News Headline :
মানব পাচার প্রতিরোধে সাংবাদিকদের ভূমিকা গুরুত্বপূর্ণ রপ্তানি সহজ করতে শিপিং ডকুমেন্ট সরাসরি ক্রেতাদের কাছে পাঠানোর সুযোগ বিএনপির সাবেক মহাসচিব খোন্দকার দেলোয়ার হোসেনের ১৫তম মৃত্যুবার্ষিকী আজ মালদ্বীপে অগ্নিকাণ্ড, রবিন মোল্লার লাশ রাতে ঢাকায় পৌঁছাবে অবসরে গেলেন র‍্যাব ডিজি শহিদুর রহমান ও এসবির অতিরিক্ত আইজি গোলাম রসুল গাড়ি কম, দীর্ঘ লাইনে যাত্রীদের অপেক্ষা কাঙ্ক্ষিত দেশ গড়তে দেশবাসীর সহযোগিতা চাইলেন প্রধানমন্ত্রী রাকিবকে কুপিয়েছিলেন গ্রেপ্তার যুবক, বিরোধ ছিল দাবি পরিবারের ‘হাদি হত্যায় ভারতে গ্রেপ্তারদের কনস্যুলার অ্যাক্সেস এখনো মেলেনি’ উন্নত দেশ প্রসঙ্গে প্রধানমন্ত্রী, ‘ওরা পারলে আমরা কেন পারবো না?’
নামে পরিবর্তন আনলেন আলিয়া

নামে পরিবর্তন আনলেন আলিয়া

কন্যা সন্তান জন্মের পর ফিরছেন চলচ্চিত্রে। সম্প্রতি মুক্তি পেয়েছে আসন্ন চলচ্চিত্র ‘জিগরা’র ট্রেলার।সব মিলিয়ে, বেশ ফুরফুরে মেজাজে রয়েছেন আলিয়া ভাট। এরইমধ্যে প্রকাশ্যে এল চমকপ্রদ তথ্য। সম্প্রতি জানা যায়, বিয়ের পর নিজের নামেও পরিবর্তন এনেছেন এই অভিনেত্রী। কপিল শর্মার অনুষ্ঠানে এসে নিজেই জানালেন বিষয়টি।

বর্তমানে জিগরার প্রচারণায় ব্যস্ত আলিয়া। সেই ছবির প্রচারেই ‘দ্য গ্রেট ইন্ডিয়ান কপিল শো’র দ্বিতীয় সিজনে এসেছিলেন তিনি। অনুষ্ঠানটির ট্রেলারের এক ঝলক এই মুহূর্তে ভাইরাল।

সেই অনুষ্ঠানেই অভিনেত্রী ঘোষণা করেন, তিনি এখন আর শুধু আলিয়া ভাট নন। তার নাম আলিয়া ভাট কাপুর। কৌতুকশিল্পী তথা অভিনেতা সুনীল গ্রোভারের প্রশ্নের উত্তরে অভিনেত্রী বলেন, আমি হলাম আলিয়া ভাট কাপুর।

ক্যারিয়ারের শুরু থেকেই একাধিক সাক্ষাৎকারে আলিয়া জানিয়ে এসেছেন, রণবীরকে তিনি পছন্দ করেন। অভিনেতার নাম শুনেই তার মুখে চলে আসে এক অন্য জ্যোতি, যা নজর এড়ায়নি নেটাগরিকেরও।

Please Share This Post in Your Social Media

© All rights reserved © 2023 EU BANGLA NEWS