News Headline :
মানব পাচার প্রতিরোধে সাংবাদিকদের ভূমিকা গুরুত্বপূর্ণ রপ্তানি সহজ করতে শিপিং ডকুমেন্ট সরাসরি ক্রেতাদের কাছে পাঠানোর সুযোগ বিএনপির সাবেক মহাসচিব খোন্দকার দেলোয়ার হোসেনের ১৫তম মৃত্যুবার্ষিকী আজ মালদ্বীপে অগ্নিকাণ্ড, রবিন মোল্লার লাশ রাতে ঢাকায় পৌঁছাবে অবসরে গেলেন র‍্যাব ডিজি শহিদুর রহমান ও এসবির অতিরিক্ত আইজি গোলাম রসুল গাড়ি কম, দীর্ঘ লাইনে যাত্রীদের অপেক্ষা কাঙ্ক্ষিত দেশ গড়তে দেশবাসীর সহযোগিতা চাইলেন প্রধানমন্ত্রী রাকিবকে কুপিয়েছিলেন গ্রেপ্তার যুবক, বিরোধ ছিল দাবি পরিবারের ‘হাদি হত্যায় ভারতে গ্রেপ্তারদের কনস্যুলার অ্যাক্সেস এখনো মেলেনি’ উন্নত দেশ প্রসঙ্গে প্রধানমন্ত্রী, ‘ওরা পারলে আমরা কেন পারবো না?’
আব্দুস সালাম মুর্শেদী ২ দিনের রিমান্ডে

আব্দুস সালাম মুর্শেদী ২ দিনের রিমান্ডে

বৈষম্যবিরোধী ছাত্র আন্দোলনের একদফা কর্মসূচি চলাকালে রাজধানীর আদাবর থানার পোশাক শ্রমিক রুবেল হত্যা মামলায় খুলনা-৪ আসনের সাবেক সংসদ সদস্য ও তৈরি পোশাক শিল্প মালিকদের সংগঠন বিজিএমইএ’র সাবেক সভাপতি আব্দুস সালাম মুর্শেদীর ২ দিনের রিমান্ড মঞ্জুর করেছেন আদালত।  

বুধবার (২ অক্টোবর) বিকেলে ঢাকার মেট্রোপলিটন ম্যাজিস্ট্রেট মো আক্তারুজ্জামান তার এ রিমান্ড মঞ্জুর করেন।

দুপুরে তাকে আদালতে হাজির করে এ মামলায় জিজ্ঞাসাবাদের জন্য ১০ দিনের রিমান্ড আবেদন করেন মামলার তদন্ত কর্মকর্তা আদাবর থানার পরিদর্শক আব্দুল মালেক। সে আবেদনের শুনানি শেষে বিচারক তার দুইদিনের রিমান্ড মঞ্জুর করে আদেশ দেন।  

এর আগে মঙ্গলবার (১ অক্টোবর) দিবাগত রাতে রাজধানীর ভাটারা থানা এলাকা থেকে আব্দুস সালাম মুর্শিদীকে গ্রেপ্তার করে র‍্যাব। পরে তাকে আদাবর থানায় হস্তান্তর করা হয়।

মামলার বিবরণী থেকে জানা যায়, বৈষম্যবিরোধী ছাত্র আন্দোলনের সময় আদাবরের হক সাহেবের গ্যারেজ এলাকায় নিহত হন পোশাকশ্রমিক রুবেল।

এ ঘটনায় গত ২২ আগস্ট রুবেলের বাবা রফিকুল ইসলাম বাদী হয়ে আদাবর থানায় মামলাটি করেন। মামলায় শেখ হাসিনা, ওবায়দুল কাদের, সাকিব আল হাসান ও চিত্রনায়ক ফেরদৌস আহমেদসহ ১৫৬ জনের নামসহ অজ্ঞাতনামা আরও ৪০০-৫০০ জনকে আসামি করা হয়।  

Please Share This Post in Your Social Media

© All rights reserved © 2023 EU BANGLA NEWS