বিজেএমসির নতুন চেয়ারম্যান নওয়ারা জাহান

বিজেএমসির নতুন চেয়ারম্যান নওয়ারা জাহান

মৎস্য ও প্রাণিসম্পদ মন্ত্রণালয়ের অতিরিক্ত সচিব সৈয়দা নওয়ারা জাহানকে বাংলাদেশ পাটকল করপোরেশনের (বিজেএমসি) চেয়ারম্যান হিসেবে নিয়োগ দিয়েছে সরকার।

সোমবার (১১ জানুয়ারি) জনপ্রশাসন মন্ত্রণালয় থেকে এ সংক্রান্ত প্রজ্ঞাপনে তার চাকরি বস্ত্র ও পাট মন্ত্রণালয়ে ন্যস্ত করা হয়েছে। 

অন্যদিকে বিজেএমসির বর্তমান চেয়ারম্যান ব্রিগেডিয়ার জেনারেল মো. কবির উদ্দিন সিকদারকে বাংলাদেশ সেনাবাহিনীতে ফিরিয়ে নিতে তার চাকরি সশস্ত্র বাহিনী বিভাগে ন্যস্ত করা হয়। 

পৃথক প্রজ্ঞাপনে স্বাস্থ্য সেবা বিভাগের সংযুক্ত যুগ্মসচিব মো. আহসান হাবিবকে বাংলাদেশ বেসামরিক বিমান চলাচল কর্তৃপক্ষের (বেবিচক) নির্বাহী পরিচালক হিসেবে নিয়োগ দেওয়া হয়েছে।

Please Share This Post in Your Social Media

© All rights reserved © 2026 EU BANGLA NEWS