News Headline :
সংকটেও পোশাক শ্রমিকদের বেতন-ভাতা নিশ্চিত করা হয়েছে: বিজিএমইএ সভাপতি নতুন সরকারের প্রথম ঈদ, চাঞ্চল্য অর্থনীতিতে দেশবাসীকে আনিসুল-হাওলাদারের ঈদের শুভেচ্ছা বগুড়ায় ট্রেন দুর্ঘটনা: উদ্ধার ও চিকিৎসায় প্রধানমন্ত্রীর জরুরি নির্দেশ ১০ অঞ্চলের নদীবন্দরে দুই নম্বর সংকেত, বড় ঝড়ের শঙ্কা এক মাসেই দৃশ্যমান নির্বাচনী প্রতিশ্রুতি, বছরের মধ্যেই স্থানীয় সরকার নির্বাচন: মির্জা ফখরুল রাজধানীতে ঝুম বৃষ্টি সৌদি-কাতার-আমিরাতের তেল স্থাপনার আশপাশের বাসিন্দাদের সরে যেতে বলল ইরান রেললাইনে কাজের কারণে টানানো ছিল লাল পতাকা, খেয়াল না করায় দুর্ঘটনা গাজীপুরে কারখানায় আগুন, নিয়ন্ত্রণের ৬ ইউনিট
অসুস্থ শাহরুখ, চিকিৎসার জন্য যাচ্ছেন যুক্তরাষ্ট্রে

অসুস্থ শাহরুখ, চিকিৎসার জন্য যাচ্ছেন যুক্তরাষ্ট্রে

ভালো নেই বলিউডের কিং খান। সোমবার (২৯ জুলাই) মুম্বাইয়ের একটি হাসপাতালে চোখ দেখাতে গিয়েছিলেন শাহরুখ খান।সেখানে আগেই তার একটি ছোট অস্ত্রোপচার হয়েছিল। সেখানে তার চিকিৎসা ঠিকভাবে সম্পন্ন হয়নি বলে আরও ভালো চিকিৎসার জন্য যুক্তরাষ্ট্রে যাওয়ার সিদ্ধান্ত নেন অভিনেতা।

যুক্তরাষ্ট্রে অভিনেতার আবারও অপারেশন হতে পারে বলে জানা গেছে। তবে তার চোখে কী সমস্যা হয়েছে সে বিষয়ে এখনও কোনও তথ্য পাওয়া যায়নি।

এর আগে গেল মে মাসে আইপিএলের একটি ম্যাচে অসুস্থ হয়ে পড়েছিলেন শাহরুখ খান। অতিরিক্ত গরমে হিট স্ট্রোকে আক্রান্ত হয়েছিলেন তিনি। এই সময় তাকে গুজরাটের একটি হাসপাতালে ভর্তি করা হয়। যেখানে চিকিৎসা শেষে তাকে ছেড়েও দেওয়া হয়।

মঙ্গলবার (৩০ জুলাই) অভিনেতা মার্কিন যুক্তরাষ্ট্রের উদ্দেশে রওনা হবেন বলে জানা গিয়েছে। তবে সেখানে কোন হাসপাতালে তার চিকিৎসা হবে, এ বিষয়ে কোনো তথ্য জানা যায়নি।

২০২৩ সালে একের পর এক সুপারহিট সিনেমা উপহার দিলেও, ২৪-এ এখনও পর্যন্ত কোনও সিনেমা মুক্তি পায়নি শাহরুখের। অভিনেতাকে সামনে দেখা যাবে ‘কিং’ সিনেমায়। এতে তার মেয়ে সুহানা খানও থাকবেন।

Please Share This Post in Your Social Media

© All rights reserved © 2023 EU BANGLA NEWS