News Headline :
সংকটেও পোশাক শ্রমিকদের বেতন-ভাতা নিশ্চিত করা হয়েছে: বিজিএমইএ সভাপতি নতুন সরকারের প্রথম ঈদ, চাঞ্চল্য অর্থনীতিতে দেশবাসীকে আনিসুল-হাওলাদারের ঈদের শুভেচ্ছা বগুড়ায় ট্রেন দুর্ঘটনা: উদ্ধার ও চিকিৎসায় প্রধানমন্ত্রীর জরুরি নির্দেশ ১০ অঞ্চলের নদীবন্দরে দুই নম্বর সংকেত, বড় ঝড়ের শঙ্কা এক মাসেই দৃশ্যমান নির্বাচনী প্রতিশ্রুতি, বছরের মধ্যেই স্থানীয় সরকার নির্বাচন: মির্জা ফখরুল রাজধানীতে ঝুম বৃষ্টি সৌদি-কাতার-আমিরাতের তেল স্থাপনার আশপাশের বাসিন্দাদের সরে যেতে বলল ইরান রেললাইনে কাজের কারণে টানানো ছিল লাল পতাকা, খেয়াল না করায় দুর্ঘটনা গাজীপুরে কারখানায় আগুন, নিয়ন্ত্রণের ৬ ইউনিট
আরিফিন শুভর বিবাহবিচ্ছেদের ঘোষণা

আরিফিন শুভর বিবাহবিচ্ছেদের ঘোষণা

স্ত্রী অর্পিতা সমাদ্দারের সঙ্গে সাড়ে ৯ বছরের দাম্পত্যজীবনের ইতি টেনেছেন চিত্রনায়ক আরিফিন শুভ। বুধবার রাতে ফেসবুক পোস্টে দেওয়া এক বিবৃতিতে তিনি জানান, ২০ জুলাই বিবাহবিচ্ছেদের সিদ্ধান্ত নিয়েছেন তাঁরা।

আরিফিন শুভ বিবৃতিতে লিখেছেন, ‘দেশের এমন পরিস্থিতিতে ব্যক্তিগত কোনো কিছু জানাতে যথেষ্ট দ্বিধা ও সংকোচ বোধ করছি, তারপরও মনে হলো আপনাদের বিষয়টা জানানোর সময় এসেছে।’

‘আমি অত্যন্ত দুঃখের সঙ্গে জানাচ্ছি যে আমি আর অর্পিতা আমরা হয়তো বন্ধু হিসেবেই ঠিক আছি, জীবনসঙ্গী হিসেবে নয়। আমরা ২০ জুলাই এই সিদ্ধান্তে উপনীত হয়েছি, বন্ধুত্বটুকু নিয়ে দুজনের সম্মতিতে বাকি জীবন নিজেদের মতো করে বাঁচব’—লিখেছেন এই অভিনেতা।

পশ্চিমবঙ্গের মেয়ে ফ্যাশন ডিজাইনার অর্পিতার সঙ্গে ২০১৫ সালের ৬ ফেব্রুয়ারি বিয়ে করেন আরিফিন শুভ। অর্পিতার প্রতি কৃতজ্ঞতা জানিয়ে শুভ লিখেছেন, ‘অনেক চড়াই-উতরাইয়ের পরও অর্পিতা আমার এবং আমার মায়ের জন্য যা করেছেন, সেটার জন্য তাঁর প্রতি চিরকৃতজ্ঞ এবং চিরঋণী।’

শুভ আরও লিখেছেন, ‘মা চলে যাওয়ার পর জীবনটা একেবারেই শূন্য হয়ে গেছে। কিন্তু আমি বিশ্বাস করি, আপনাদের দোয়া ও ভালবাসা আমার সঙ্গে আছে, যেটা নিয়ে বাকি জীবনটা সুন্দর ও সুস্থভাবে বাঁচতে পারব।’

বিবৃতিতে কোটা সংস্কার আন্দোলন নিয়েও নিজের বক্তব্য জানিয়েছেন এই অভিনেতা। তিনি লিখেছেন, ‘দেশের সাম্প্রতিক ঘটনায় শিক্ষার্থীসহ যাঁরা প্রাণ হারিয়েছেন, তাঁদের বিদেহী আত্মার মাগফিরাত এবং আহতদের দ্রুত সুস্থতা কামনা করছি। সবার জীবনে শান্তি আসুক, দেশেও শান্তি ফিরে আসুক, এই কামনায়।’

‘নূর’, ‘নীলচক্র’সহ আরিফিন শুভর বেশ কয়েকটি ছবি মুক্তির অপেক্ষায় রয়েছে।

Please Share This Post in Your Social Media

© All rights reserved © 2023 EU BANGLA NEWS