News Headline :
পররাষ্ট্র ক্যাডারে প্রথম হয়েও গেজেটে নেই ছেলের নাম, কৃষক হাতেম আলীর কান্না থামছে না… ১০ কোটি টাকার হুমকি রণবীরকে, রোহিতের বাড়িতে গুলি—টার্গেটে কি বলিউড জেলে রাজপাল, সাহায্যে এগিয়ে এসেছেন সালমান, অজয়রা শুধু পানি পরিশোধনেই নয়, ফিটকিরির আরও যেসব ব্যবহার শুটিং ফেডারেশনে অস্থিরতা, এবার অবাঞ্ছিত সোনাজয়ী সাবরিনা ভুল স্বীকার করে ক্রীড়া উপদেষ্টার ফেসবুক পোস্ট! কানাডায় স্কুলে গুলি, নিহত ১০ ইলেকশন ইঞ্জিনিয়ারিংয়ের তৎপরতা জনগণ মেনে নেবে না: সাকি বিএনপি প্রার্থীর সঙ্গে নির্বাহী প্রকৌশলীর গোপন বৈঠকের অভিযোগ জামায়াত প্রার্থীর মার্কিন রাষ্ট্রদূতের মন্তব্য খণ্ডন করলো ঢাকায় চীনা দূতাবাস
গুলিস্তানের শপিং কমপ্লেক্সে আগুন নিয়ন্ত্রণে

গুলিস্তানের শপিং কমপ্লেক্সে আগুন নিয়ন্ত্রণে

প্রায় দেড় ঘণ্টার চেষ্টায় রাজধানীর গুলিস্তান জিরো পয়েন্ট এলাকার একটি শপিং কমপ্লেক্সে লাগা আগুন নিয়ন্ত্রণে এনেছে ফায়ার সার্ভিস অ্যান্ড সিভিল ডিফেন্স।

শুক্রবার (২৬ ডিসেম্বর) বিকেল ৫টা ২৮ মিনিটে গুলিস্তানের খদ্দর বাজার শপিং কমপ্লেক্সের আটতলা ভবনের ছাদের ওপর একটি গুদামে অগ্নিকাণ্ডের ঘটনা ঘটে। খবর পেয়ে ফায়ার সার্ভিসের ৯টি ইউনিট ঘটনাস্থলে পৌঁছে আগুন নেভানোর কাজ শুরু করে। পরে সন্ধ্যা ৬টা ৫৮ মিনিটে আগুন সম্পূর্ণভাবে নিয়ন্ত্রণে আসে।

ফায়ার সার্ভিস সদর দপ্তরের মিডিয়া সেলের কর্মকর্তা আনোয়ারুল ইসলাম দোলন বাংলানিউজকে বিষয়টি নিশ্চিত করে জানান, ৯টি ইউনিটের সম্মিলিত চেষ্টায় আগুন নিয়ন্ত্রণে আনা সম্ভব হয়েছে। তবে আগুনের সূত্রপাত সম্পর্কে এখনো নিশ্চিত কোনো তথ্য পাওয়া যায়নি।

এ ছাড়া কোনো হতাহত অথবা ভবনে কেউ আটকে পড়েছে কিনা এই বিষয়গুলো এখনো জানা যায়নি বলেও জানান তিনি। 

Please Share This Post in Your Social Media

© All rights reserved © 2023 EU BANGLA NEWS