দ্বিপক্ষীয় সহযোগিতা বাড়াবে বাংলাদেশ-গাম্বিয়া

দ্বিপক্ষীয় সহযোগিতা বাড়াবে বাংলাদেশ-গাম্বিয়া

গাম্বিয়া প্রজাতন্ত্রের অ্যাম্বাসেডর অ্যাট-লার্জ ফারজানা চৌধুরী পররাষ্ট্র প্রতিমন্ত্রী শামা ওবায়েদ ইসলামের সঙ্গে বৈঠক করেছেন।

বৃহস্পতিবার (২ এপ্রিল) পররাষ্ট্র মমন্ত্রণালয়ে  গাম্বিয়ার অ্যাম্বাসেডর-অ্যাট-লার্জের সঙ্গে ছিলেন গাম্বিয়ায় নিযুক্ত ইউনিসেফের প্রতিনিধি নাফিসা বিনতে শফিক।

বৈঠকে বাংলাদেশ ও গাম্বিয়ার মধ্যে দ্বিপাক্ষিক সম্পর্ককে আরও উন্নত করার বিভিন্ন দিক নিয়ে আলোচনা হয়, যার মধ্যে উচ্চ-পর্যায়ের সফর বিনিময়ের সম্ভাবনাও অন্তর্ভুক্ত ছিল। আলোচনায় গাম্বিয়ার সঙ্গে দ্বিপাক্ষিকভাবে বাণিজ্য, বিনিয়োগ এবং উন্নয়নে সহযোগিতা সম্প্রসারণের বিষয়টিও খতিয়ে দেখা হয়।

বৈঠকে জাতিসংঘ ব্যবস্থার মধ্যে সহযোগিতার সম্ভাবনা নিয়েও আলোচনা করা হয়, বিশেষ করে দক্ষিণ-দক্ষিণ সহযোগিতাকে এগিয়ে নেওয়ার ওপর জোর দেওয়া হয়।

Please Share This Post in Your Social Media

© All rights reserved © 2023 EU BANGLA NEWS