আগামী নির্বাচন অবাধ, গ্রহণযোগ্য, সুষ্ঠু ও শান্তিপূর্ণ হবে বলে জানিয়েছেন স্বরাষ্ট্র উপদেষ্টা লেফটেন্যান্ট জেনারেল (অব.) মো. জাহাঙ্গীর আলম চৌধুরী। এ বিষয়ে কারো কোনো সন্দেহ থাকার দরকার নেই বলেও মন্তব্য করেন তিনি। মঙ্গলবার (৩ ফেব্রুয়ারি) সচিবালয়ে স্বরাষ্ট্র মন্ত্রণালয়ের সম্মেলন কক্ষে আইনশৃঙ্খলা সংক্রান্ত কোর কমিটির সভা শেষে তিনি এ কথা বলেন। স্বরাষ্ট্র উপদেষ্টা জাহাঙ্গীর আলম চৌধুরী বলেন, নির্বাচন আল্লাহ দিলে খুবই ভালো হবে।এ নিয়ে আপনাদের কারো কোনো সন্দেহ থাকার দরকার নেই। নির্বাচন খুবই উৎসবমুখর হবে এবং শান্তিপূর্ণভাবে সম্পন্ন হবে। নির্বাচন একেবারেই অবাধ এবং সুষ্ঠু হবে। এটি গ্রহণযোগ্য নির্বাচন হবে, এটি শুধু আপনারা নয়, বিদেশি সাংবাদিকরাও বলতে পারবেন। নির্বাচনে ‘মব’ নিয়ন্ত্রণ এবং পুলিশের নিরাপত্তা নিয়ে টিআইবি উদ্বেগ প্রকাশ করেছে, এমন এক প্রশ্নের জবাবে স্বরাষ্ট্র উপদেষ্টা বলেন, টিআইবি তাদের উদ্বেগ জানিয়েছে। ৫ আগস্টের পর পুলিশের পরিস্থিতি এখন সেই অবস্থায় নেই। এখন পুলিশের মনোবল এবং কর্মক্ষমতা অনেক বেড়ে গেছে। তাই নির্বাচনে কোনো ধরনের অসুবিধা হবে না।
বিস্তারিত পড়ুন
ক্যান্টনমেন্ট এলাকায় অস্ত্রসহ প্রবেশের চেষ্টাকালে দায়িত্বরত নিরাপত্তা সদস্যদের সঙ্গে ঢাকা-১৭ আসনের জামায়াতের প্রার্থী স ম খালিদুজ্জামানের আচরণের প্রতিবাদ জানিয়েছে এক্স-ফোর্সেস অ্যাসোসিয়েশন। সেই সঙ্গে এমন আচরণ ও মন্তব্যের জন্য আগামী ২৪ ঘণ্টার মধ্যে প্রকাশ্যে ক্ষমা না চাইলে এই প্রার্থীকে ক্যান্টনমেন্টে অবাঞ্ছিত ঘোষণার দাবি জানিয়েছে সংগঠনটি। সংগঠনটির প্রেসিডেন্ট লেফটেন্যান্ট কর্নেল সাইফুল্লাহ খান
বিস্তারিত পড়ুন
ট্রান্সপারেন্সি ইন্টারন্যাশনাল বাংলাদেশ (টিআইবি) সবকিছু দেখতে পারে না, তাদের চোখে ‘দিব্য দৃষ্টি’ নেই বা ভালো দৃষ্টিও নেই, এমন মন্তব্য করেছেন অর্থ উপদেষ্টা ড. সালেহউদ্দিন আহমেদ। মঙ্গলবার (৩ ফেব্রুয়ারি) বিকালে সচিবালয়ে সরকারি ক্রয়-সংক্রান্ত উপদেষ্টা পরিষদ কমিটির বৈঠক শেষে সাংবাদিকদের এক প্রশ্নের জবাবে তিনি এ কথা বলেন। গতকাল টিআইবি বলেছিল, এই সরকার
বিস্তারিত পড়ুন
বাংলাদেশ ও জাপানের মধ্যে প্রতিরক্ষা সরঞ্জাম ও প্রযুক্তি হস্তান্তর সংক্রান্ত একটি চুক্তি সই হয়েছে। সশস্ত্র বাহিনী বিভাগের প্রিন্সিপাল স্টাফ অফিসার লেফটেন্যান্ট জেনারেল এস এম কামরুল হাসান এবং বাংলাদেশে নিযুক্ত জাপানের রাষ্ট্রদূত সাইদা শিনিচি নিজ নিজ পক্ষে এই চুক্তি সই করেন। মঙ্গলবার (৩ ফেব্রুয়ারি) জাপানের পররাষ্ট্র মন্ত্রণালয় এ তথ্য জানায়। চুক্তির
বিস্তারিত পড়ুন
প্রধান উপদেষ্টার বিশেষ সহকারী অধ্যাপক আলী রীয়াজ বলেছেন, যে তরুণ পথে নেমে এসেছে, যে যুবক কাজ ফেলে রাজপথে নেমেছে, যে বাবা ছেলেকে মিছিলে পাঠিয়ে প্রার্থনায় বসেছে, যে শ্রমিক প্রতিবাদের ঝড় তুলেছে, তাদের সবার কাছে আমাদের অনেক ঋণ। আর সেই ঋণই ‘জুলাই সনদ’। মঙ্গলবার (০৩ ফেব্রুয়ারি) ঢাকা বিশ্ববিদ্যালয়ের নবাব নওয়াব আলী
বিস্তারিত পড়ুন
জুলাই গণঅভ্যুত্থান স্মৃতি জাদুঘর পরিদর্শনকালে লাল টেলিফোনে ক্ষমতাচ্যুত প্রধানমন্ত্রী শেখ হাসিনার ফোনালাপ শুনেছেন ঢাকার কূটনীতিকরা। মঙ্গলবার (৩ ফেব্রুয়ারি) বিকেলে তারা জাদুঘর পরিদর্শনকালে এই ফোনালাপ শোনেন। পররাষ্ট্র মন্ত্রণালয় থেকে ঢাকায় অবস্থিত সব কূটনৈতিক মিশন, জাতিসংঘ সংস্থা এবং আন্তর্জাতিক সংস্থার অফিসকে জুলাই জাদুঘর পরিদর্শনের আমন্ত্রণ জানানো হয়। সে অনুযায়ী ঢাকার বিদেশি রাষ্ট্রদূত,
বিস্তারিত পড়ুন
অর্থ উপদেষ্টা ড. সালেহউদ্দিন আহমেদ বলেছেন, তিনি পাসপোর্ট জমা দিয়ে দিয়েছেন এবং আর কোথাও যাওয়ার পরিকল্পনা নেই। মঙ্গলবার (৩ ফেব্রুয়ারি) বিকেলে সচিবালয়ে সরকারি ক্রয়সংক্রান্ত উপদেষ্টা পরিষদ কমিটির বৈঠক শেষে সাংবাদিকদের এক প্রশ্নের জবাবে তিনি এসব কথা বলেন। পাসপোর্ট জমা দেওয়ার বিষয়ে জানতে চাইলে অর্থ উপদেষ্টা বলেন, পাসপোর্ট দিয়ে দিয়েছি। আমি
বিস্তারিত পড়ুন
বলিউড নির্মাতা রোহিত শেঠির বাড়িতে মধ্যরাতে গুলিবর্ষণের ঘটনার দায় স্বীকার করেছে কুখ্যাত লরেন্স বিষ্ণোই গ্যাং। শুধু দায় স্বীকারই নয়, স্যোশাল মিডিয়ায় সরাসরি হত্যার হুমকিও দিয়েছে এই গ্যাং। ঘটনাটি ঘিরে বলিউড তারকাদের নিরাপত্তা নিয়ে নতুন করে উদ্বেগ তৈরি হয়েছে। ভারতীয় সংবাদমাধ্যমের প্রতিবেদন অনুযায়ী, পুলিশ সূত্রে জানা গেছে, শনিবার (১ ফেব্রুয়ারি) দিবাগত
বিস্তারিত পড়ুন
গ্যাংস্টার চরিত্রে আসছেন ঢালিউড মেগাস্টার শাকিব খান। আর তারই জানান দিলেন গতকাল সন্ধ্যায়। আলো-ছায়ার ভেতর থেকে ভেসে উঠল কালো গাউনে মোড়া, মুখভর্তি দাড়ি, লম্বা চুল, চোখে সানগ্লাস পরা এক যুবকের ছবি। যার হাতে বিশাল ‘আগ্নেয়াস্ত্র’, সেটির নকশায় দেখা যাচ্ছে পিয়ানোর রিড। রোববার (১ফেব্রুয়ারি) সন্ধ্যায় এভাবেই প্রকাশ পেয়েছে শাকিবের নতুন
বিস্তারিত পড়ুন
আইসিসি নারী টি–টুয়েন্টি বিশ্বকাপ বাছাইপর্ব ২০২৬ দাপটের সঙ্গে শেষ করেছে বাংলাদেশ। সাত ম্যাচের সাতটিতেই জয় তুলে নিয়ে ইংল্যান্ডে অনুষ্ঠেয় বিশ্বকাপের টিকিট নিশ্চিত করেছে নিগার সুলতানা–সোবহানা মোস্তারিরা। দারুণ এই সাফল্য নিয়ে সোমবার (২ ফেব্রুয়ারি) মধ্যরাতে দেশে ফিরেছে বাংলাদেশ নারী ক্রিকেট দল। নেপাল থেকে রাত দশটায় ঢাকায় পৌঁছার কথা থাকলেও ফ্লাইট কিছুটা
বিস্তারিত পড়ুন