News Headline :
মানব পাচার প্রতিরোধে সাংবাদিকদের ভূমিকা গুরুত্বপূর্ণ রপ্তানি সহজ করতে শিপিং ডকুমেন্ট সরাসরি ক্রেতাদের কাছে পাঠানোর সুযোগ বিএনপির সাবেক মহাসচিব খোন্দকার দেলোয়ার হোসেনের ১৫তম মৃত্যুবার্ষিকী আজ মালদ্বীপে অগ্নিকাণ্ড, রবিন মোল্লার লাশ রাতে ঢাকায় পৌঁছাবে অবসরে গেলেন র‍্যাব ডিজি শহিদুর রহমান ও এসবির অতিরিক্ত আইজি গোলাম রসুল গাড়ি কম, দীর্ঘ লাইনে যাত্রীদের অপেক্ষা কাঙ্ক্ষিত দেশ গড়তে দেশবাসীর সহযোগিতা চাইলেন প্রধানমন্ত্রী রাকিবকে কুপিয়েছিলেন গ্রেপ্তার যুবক, বিরোধ ছিল দাবি পরিবারের ‘হাদি হত্যায় ভারতে গ্রেপ্তারদের কনস্যুলার অ্যাক্সেস এখনো মেলেনি’ উন্নত দেশ প্রসঙ্গে প্রধানমন্ত্রী, ‘ওরা পারলে আমরা কেন পারবো না?’
শরীরচর্চা করতে গিয়ে আহত রাকুল

শরীরচর্চা করতে গিয়ে আহত রাকুল

ভারতের দক্ষিণী সিনেমার দর্শকপ্রিয় অভিনেত্রী রাকুল প্রীত সিং। এবার শরীরচর্চা করতে গিয়ে গুরুতর আহত হয়েছেন এই অভিনেত্রী।জানা যায়, ৮০ কেজি ওজনের ডেডলিফট (বারবেল বা বার তোলা) তুলতে গিয়ে দুর্ঘটনার কবলে পড়েন এই নায়িকা।

একটি সূত্র ভারতীয় সংবাদ সংস্থা আইএএনএস-কে বলেন, গেল কয়েক দিন ধরে বিশ্রামে রয়েছেন রাকুল প্রীত সিং। তার অবস্থা বেশ ভীতিকর ছিল। গেল ৫ অক্টোবর সকালে ওয়ার্কআউট করার সময়ে দুর্ঘটনা ঘটে। বেল্ট না পরেই ৮০ কেজি ওজনের ডেডলিফট তুলেছিলেন তিনি। এতে করে তার পিঠে টান লাগে।

আঘাত পাওয়ার পরও শুটিং করেছেন রাকুল। এ তথ্য উল্লেখ করে সূত্রটি বলেন, পূর্বে শিডিউল দেওয়ার কারণে এ অবস্থাতেও ‘দে দে পেয়ার দে’ সিনেমার শুটিং দুই দিন চালিয়ে যান রাকুল। ঘটনার পর তিন দিন ব্যথা সহ্য করেন। এরপর ফিজিশিয়ানের সঙ্গে দেখা করেন। ব্যথা কমানোর জন্য ৩-৪ ঘণ্টা পর পর ফিজিওথেরাপি চালিয়ে যান। কিন্তু গেল ১০ অক্টোবর রাকুলের জন্মদিনের পার্টির আগে খারাপ পরিস্থিতি তৈরি হয়।

এবারের জন্মদিন আর উদযাপন করতে পারেননি রাকুল। তা স্মরণ করে সূত্রটি বলেন, আঘাতের ফলে রাকুলের এল৪, এল৫ এবং এস১ নার্ভ জ্যাম হয়ে যায়। তার রক্তচাপ কমে যায়। প্রচণ্ড ঘামতে থাকেন। এরপর তাকে বিছানায় শুইয়ে দেওয়া হয়। তারপর রাকুলকে পেশি শিথিল করার ইনজেকশন দেওয়া হয়। সব মিলিয়ে রাকুলের জন্মদিনটা ছিল ঘটনাবহুল। তবে রাকুল ধীরে ধীরে সুস্থ হয়ে উঠছেন।

রাকুল প্রীত সিং অভিনীত সর্বশেষ মুক্তিপ্রাপ্ত সিনেমা ‘ইন্ডিয়ান টু’। তামিল ভাষার এ সিনেমার প্রধান চরিত্রে অভিনয় করেছেন কমল হাসান, সিদ্ধার্থ, কাজল আগরওয়াল, রাকুল প্রীত সিং। গেল ১২ জুলাই মুক্তি পায় এটি।

বর্তমানে রাকুলের হাতে তিনটি সিনেমার কাজ রয়েছে। এ তালিকায় রয়েছে ‘ইন্ডিয়ান থ্রি’, ‘দে দে পেয়ার দে’, ‘মেরি পত্নী কা রিমেক’।

Please Share This Post in Your Social Media

© All rights reserved © 2023 EU BANGLA NEWS