জাপা নেতা চুন্নুর ভিডিও শেয়ার করে যা বললেন হাসনাত আবদুল্লাহ

জাপা নেতা চুন্নুর ভিডিও শেয়ার করে যা বললেন হাসনাত আবদুল্লাহ

বৈষম্যবিরোধী ছাত্র আন্দোলনের অন্যতম সমন্বয়ক হাসনাত আবদুল্লাহ জাতীয় পার্টির (জাপা) নেতা ও সাবেক মন্ত্রী মুজিবুল হক চুন্নুর জাতীয় সংসদে দেওয়া ভাষণের একটি ছোট্ট ভিডিও ক্লিপ শেয়ার করেছেন।  

শনিবার (০২ নভেম্বর) দুপুরে নিজের ভেরিফায়েড ফেসবুক অ্যাকাউন্ট থেকে এটি শেয়ার করেন তিনি।

ভিডিওটি শেয়ার করে হাসনাত আব্দুল্লাহ লিখেছেন, ‘বাংলাদেশের তথাকথিত সুশীল সমাজের অংশীজনরা যা বলতেন তা শুনলে চব্বিশ সালে হাসিনার ফ্যাসিজমের উপসংহার রচিত হতো না। তারা এখন যা বলছেন, শুনলে বাংলাদেশের বিদ্যমান সমাজ কাঠামোর আমূল পরিবর্তন হবে না। সুশীলদের জাপাপ্রীতির কারণ দেখেন। ’

Please Share This Post in Your Social Media

© All rights reserved © 2026 EU BANGLA NEWS