News Headline :
সংকটেও পোশাক শ্রমিকদের বেতন-ভাতা নিশ্চিত করা হয়েছে: বিজিএমইএ সভাপতি নতুন সরকারের প্রথম ঈদ, চাঞ্চল্য অর্থনীতিতে দেশবাসীকে আনিসুল-হাওলাদারের ঈদের শুভেচ্ছা বগুড়ায় ট্রেন দুর্ঘটনা: উদ্ধার ও চিকিৎসায় প্রধানমন্ত্রীর জরুরি নির্দেশ ১০ অঞ্চলের নদীবন্দরে দুই নম্বর সংকেত, বড় ঝড়ের শঙ্কা এক মাসেই দৃশ্যমান নির্বাচনী প্রতিশ্রুতি, বছরের মধ্যেই স্থানীয় সরকার নির্বাচন: মির্জা ফখরুল রাজধানীতে ঝুম বৃষ্টি সৌদি-কাতার-আমিরাতের তেল স্থাপনার আশপাশের বাসিন্দাদের সরে যেতে বলল ইরান রেললাইনে কাজের কারণে টানানো ছিল লাল পতাকা, খেয়াল না করায় দুর্ঘটনা গাজীপুরে কারখানায় আগুন, নিয়ন্ত্রণের ৬ ইউনিট
আ.লীগ নেতাকে গ্রেপ্তারের জেরে বিএনপি কর্মীদের বাড়িঘর ভাঙচুর

আ.লীগ নেতাকে গ্রেপ্তারের জেরে বিএনপি কর্মীদের বাড়িঘর ভাঙচুর

ব্রাহ্মণবাড়িয়ায় যুবদল নেতার করা মামলায় আওয়ামী লীগ নেতা এলেম খাঁকে গ্রেপ্তারের জেরে বিএনপির কর্মী ও সমর্থকদের বাড়িঘরে হামলা ও ভাঙচুরের ঘটনা ঘটেছে।  

বুধবার (০৪ সেপ্টেম্বর) দুপুরে সদর উপজেলার নাটাই দক্ষিণ ইউনিয়নের বড়হরণ গ্রামে ঘটা এ হামলার ঘটনায় অন্তত ১০ জন আহত হয়েছেন।এনিয়ে এলাকায় উত্তেজনা বিরাজ করছে।  

আহতদের মধ্যে নুরুল ইসলাম (৫০), ইমরান মিয়া (২৫), শাহাবুদ্দিন (৪৫), আল-মামুন (২০), রেখা বেগম (৪০), সোহেল মিয়া ও বাবুল মিয়ার নাম জানা গেছে।  

স্থানীয়রা জানান, নাটাই দক্ষিণ ইউনিয়ন আওয়ামী লীগের সাধারণ সম্পাদক এলেম খাঁ ও তার সমর্থকরা বিভিন্নভাবে এলাকায় প্রভাব বিস্তার করে আসছেন। সম্প্রতি স্থানীয় যুবদল নেতা আশিকের ওপর হামলার অভিযোগে আশিক মামলা করেন। এ মামলার আসামি আওয়ামী লীগ নেতা এলেম খাঁকে গত ১ সেপ্টেম্বর গ্রেপ্তার করে পুলিশ। তাকে গ্রেপ্তারের পেছনে ওই গ্রামের বিএনপি নেতাকর্মীদের হাত রয়েছে এমন অভিযোগ তুলে  এলেমের সমর্থক শাহিনুর, এরশাদ ও মাইনুদ্দিনের নেতৃত্বে ৪০/৫০ জন বড়হরণ গ্রামে স্থানীয় বিএনপি নেতাকর্মীদের বাড়িতে হামলা চালায়। এসময় অন্তত ১০/১২টি বাড়িঘর ভাঙচুর করা হয়। হামলায় নারী-পুরুষ ও শিশুসহ অন্তত ১০ জন আহত হন। বর্তমানে এলাকায় চরম উত্তেজনা বিরাজ করছে।  

এ বিষয়ে সদর থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) মোজাফ্ফর হোসেন জানান, খবর পেয়ে পুলিশ ঘটনাস্থল পরিদর্শন করেছে। বর্তমানে পরিস্থিতি নিয়ন্ত্রণে রয়েছে।  

Please Share This Post in Your Social Media

© All rights reserved © 2023 EU BANGLA NEWS