১১ ফেব্রুয়ারি সাধারণ ছুটি

১১ ফেব্রুয়ারি সাধারণ ছুটি

আসন্ন জাতীয় সংসদ নির্বাচন ও গণভোটকে কেন্দ্র করে আগামী ১১ ফেব্রুয়ারি (বুধবার) সাধারণ ছুটি থাকবে বলে জানিয়েছেন প্রধান উপদেষ্টার প্রেস সচিব শফিকুল আলম।

বৃহস্পতিবার (২২ জানুয়ারি) বিকেলে রাজধানীর ফরেন সার্ভিস একাডেমিতে সমসাময়িক ইস্যুতে করা সংবাদ সম্মেলনে এই তথ্য জানান তিনি।

প্রেস সচিব জানান, উপদেষ্টা পরিষদের সভায় ১১ ফেব্রুয়ারি (বুধবার) সাধারণ ছুটির প্রস্তাব গৃহীত হয়েছে। আর শিল্পাঞ্চলের শ্রমিকদের জন্য এই ছুটি ১০ ও ১১ ফেব্রুয়ারি।

নির্বাচনের দিন ১২ ফেব্রুয়ারি (বৃহস্পতিবার) আগে থেকেই ছুটির ঘোষণা আছে। পরবর্তী দুই দিন (শুক্র-শনিবার) সাপ্তাহিক ছুটি। ফলে টানা ছুটি হবে চারদিন। 

Please Share This Post in Your Social Media

© All rights reserved © 2026 EU BANGLA NEWS