News Headline :
সংকটেও পোশাক শ্রমিকদের বেতন-ভাতা নিশ্চিত করা হয়েছে: বিজিএমইএ সভাপতি নতুন সরকারের প্রথম ঈদ, চাঞ্চল্য অর্থনীতিতে দেশবাসীকে আনিসুল-হাওলাদারের ঈদের শুভেচ্ছা বগুড়ায় ট্রেন দুর্ঘটনা: উদ্ধার ও চিকিৎসায় প্রধানমন্ত্রীর জরুরি নির্দেশ ১০ অঞ্চলের নদীবন্দরে দুই নম্বর সংকেত, বড় ঝড়ের শঙ্কা এক মাসেই দৃশ্যমান নির্বাচনী প্রতিশ্রুতি, বছরের মধ্যেই স্থানীয় সরকার নির্বাচন: মির্জা ফখরুল রাজধানীতে ঝুম বৃষ্টি সৌদি-কাতার-আমিরাতের তেল স্থাপনার আশপাশের বাসিন্দাদের সরে যেতে বলল ইরান রেললাইনে কাজের কারণে টানানো ছিল লাল পতাকা, খেয়াল না করায় দুর্ঘটনা গাজীপুরে কারখানায় আগুন, নিয়ন্ত্রণের ৬ ইউনিট
রাস্তায় বের হলেই মন ভালো হচ্ছে তানজিকা আমিনের

রাস্তায় বের হলেই মন ভালো হচ্ছে তানজিকা আমিনের

দেশের সড়কে ট্র্যাফিকের দায়িত্ব পালনে কাজ করেছেন শিক্ষার্থীরা। রাজাধানীসহ দেশের বিভিন্ন স্থানে সড়কে কাজ করছেন তারা।তাদের সঙ্গে সঙ্গে যোগ দেয় আনসার ও রেড ক্রিসেন্ট সোসাইটিসহ বিভিন্ন সংগঠনের কর্মীরা।

শিক্ষার্থীদের এই বিষয়টি মুগ্ধ করেছে দেশের সাধারণ জনগণ ও তারকাদের। রাস্তায় দায়িত্বরত শিক্ষার্থীদের এমন কর্মকাণ্ড নিয়ে ইতোমধ্যেই গণমাধ্যমে সংবাদ প্রকাশও হয়েছে। তাদের প্রশংসায় অনেকেই লিখেছে নিজের মতামত।

তেমনই অভিনেত্রী তানজিকা আমিন। ফেসবুকে একটি স্ট্যাটাসের মাধ্যমে এই অভিনেত্রী লেখেন, দিনের বেলায় রাস্তায় বের হলেই মন ভালো হয়ে যাচ্ছে।

তার এই স্ট্যাটাস নজর কেড়েছে অনেকেরই। তাই মন্তব্যের ঘরে অনেকেই প্রশংসা করেছেন শিক্ষার্থীদের এমন দায়িত্বশীল আচরণের।

অভিনেত্রী ও মডেল তানজিকা আমিন রুপালি পর্দা দিয়ে দেশের বিনোদন অঙ্গনে পরিচিতি পেয়েছিলেন। তার অভিনীত প্রথম সিনেমার নাম ‘বকুল ফুলের মালা’। দেলোয়ার জাহান ঝন্টুর পরিচালনায় সিনেমায় তার বিপরীতে অভিনয় করেন নায়ক রিয়াজ। এরপর সেভাবে আর বড় পর্দায় দেখা না গেলেও ব্যস্ত আছেন ছোট পর্দার কাজ নিয়ে।

Please Share This Post in Your Social Media

© All rights reserved © 2023 EU BANGLA NEWS