টাকার নেশা পেয়ে বসলে আমৃত্যু ছাড়ে না: সোহেল রানা

টাকার নেশা পেয়ে বসলে আমৃত্যু ছাড়ে না: সোহেল রানা

‘নেশা’ শব্দটি শুনলেই অনেকের মনে নেতিবাচক ধারণা তৈরি হয়। তবে কোনো কিছুর প্রতি গভীর ভালোবাসা কিংবা আসক্তিও যে একসময় নেশায় পরিণত হতে পারে- সেই কথাই যেন নিজের ফেসবুক পোস্টে তুলে ধরেছেন কিংবদন্তি অভিনেতা সোহেল রানা।

শুক্রবার (২৪ জুলাই) নিজের ফেসবুক অ্যাকাউন্টে একটি ছবি পোস্ট করে জীবনের শেষ দিন পর্যন্ত একটি নেশা থেকে যায় বলে জানিয়েছেন এই অভিনেতা।

পোস্টে সোহেল রানা লেখেন, ‘পৃথিবীর সব ধরনের নেশাই ছেড়ে দেয়া যায়, প্রয়োজনেও কিছু নেশা যেন ট্রিমেন্টের সাহায্যে নেয়া যায়।কিন্তু একটা নেশা কখনো কাটানো যায় না। জীবনের শেষ দিন পর্যন্ত সাথে থেকে যায় সেটি।সেটা হলো টাকার কামাই করা নেশা যদি একবার পেয়ে বসে তাহলে আমৃত্যু ছাড়ে না।’

সামাজিক নানা বিষয় নিয়ে নিয়মিতই নিজের মতামত প্রকাশ করেন এই বরেণ্য অভিনেতা।তার পোস্টগুলোতে কখনও থাকে সমাজ-সংসার নিয়ে পর্যবেক্ষণ, কখনও আবার ব্যক্তিগত অভিজ্ঞতার আলোকে পরামর্শ। তেমনই এবারের পোস্টটিও তার ব্যক্তিগত মতামত। 

সামাজিক নানা বিষয় নিয়ে নিয়মিতই নিজের মতামত প্রকাশ করেন এই বরেণ্য অভিনেতা। তার পোস্টগুলোতে কখনও থাকে সমাজ-সংসার নিয়ে পর্যবেক্ষণ, কখনও আবার ব্যক্তিগত অভিজ্ঞতার আলোকে পরামর্শ।

বাংলাদেশের চলচ্চিত্র ইতিহাসে সোহেল রানার নাম বিশেষভাবে উল্লেখযোগ্য। তিনি দেশের প্রথম পূর্ণাঙ্গ মুক্তিযুদ্ধভিত্তিক চলচ্চিত্র ওরা ১১ জন-এর প্রযোজক হিসেবে পরিচিতি পান। পরবর্তীতে অভিনয়, প্রযোজনা ও চলচ্চিত্র নির্মাণের মাধ্যমে দীর্ঘ কয়েক দশক ধরে দেশের সিনেমা অঙ্গনে গুরুত্বপূর্ণ অবদান রেখে চলেছেন।

বর্তমানে অভিনয়ে আগের মতো নিয়মিত না হলেও সামাজিকমাধ্যমে সক্রিয় রয়েছেন সোহেল রানা। সমসাময়িক নানা বিষয়, সামাজিক মূল্যবোধ ও ব্যক্তিগত উপলব্ধি নিয়ে প্রায়ই পোস্ট করে অনুসারীদের দৃষ্টি আকর্ষণ করেন তিনি। সর্বশেষ ‘জান-জানু’ প্রসঙ্গে দেওয়া তার এই বার্তাও নেটিজেনদের মধ্যে নতুন করে আলোচনার জন্ম দিয়েছে।

Please Share This Post in Your Social Media

© All rights reserved © 2026 EU BANGLA NEWS