নজরুল ইসলাম মজুমদারসহ ৩০ জনের নামে চার্জশিট অনুমোদন

নজরুল ইসলাম মজুমদারসহ ৩০ জনের নামে চার্জশিট অনুমোদন

প্রতারণা, জালিয়াতি ও ক্ষমতার অপব্যবহার করে ৬১৫ কোটি ৭৫ টাকা আত্মসাতের অভিযোগ প্রমাণিত হওয়ায় এক্সিম ব্যাংকের চেয়ারম্যান ও নাসা গ্রুপের কর্ণধার নজরুল ইসলাম মজুমদারসহ ৩০ জনের নামে চার্জশিট অনুমোদন করেছে দুর্নীতি দমন কমিশন (দুদক)।

মঙ্গলবার (৬ জানুয়ারি) দুদকের মহাপরিচালক মো. আক্তার হোসেন গণমাধ্যমকে বিষয়টি নিশ্চিত করেন।

তিনি বলেন, নজরুল ইসলাম মজুমদারসহ মোট ৩০ জনের নামে অভিযোগ প্রমাণিত হওয়ায় তাদের বিরুদ্ধে চার্জশিট অনুমোদন দিয়েছে কমিশন। 

একইসঙ্গে একজনের বিরুদ্ধে অভিযোগ প্রমাণিত না হওয়া এই চার্জশিট থেকে তার নামটি বাদ দেওয়া হয়েছে বলে তিনি উল্লেখ করেন।

Please Share This Post in Your Social Media

© All rights reserved © 2023 EU BANGLA NEWS