শৈলকুপায় নৌকার প্রার্থীসহ ৪ জনের নামে ইসির মামলা

শৈলকুপায় নৌকার প্রার্থীসহ ৪ জনের নামে ইসির মামলা

ঝিনাইদহ-১ শৈলকুপা আসনে নির্বাচনী আচরণবিধি লঙ্ঘনের অভিযোগে নৌকা প্রতীকের প্রার্থী আব্দুল হাই ও শৈলকুপা উপজেলা চেয়ারম্যান আব্দুল হাকিমসহ চারজনের নামে তিনটি মামলা হয়েছে।  

সোমবার (১ জানুয়ারি) মধ্যরাতে শৈলকুপা উপজেলা নির্বাচন কর্মকর্তা তায়জুল ইসলাম বাদী হয়ে শৈলকুপা থানায় মামলা তিনটি করেন।

মামলার অপর আসামিরা হলেন- হাকিমপুর ইউনিয়ন পরিষদের চেয়ারম্যান শিকদার ওয়াহিদুজ্জামান ইকু  এবং উপজেলা যুবলীগের সভাপতি শামীম হোসেন মোল্লা।

এ ব্যাপারে শৈলকুপা থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) শফিকুল ইসলাম চৌধুরী জানান, আসামিদের গ্রেপ্তারে অভিযান চলছে।

Please Share This Post in Your Social Media

© All rights reserved © 2026 EU BANGLA NEWS