খেলোয়াড়ি জীবনে রাজনীতি নয়: প্রধানমন্ত্রীর আহ্বানে ফারুক আহমেদের সমর্থন

দেশের পেশাদার ক্রীড়াবিদদের সক্রিয় রাজনীতি থেকে দূরে থাকার আহ্বান জানিয়েছেন প্রধানমন্ত্রী তারেক রহমান।  সোমবার (৩০ মার্চ) সকালে যুব ও ক্রীড়া মন্ত্রণালয়ের উদ্যোগে আয়োজিত ক্রীড়া ভাতা প্রদান কার্যক্রমের উদ্বোধন অনুষ্ঠানে তিনি এই গুরুত্বপূর্ণ বার্তা দেন। প্রধানমন্ত্রীর এই অবস্থানকে স্বাগত জানিয়ে বিসিবি পরিচালক ও সহ-সভাপতি ফারুক আহমেদ বলেছেন, খেলোয়াড়ি জীবনে রাজনীতি বন্ধে বিস্তারিত পড়ুন

পাকিস্তান ক্রিকেটে রেকর্ড জরিমানা গুনলেন নাসিম শাহ

মাঠের পারফরম্যান্স দিয়ে নয়, বরং সামাজিক যোগাযোগমাধ্যমে একটি বিতর্কিত পোস্টের কারণে পাকিস্তান ক্রিকেটের ইতিহাসে সর্বোচ্চ জরিমানার মুখে পড়েছেন তরুণ পেসার নাসিম শাহ। পাঞ্জাবের মুখ্যমন্ত্রী মরিয়ম নওয়াজকে নিয়ে করা এক টুইটের জেরে পিসিবি তাকে ২ কোটি পাকিস্তানি রুপি (প্রায় ৭২ হাজার মার্কিন ডলার) জরিমানা করেছে। যা নাসিমের কেন্দ্রীয় চুক্তির প্রায় আট বিস্তারিত পড়ুন

ইরানে ‘পরমাণু হামলার প্রস্তুতি চলছে’, ‘ফাঁস’ করতে কূটনীতিকের পদত্যাগ

ইরানে ইসরায়েল ও যুক্তরাষ্ট্রের আকস্মিক হামলার পর মধ্যপ্রাচ্যে সৃষ্ট যুদ্ধ পরিস্থিতি বড় আশঙ্কার কথা জানিয়েছেন জাতিসংঘে কর্মরত মোহাম্মদ সাফা নামে এক উচ্চপদস্থ কূটনীতিক। তার অভিযোগ, ইরানের ওপর পারমাণবিক অস্ত্র ব্যবহার হলে যে সম্ভাব্য পরিস্থিতি তৈরি হবে, সেটি সামলানোর প্রস্তুতি নিচ্ছে জাতিসংঘ। এই পরিকল্পনার কথা ‘ফাঁস’ করার জন্য ওই কূটনীতিক তার বিস্তারিত পড়ুন

শীতের জড়তা কাটিয়ে উষ্ণতায় ফিরছে পর্তুগাল

পর্তুগালে দীর্ঘ শীতের জড়তা কাটিয়ে ফিরছে কাঙ্ক্ষিত উষ্ণ আবহাওয়া। দক্ষিণ-পূর্ব ইউরোপের আটলান্টিকঘেঁষা দেশটিতে আগামী মঙ্গলবার (৩১ মার্চ) ও বুধবার (১ এপ্রিল) তাপমাত্রা সর্বোচ্চ ২৬ ডিগ্রি সেলসিয়াসে পৌঁছাতে পারে, যা হতে পারে এই বছরের সর্বোচ্চ।  পর্তুগালের আবহাওয়া সংস্থা ‘লুইসা’-কে দেওয়া এক সাক্ষাৎকারে আবহাওয়াবিদ আঞ্জেলা লুরেনসো জানান, আগামী ৫ এপ্রিল (রোববার) ইস্টার বিস্তারিত পড়ুন

জ্বালানি অবরোধ ভেঙে কিউবায় পৌঁছাল রুশ তেলবাহী ট্যাংকার

যুক্তরাষ্ট্রের প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্প প্রশাসনের আরোপিত জ্বালানি অবরোধ ভেঙে একটি রুশ পতাকাবাহী তেলবাহী জাহাজ সোমবার কিউবায় পৌঁছেছে বলে জানা গেছে। রাশিয়ার পরিবহন মন্ত্রণালয় জানায়, প্রায় ৭ লাখ ৩০ হাজার ব্যারেল তেল বহনকারী ট্যাংকার ‘আনাতোলি কোলদকিন’ কিউবার মাতানজাস বন্দরে পৌঁছেছে। তবে জাহাজটির অবস্থান স্বাধীনভাবে যাচাই করা যায়নি; জাহাজ ট্র্যাকিং তথ্য অনুযায়ী বিস্তারিত পড়ুন

সাজেদা ফাউন্ডেশনের ১৫৮ কোটি টাকার বন্ড অনুমোদন

সাজেদা ফাউন্ডেশনের ১৫৮ কোটি ৫০ লাখ টাকার অরেঞ্জ বন্ডের অনুমোদন দিয়েছে নিয়ন্ত্রক সংস্থা বাংলাদেশ সিকিউরিটিজ অ্যান্ড এক্সচেঞ্জ কমিশন (বিএসইসি)। এটি ১ থেকে ৩ বছর মেয়াদি নন-কনভার্টিবল, ফুল্লি রিডিমেবল, আনসিকিউরড, অরেঞ্জ জিরো কুপন বন্ড। সোমবার (৩০ মার্চ) বিএসইসির ১০০৬তম কমিশন সভায় এ অনুমোদন দেওয়া হয়েছে বলে সংস্থাটির পরিচালক ও মুখপাত্র মো. বিস্তারিত পড়ুন

আবিদকে ঘিরে গুজব-মিথ্যাচার থামছেই না

জুলাই গণঅভ্যুত্থানের সময় রাজধানীর চানখারপুলে আন্দোলনরতদের উদ্দেশ্যে ‘প্লিজ, কেউ কাউকে ছেড়ে যাইয়েন না’-এমন আহ্বান জানিয়েছিলেন ঢাকা বিশ্ববিদ্যালয় (ঢাবি) ছাত্রদল নেতা আবিদুল ইসলাম খান। তবে রাজনৈতিক পরিবর্তনের পরও তাকে ঘিরে গুজব, মিথ্যাচার ও অপপ্রচারের অভিযোগ উঠেছে। আবিদুল ইসলামের ভাষ্য, গত সাত মাসে তিনি অন্তত ৭০০ গুজবের শিকার হয়েছেন। তার বক্তব্য বিকৃত বিস্তারিত পড়ুন

আন্দোলনে হামলাকারীদের পরিণতি ‘যুদ্ধের ময়দানেই’ ফয়সালা হয়েছে: সংসদে স্বরাষ্ট্রমন্ত্রী

জুলাই গণঅভ্যুত্থানে আন্দোলনকারীদের ওপর যারা ‘হানাদার বাহিনীর মতো’ ঝাঁপিয়ে পড়েছিল, জনতার প্রতিরোধের মুখে তাদের হতাহত হওয়ার ঘটনাকে ‘যুদ্ধের ময়দানের ফয়সালা’ বলে মন্তব্য করেছেন স্বরাষ্ট্রমন্ত্রী সালাহউদ্দিন আহমদ। তিনি জানিয়েছেন, গণঅভ্যুত্থানে অংশগ্রহণকারী জুলাই যোদ্ধাদের আইনি সুরক্ষা দিতে আগামী ২ এপ্রিল সংসদে বিল পাস করা হবে। সোমবার (৩০ মার্চ) ত্রয়োদশ জাতীয় সংসদের প্রথম বিস্তারিত পড়ুন

যার বিরুদ্ধে তদন্ত তার সঙ্গেই রাজকীয় ভোজ কর্মকর্তার, কানেই তুললেন না অভিযোগ

সিরাজগঞ্জের শাহজাদপুর উপজেলা প্রকল্প বাস্তবায়ন কর্মকর্তার (পিআইও) বিরুদ্ধে প্রায় তিন কোটি টাকা আত্মসাতের অভিযোগ তদন্তে এসে উল্টো অভিযুক্তের সঙ্গেই ভিআইপি রেস্তোরাঁয় ভোজে অংশ নেওয়ার অভিযোগ উঠেছে ত্রাণ ও দুর্যোগ ব্যবস্থাপনা অধিদপ্তরের পরিচালক (প্রশাসন) মো. আব্দুর রশিদের বিরুদ্ধে। অভিযোগ রয়েছে, তদন্তে এসে তিনি অভিযোগকারীকে না শুনেই পিআইও আবুল কালাম আজাদকে সঙ্গে বিস্তারিত পড়ুন

‘আমার স্বামী কোথায়’—সংসদে প্রশ্ন ইলিয়াস আলীর স্ত্রী লুনার

পতিত ফ্যাসিবাদী আমলে ২০১২ সালে গুম হওয়া স্বামী ও বিএনপি নেতা এম ইলিয়াস আলীর খোঁজ জানতে চেয়েছেন তার স্ত্রী সিলেট-২ (বিশ্বনাথ ও ওসমানীনগর) আসনের সংসদ সদস্য তাহসিনা রুশদীর লুনা। একইসঙ্গে জাতীয় সংসদে দাঁড়িয়ে তিনি প্রধানমন্ত্রী, স্বরাষ্ট্রমন্ত্রী ও আইনমন্ত্রীর কাছে গুমের ঘটনার সুষ্ঠু বিচার দাবি করেছেন। সোমবার (৩০ মার্চ) ত্রয়োদশ জাতীয় বিস্তারিত পড়ুন
© All rights reserved © 2023 EU BANGLA NEWS