পালিয়ে যাওয়া স্বৈরশাসক ও ফাঁসির দণ্ডপ্রাপ্ত শেখ হাসিনাকে বিচারের মুখোমুখি করতে বিএনপি ভারতের কাছে আনুষ্ঠানিকভাবে প্রত্যর্পণের অনুরোধ জানাবে বলে জানিয়েছেন দলের স্থায়ী কমিটির সদস্য সালাহউদ্দিন আহমদ। তিনি বলেন, ভারত সরকারের সঙ্গে বিদ্যমান প্রত্যর্পণ চুক্তির ভিত্তিতেই ফাঁসির দণ্ডপ্রাপ্ত শেখ হাসিনাকে দেশে ফিরিয়ে আনা হবে। এ প্রক্রিয়া পররাষ্ট্র মন্ত্রণালয়ের মাধ্যমে আইনি পথেই সম্পন্ন হবে। শুক্রবার (১৩ ফেব্রুয়ারি) রাজধানীর গুলশানে বিএনপি চেয়ারম্যানের কার্যালয়ের সামনে সাংবাদিকদের সঙ্গে আলাপকালে তিনি এসব কথা বলেন। সালাহউদ্দিন বলেন, যেহেতু শেখ হাসিনার বিরুদ্ধে তদন্ত চলছে এবং বাংলাদেশ আওয়ামী লীগের বিরুদ্ধে সুনির্দিষ্ট অভিযোগ রয়েছে, তাই ভারত সরকারের সঙ্গে বিদ্যমান প্রত্যর্পণ চুক্তির ভিত্তিতে তাকে দেশে ফিরিয়ে এনে বিচারের মুখোমুখি করার প্রক্রিয়া শুরু করা হবে। নির্বাচন প্রসঙ্গে বিএনপির এ জ্যেষ্ঠ নেতা বলেন, বাংলাদেশের ইতিহাসে এ নির্বাচন একটি মাইলফলক। সারা বিশ্ব একটি সুষ্ঠু ও নিরপেক্ষ নির্বাচনের দিকে তাকিয়ে ছিল। দু-একটি বিচ্ছিন্ন ঘটনা ছাড়া প্রায় শতভাগ শান্তিপূর্ণ পরিবেশে জনগণ ভোটাধিকার প্রয়োগ করেছে।ভোটাররা ভোট দেওয়ার পাশাপাশি ভোটকেন্দ্র পাহারা দিয়ে গণতন্ত্র রক্ষা করেছে। এসময় তিনি আশা প্রকাশ করেন, স্বাধীনতার পর এই সংসদই সবচেয়ে বেশি আইন প্রণয়নকারী এবং জন-আকাঙ্ক্ষার প্রতিফলক হবে। নতুন সরকারের তিনটি মূল অগ্রাধিকার হিসেবে আইনের শাসন প্রতিষ্ঠা, অর্থনৈতিক সমৃদ্ধি ও দুর্নীতি নির্মূলের কথা উল্লেখ করেন তিনি। সালাহউদ্দিন আরও বলেন, এবারের নির্বাচনে বিএনপির বিজয় প্রত্যাশিত ছিল এবং তারেক রহমানের উপস্থিতি ঘিরে মানুষের অংশগ্রহণ লক্ষ্যণীয় ছিল। নির্বাচনের মাধ্যমে দেশে শক্তিশালী গণতন্ত্রের ভিত্তি রচিত হয়েছে। তিনি বলেন, জুলাই সনদ রাজনৈতিক সমঝোতার প্রতীক এবং তা অক্ষরে অক্ষরে পালন করা হবে। তরুণ প্রজন্মের প্রত্যাশা অনুযায়ী মেধানির্ভর ও প্রযুক্তিনির্ভর দেশ গঠনের লক্ষ্যে সবার সহযোগিতা কামনা করেন তিনি। সৌজন্যে: বাংলাদেশ বিস্তারিত পড়ুন
বিএনপির চেয়ারম্যান তারেক রহমান দলের নেতা-কর্মীসহ সবার প্রতি তার অবস্থান স্পষ্ট করে বলেছেন, আমার বক্তব্য স্পষ্ট, যে কোনো মূল্যে শান্তি-শৃঙ্খলা বজায় রাখতে হবে। কোনো রকমের অন্যায় কিংবা বেআইনি কর্মকাণ্ড বরদাশত করা হবে না। শনিবার (১৪ ফেব্রুয়ারি) বিকেলে রাজধানীর হোটেল ইন্টারকন্টিনেন্টাল–এর গ্র্যান্ড বলরুমে ত্রয়োদশ জাতীয় নির্বাচনে বিএনপির বিজয় পরবর্তী সংবাদ সম্মেলনে বিস্তারিত পড়ুন
বিএনপির চেয়ারম্যান তারেক রহমানকে শুভেচ্ছা ও অভিনন্দন জানিয়েছে সম্মিলিত ইসলামী ঐক্যজোট। শনিবার (১৪ ফেব্রুয়ারি) এক বিবৃতিতে সম্মিলিত ইসলামী ঐক্যজোটের চেয়ারম্যান অ্যাডভোকেট খায়রুল আহসান ও মহাসচিব মাওলানা হারিছুল হক এ অভিনন্দন জানান। অভিনন্দন বার্তায় বলেন, শহীদ প্রেসিডেন্ট জিয়াউর রহমান ও তিনবারের সফল প্রধানমন্ত্রী বেগম খালেদা জিয়ার সুযোগ্য পুত্র তারেক রহমান বাংলাদেশের বিস্তারিত পড়ুন
সদ্য সমাপ্ত জাতীয় সংসদ নির্বাচনে জয়ী হওয়ার পর প্রথম সংবাদ সম্মেলনে নতুন সরকারের সামনে থাকা চ্যালেঞ্জ, আঞ্চলিক কূটনীতি, অর্থনীতি পুনর্গঠন এবং সাবেক প্রধানমন্ত্রী শেখ হাসিনার প্রত্যর্পণ ইস্যুতে দলীয় অবস্থান স্পষ্ট করেছেন নির্বাচনে বিজয়ী বাংলাদেশ জাতীয়তাবাদী দলের (বিএনপি) চেয়ারম্যান তারেক রহমান। এসময় তিনি জানিয়েছেন, শেখ হাসিনার প্রত্যর্পণ আইনি প্রক্রিয়ার ওপর নির্ভর করবে। বিস্তারিত পড়ুন
টাঙ্গাইল-৭ (মির্জাপুর) আসনে বিএনপির প্রার্থী আবুল কালাম আজাদ সিদ্দিকী বিপুল ভোটের ব্যবধানে বিজয়ী হয়েছেন। আজ বৃহস্পতিবার সকাল সাড়ে ৭টা থেকে বিকেল সাড়ে ৪টা পর্যন্ত ত্রয়োদশ জাতীয় সংসদ নির্বাচনে ভোট গ্রহণ হয়। বিকেল থেকে ভোট গণনা শুরু হয়। রাতে সাড়ে ৯টার দিকে এই আসনের মোট ১২৬টি কেন্দ্রের সবগুলোর ভোট গণনা শেষ বিস্তারিত পড়ুন
ইলেকশন ইঞ্জিনিয়ারিংয়ের কোনো তৎপরতা বাংলাদেশের জনগণ মেনে নেবে না বলে উল্লেখ করেছেন গণসংহতি আন্দোলনের (জিএসএ) প্রধান সমন্বয়কারী ও ব্রাহ্মণবাড়িয়া-৬ আসনে বিএনপি, গণসংহতি আন্দোলনসহ যুগপৎ আন্দোলনের সংসদ সদস্য প্রার্থী জোনায়েদ সাকি। বুধবার (১১ ফেব্রুয়ারি) বাঞ্ছারামপুর উপজেলার আমেনা প্লাজার তৃতীয় তলায় আয়োজিত এক সংবাদ সম্মেলনে তিনি এসব কথা বলেন। সংবাদ সম্মেলনে উপস্থিত বিস্তারিত পড়ুন
ঢাকা-১৬ আসনে বিএনপির প্রার্থী আমিনুল হকের বাসায় নির্বাহী প্রকৌশলী (পুর) মো. কামরুল হাসান গোপন বৈঠক করেছেন—এ অভিযোগে নির্বাচন কমিশনে লিখিত অভিযোগ দায়ের করেছেন একই আসনে বাংলাদেশ জামায়াতে ইসলামীর প্রার্থী কর্নেল (অব.) মো. আব্দুল বাতেন। বুধবার (১১ ফেব্রুয়ারি) তিনি নির্বাচন কমিশন সচিব আখতার আহমেদের কাছে এ অভিযোগ দাখিল করেন। অভিযোগে আব্দুল বিস্তারিত পড়ুন
ত্রয়োদশ জাতীয় সংসদ নির্বাচনে ঢাকা-৯ আসনের স্বতন্ত্র প্রার্থী ডা. তাসনিম জারা তার নির্বাচনী প্রচারণার কথা উল্লেখ করে ভোটারদের উদ্দেশে বলেছেন, এখন সিদ্ধান্ত আপনাদের হাতে। মঙ্গলবার (১০ ফেব্রুয়ারি) নিজের ভেরিফায়েড ফেসবুক পেজে এক পোস্টে তিনি এ কথা বলেন। প্রচারণার একটি ভিডিও শেয়ার করে তিনি পোস্টে লেখেন, ‘হাতে মাত্র ১৯ দিন সময় বিস্তারিত পড়ুন
কুড়িগ্রাম-২ (সদর, রাজারহাট ও ফুলবাড়ি) আসনে জাতীয় নাগরিক পার্টির (এনসিপি) মনোনীত প্রার্থী ড. আতিক মুজাহিদকে সমর্থনের ঘোষণা দিয়েছেন গণঅধিকার পরিষদের সম্ভাব্য প্রার্থী মো. আব্দুল্লাহ মিয়া বাবলু। স্থানীয় পর্যায়ের নেতা-কর্মীদের অনুরোধ, রাজনৈতিক বাস্তবতা এবং সামগ্রিক পরিস্থিতি বিবেচনায় নিয়ে এই সিদ্ধান্ত নেওয়া হয়েছে বলে জানানো হয়। এক প্রেস বিজ্ঞপ্তিতে গণঅধিকার পরিষদের এই বিস্তারিত পড়ুন
আগামী ১২ ফেব্রুয়ারি অনুষ্ঠিত হতে যাচ্ছে বহুল প্রতীক্ষিত ত্রয়োদশ জাতীয় সংসদ নির্বাচন। গণতান্ত্রিক প্রক্রিয়ার এই মহাসম্মিলনকে ঘিরে সারা দেশে বইছে উৎসবের আমেজ। একই সঙ্গে সাধারণ ভোটারদের মধ্যে বিরাজ করছে টানটান উত্তেজনা। নির্বাচন কমিশন থেকে শুরু করে আইন-শৃঙ্খলা রক্ষাকারী বাহিনী, সব পক্ষই শেষ মুহূর্তের প্রস্তুতি সম্পন্ন করছে। একটি অবাধ ও সুষ্ঠু বিস্তারিত পড়ুন