News Headline :
ইন্টারকন্টিনেন্টাল ঢাকায় ‘ইনক্রেডিবল ওয়েডিংস ফেস্টিভ্যাল’ ৩১ জুলাই চলন্ত ট্রেনে পাথর নিক্ষেপ – বাউবি শিক্ষার্থী সাব্বিরের চোখের আলো নিভে গেল মোদি সরকারের আলোচনার প্রস্তাব প্রত্যাখ্যান করলো সিজেপি ‘চাঁদ তারার গুঞ্জরণ’-এ শাকিব-পূর্ণিমা মুক্তি পেল বিজয়ের শেষ সিনেমা, কে কত টাকা পারিশ্রমিক পেলেন? শিক্ষার্থীদের ‘শান্তিপূর্ণ’ আন্দোলন নিয়ে যা বললেন সালমান খান সহশিল্পীর বিরুদ্ধে জোর করে চুমু ও মারধরের অভিযোগ অভিনেত্রীর বাংলাদেশের খাবারের প্রশংসা, সঙ্গে বড় ঘোষণা আতিফ আসলামের দেশে একযোগে মুক্তি পাচ্ছে বিশ্ব কাঁপানো ৪টি সিনেমা মামদানি চাইলেই কি গ্রেপ্তার হবেন না নেতানিয়াহু
কোটা সংস্কার আন্দোলনে নিহতদের স্মরণে গাইবান্ধায় শোক র‌্যালি

কোটা সংস্কার আন্দোলনে নিহতদের স্মরণে গাইবান্ধায় শোক র‌্যালি

কোটা সংস্কার আন্দোলন নিহতদের স্মরণে গাইবান্ধায় শোক র‌্যালি ও সমাবেশ হয়েছে।

শনিবার (২৭ জুলাই) দুপুর ১২টায় বাম গণতান্ত্রিক জোট গাইবান্ধা জেলা শাখা এ শোক র‌্যালি আয়োজন করে।

র‌্যালিটি শহরের গানাসাস মার্কেটের সামনে থেকে শুরু হয়ে শহরের প্রধান প্রধান সড়ক প্রদক্ষিণ শেষে সেখানেই ফিরে সংক্ষিপ্ত সমাবেশ করে।

এ সময় বাম গণতান্ত্রিক জোটের জেলা সমন্বয়ক ও বিপ্লবী কমিউনিস্ট লীগের জেলা সম্পাদক রেবতী বর্মনের সভাপতিত্বে বক্তব্য রাখেন, বাসদ মার্কসবাদী জেলা আহবায়ক আহসানুল হাবীব সাঈদ, জেলা সিপিবি’র সাধারণ সম্পাদক মোস্তাফিজুর রহমান মুকুল ও বাসদের জেলা আহ্বায়ক গোলাম রব্বানী।

বক্তারা অবিলম্বে সব হত্যাকাণ্ডের বিচার, কারফিউ তুলে নিয়ে শিক্ষাপ্রতিষ্ঠান খুলে দেওয়া, ইন্টারনেট সেবা চালু ও শিক্ষার্থীদের ৮ দফা মেনে নেওয়ার দাবি জানান।

Please Share This Post in Your Social Media

© All rights reserved © 2026 EU BANGLA NEWS