News Headline :
সংকটেও পোশাক শ্রমিকদের বেতন-ভাতা নিশ্চিত করা হয়েছে: বিজিএমইএ সভাপতি নতুন সরকারের প্রথম ঈদ, চাঞ্চল্য অর্থনীতিতে দেশবাসীকে আনিসুল-হাওলাদারের ঈদের শুভেচ্ছা বগুড়ায় ট্রেন দুর্ঘটনা: উদ্ধার ও চিকিৎসায় প্রধানমন্ত্রীর জরুরি নির্দেশ ১০ অঞ্চলের নদীবন্দরে দুই নম্বর সংকেত, বড় ঝড়ের শঙ্কা এক মাসেই দৃশ্যমান নির্বাচনী প্রতিশ্রুতি, বছরের মধ্যেই স্থানীয় সরকার নির্বাচন: মির্জা ফখরুল রাজধানীতে ঝুম বৃষ্টি সৌদি-কাতার-আমিরাতের তেল স্থাপনার আশপাশের বাসিন্দাদের সরে যেতে বলল ইরান রেললাইনে কাজের কারণে টানানো ছিল লাল পতাকা, খেয়াল না করায় দুর্ঘটনা গাজীপুরে কারখানায় আগুন, নিয়ন্ত্রণের ৬ ইউনিট
ধর্মীয় ভাবাবেগে আঘাতের অভিযোগ তামান্নার বিরুদ্ধে

ধর্মীয় ভাবাবেগে আঘাতের অভিযোগ তামান্নার বিরুদ্ধে

সম্প্রতি একটি পোশাক বিপণন প্রতিষ্ঠানের জন্য রাধা সেজে ফটোশুট করেন ভারতের দক্ষিণী সিনেমার অভিনেত্রী তামান্না ভাটিয়া। জন্মাষ্টমী উপলক্ষে বিশেষ সেই ফটোশুটের ছবি সামাজিকমাধ্যমে পোস্ট করেন এই অভিনেত্রী।এরপর তৈরি হয় বিতর্ক; ধর্মীয় ভাবাবেগে আঘাতের অভিযোগে আক্রমণের মুখে পড়েছেন তামান্না।

এতে বাধ্য হয়ে এসব ছবি সামাজিকমাধ্যম থেকে মুছে ফেলেছেন এই অভিনেত্রী।

এসব ছবির কোনোটিতে দেখা যায়, আবেদনময়ী রূপে ক্যামেরাবন্দি হয়েছেন তামান্না। আবার কোনো কোনো ছবিতে কৃষ্ণের প্রেমে মগ্ন ‘রাধা’ তামান্না। প্রিয় অভিনেত্রীকে এমন রূপে দেখে নেটিজেনদের কেউ কেউ ভূয়সী প্রশংসা করছেন। তবে নেটিজেনদের একাংশ ক্ষুব্ধ।  

নেটিজেনদের দাবি, তামান্না ভাটিয়ার এমন ফটোশুট যৌন উসকানিমূলক! খোলামেলা পোশাক পরে কেন রাধা সেজেছেন তামান্না? 

অভিযোগকারীরা একটি বিবৃতিও প্রকাশ করেছেন। তাতে বলা হয়েছে, পণ্য বিক্রির জন্য রাধাকৃষ্ণের পবিত্র সম্পর্কে যৌনতার রং লাগাবেন না! এত স্পর্ধা কোথা থেকে আসে আপনাদের?

বিতর্কের মুখে পড়ে এসব ছবি সরিয়ে নেন তামান্না ভাটিয়া। যদিও বিপণন প্রতিষ্ঠান কিংবা তামান্না এই বিতর্ক নিয়ে এখনো কোনো মন্তব্য করেননি।

Please Share This Post in Your Social Media

© All rights reserved © 2023 EU BANGLA NEWS