News Headline :
মানব পাচার প্রতিরোধে সাংবাদিকদের ভূমিকা গুরুত্বপূর্ণ রপ্তানি সহজ করতে শিপিং ডকুমেন্ট সরাসরি ক্রেতাদের কাছে পাঠানোর সুযোগ বিএনপির সাবেক মহাসচিব খোন্দকার দেলোয়ার হোসেনের ১৫তম মৃত্যুবার্ষিকী আজ মালদ্বীপে অগ্নিকাণ্ড, রবিন মোল্লার লাশ রাতে ঢাকায় পৌঁছাবে অবসরে গেলেন র‍্যাব ডিজি শহিদুর রহমান ও এসবির অতিরিক্ত আইজি গোলাম রসুল গাড়ি কম, দীর্ঘ লাইনে যাত্রীদের অপেক্ষা কাঙ্ক্ষিত দেশ গড়তে দেশবাসীর সহযোগিতা চাইলেন প্রধানমন্ত্রী রাকিবকে কুপিয়েছিলেন গ্রেপ্তার যুবক, বিরোধ ছিল দাবি পরিবারের ‘হাদি হত্যায় ভারতে গ্রেপ্তারদের কনস্যুলার অ্যাক্সেস এখনো মেলেনি’ উন্নত দেশ প্রসঙ্গে প্রধানমন্ত্রী, ‘ওরা পারলে আমরা কেন পারবো না?’
ইমরানের সুর-সংগীতে মিলন-কোনালের গান

ইমরানের সুর-সংগীতে মিলন-কোনালের গান

জনপ্রিয় কণ্ঠশিল্পী কোনাল। ২০২৩ সালে ‘মেঘের নৌকা’, ‘প্রিয়তমা’ ও ‘রাজকুমার’ গান দিয়ে শ্রোতাদের মধ্যে দারুণ সাড়া ফেলেন।তার আগে কণ্ঠশিল্পী মিলনের সঙ্গে ‘পাইনা তোকে’ গান দিয়েও তিনি বাজিমাত করেন।  

ফের কোনাল ও মিলন নিয়ে আসছেন নতুন গানের মিউজিক ভিডিও। গানের শিরোনাম ‘দুষ্টু হাসি’। জামাল হোসেনের কথায় এটির সুর ও সংগীত পরিচালনা করেছেন ইমরান মাহমুদুল।

মিউজিক ভিডিও পরিচালনা করেছেন সৈকত রেজা। এতে মিলনের সঙ্গে মডেল হয়েছেন মেহজাবীন চৌধুরী মেধা। রঙ্গন মিউজিকের ইউটিউব চ্যানেলে মিউজিক ভিডিওটি প্রকাশ হয়েছে।  

গানটি প্রসঙ্গে গীতিকার জামাল হোসেন বলেন, মিলন-কোনালের ‘পাইনা তোকে’ গানটির সাফল্য আমাকে তাদের নতুন গান করার জন্য অনুপ্রাণিত করেছে। আমি আগের গানটির চেয়ে ভালো কিছু কথায় এটি সাজালাম। এখন সস্তা কথায় গান বেশি হচ্ছে। আমাদের অনেক গানেই শৈল্পিকতা পাই না। সব ঠিক রেখে আমি সুন্দর একটি গান করতে আমি চেষ্টা করেছি ।

মিলন বলেন, অনেক দিন পর কোনাল আপুর সঙ্গে আমার গান আসছে। আমাদের আগের গানটি শ্রোতারা দারুণভাবে গ্রহণ করেছেন। সে বিষয়টি মাথায় রেখে এবারের গানটিও করা হয়েছে। শ্রোতাদের নিরাশ করতে চাই না। আশা করি এ গানটিও সবার মনে দাগ কাটবে।

Please Share This Post in Your Social Media

© All rights reserved © 2023 EU BANGLA NEWS