির মাধ্যমে এ তথ্য জানানো হয়েছে। এর আগে গত ১৯ ফেব্রুয়ারি তৃণমূল বিএনপির চেয়ারম্যান ব্যারিস্টার নামজমুল হুদা মারা যান। প্রেস বিজ্ঞপ্তিতে বলা হয়, বিস্তারিত পড়ুন

বিএনপির আন্দোলনের রুপরেখা রাজনীতির নয়, ষড়যন্ত্রের: ওবায়দুল কাদের

বিএনপির আন্দোলনের রুপরেখা রাজনীতির নয়, ষড়যন্ত্রের এবং তারা এখন দেশের অর্থনীতিকে ধ্বংস করার ফন্দি আঁটছে বলে মন্তব্য করেছেন আওয়ামী লীগের সাধারণ সম্পাদক এবং সড়ক পরিবহন ও সেতুমন্ত্রী ওবায়দুল কাদের। শনিবার তিনি রাজধানীর বঙ্গবন্ধু এভিনিউয়ে কেন্দ্রীয় কার্যালয়ে আওয়ামী লীগ ও সহযোগী সংগঠনের নেতৃবৃন্দের সঙ্গে যৌথসভায় এ মন্তব্য করেন। যৌথসভায় দলের সাধারণ বিস্তারিত পড়ুন

শেষ পর্যন্ত ভোটের লড়াইয়ে থাকবেন জাহাঙ্গীর আলমের মা

সরকারের বিরুদ্ধে নয়, ছেলের বিরুদ্ধে ষড়যন্ত্রের প্রতিবাদ হিসেবে গাজীপুর সিটিতে শেষ পর্যন্ত ভোটের লড়াইয়ে থাকবেন জাহাঙ্গীর আলমের মা জায়েদা খাতুন। জাহাঙ্গীরের মা নয়, সবার মা হিসেবে গাজীপুরবাসী তার সাথে থাকবে বলে আত্মবিশ্বাস স্বতন্ত্র প্রার্থী জায়েদা খাতুনের। তবে আওয়ামী লীগ প্রার্থী অ্যাডভোকেট আজমত উল্লা খান জানান, জনবিচ্ছিন্ন হয়ে সরকার ও ইসির বিস্তারিত পড়ুন

‘খালেদা জিয়াকে বিদেশে পাঠানোর পরামর্শ মেডিকেল বোর্ডের’

বিএনপির ভাইস চেয়ারম্যান ডা. এ জেড এম জাহিদ হোসেন জানিয়েছেন, বেগম খালেদা জিয়ার চিকিৎসা দেশে সম্ভব নয় বলে মনে করে তার চিকিৎসায় গঠিত মেডিকেল বোর্ড। ফলে উন্নত চিকিৎসার জন্য যত দ্রুত সম্ভব তাকে বিদেশে পাঠানোর পরামর্শ দিয়েছেন তারা। বৃহস্পতিবার (৪ মে) সন্ধ্যায় বিএনপি চেয়ারপারসনের বাসভবনের সামনে সাংবাদিকদের এ তথ্য জানান বিস্তারিত পড়ুন

যৌথসভা ডেকেছে আওয়ামী লীগ

যৌথসভা ডেকেছে ক্ষমতাসীন আওয়ামী লীগ। শনিবার (৬ মে) বেলা ১১টায় ২৩ বঙ্গবন্ধু এভিনিউস্থ কেন্দ্রীয় কার্যালয়ে ওই সভা অনুষ্ঠিত হবে। আওয়ামী লীগের সম্পাদকমণ্ডলীর সঙ্গে ঢাকা মহানগর উত্তর-দক্ষিণ আওয়ামী লীগ ও সহযোগী সংগঠনসমূহের সভাপতি-সাধারণ সম্পাদকদের যৌথসভা আহ্বান করা হয়েছে। আওয়ামী লীগের দফতর সম্পাদক ব্যারিস্টার বিপ্লব বড়ুয়া স্বাক্ষরিত এক বিজ্ঞপ্তিতে এ তথ্য জানানো বিস্তারিত পড়ুন

লন্ডনে পৌঁছেছেন প্রধানমন্ত্রী

ব্রিটেনে রাজা তৃতীয় চার্লসের অভিষেক অনুষ্ঠানে অংশগ্রহণ করতে লন্ডনে পৌঁছেছেন প্রধানমন্ত্রী শেখ হাসিনা। বৃহস্পতিবার (৪ মে) স্থানীয় সময় রাত ১১টা ৫০ মিনিটে লন্ডনের হিথ্রো আন্তর্জাতিক বিমানবন্দরে পৌঁছান তিনি। শুক্রবার প্রধানমন্ত্রী বাকিংহাম প্যালেসে নতুন রাজার রাজ্যাভিষেকের আগাম সংবর্ধনা অনুষ্ঠানে যোগ দেবেন। এদিন তিনি কমনওয়েলথ নেতাদের সঙ্গে একটি অনুষ্ঠানেও যোগ দেবেন। শনিবার বিস্তারিত পড়ুন

বিকেলে বাসায় ফিরবেন খালেদা জিয়া

রাজধানীর এভারকেয়ার হাসপাতালে চিকিৎসাধীন বিএনপি চেয়ারপারসন খালেদা জিয়া বিকেল তিনটায় গুলশানের নিজ বাসা ফিরোজায় ফিরবেন। বৃহস্পতিবার (৪ মে) গণমাধ্যমকে এ তথ্য জানান বিএনপি চেয়ারপারসনের একান্ত সচিব এ বি এম আব্দুস সাত্তার। তিনি বলেন, খালেদা জিয়ার চিকিৎসায় গঠিত মেডিকেল বোর্ড দুপুরে বৈঠক করবে। এরপর ম্যাডাম বাসায় ফিরবেন। আব্দুস সাত্তার বলেন, গত বিস্তারিত পড়ুন

পাঁচ সিটি কর্পোরেশন নির্বাচনে প্রার্থী ঘোষণা করেছে জাতীয় পার্টি

আসন্ন ৫ সিটি করপোরেশন নির্বাচনকে সামনে রেখে নিজ দলের প্রার্থীদের নাম ঘোষণা করেছে জাতীয় পার্টি। সিটি নির্বাচন সুষ্ঠু করার দাবি জানিয়ে দলের চেয়ারম্যান জিএম কাদের বলেছেন, সিটি নির্বাচনের পরিবেশ দেখেই জাতীয় নির্বাচনের বিষয়ে সিদ্ধান্ত নেবে দেশের মানুষ। সব ধরনের স্থানীয় নির্বাচনে অংশ নেয়ার আগেই সিদ্ধান্ত ছিলো জাতীয় পার্টির। এরই অংশ বিস্তারিত পড়ুন

বিএনপির দুর্নীতি ও অর্থপাচার নিয়ে কথা বলা ভুতের মুখে রাম নাম: ওবায়দুল কাদের

আওয়ামী লীগ সাধারণ সম্পাদক এবং সড়ক পরিবহন ও সেতুমন্ত্রী ওবায়দুল কাদের বলেছেন: বিএনপি মহাসচিব দুর্নীতি ও অর্থপাচার নিয়ে কথা বলেছেন ! এটা ভুতের মুখে রাম নাম ছাড়া কিছু নয়। তাদের নেতা দুর্নীতির বরপুত্র তারেক রহমান হাওয়া ভবন খুলে দুর্নীতির স্বর্গরাজ্য কায়েম করেছিল; লুটপাট ও অর্থপাচারকে প্রাতিষ্ঠানিক রূপ দিয়েছিল। ওবায়দুল কাদের বিস্তারিত পড়ুন

আগামীকাল প্রধানমন্ত্রী ইংল্যান্ডের রাজা চার্লসের অভিষেকে যোগ দিতে ওয়াশিংটন ত্যাগ করবেন

প্রধানমন্ত্রী শেখ হাসিনা যুক্তরাজ্য ও অন্যান্য কমনওয়েলথ অঞ্চলের রাজা ও রানী হিসেবে তৃতীয় চার্লস ও তার পত্নী ক্যামিলার অভিষেক অনুষ্ঠানে যোগ দিতে আগামীকাল লন্ডনের উদ্দেশ্যে ওয়াশিংটন ডিসি ত্যাগ করবেন। প্রধানমন্ত্রী ও তার সফরসঙ্গীদের বহনকারী ইউনাইটেড এয়ারলাইন্সের একটি ফ্লাইট ওয়াশিংটন ডিসির ডুলেস আন্তর্জাতিক বিমানবন্দর থেকে ওয়াশিংটন সময় সকাল ৮টা নাগাদ রওনা বিস্তারিত পড়ুন

© All rights reserved © 2023 EU BANGLA NEWS