News Headline :
মানব পাচার প্রতিরোধে সাংবাদিকদের ভূমিকা গুরুত্বপূর্ণ রপ্তানি সহজ করতে শিপিং ডকুমেন্ট সরাসরি ক্রেতাদের কাছে পাঠানোর সুযোগ বিএনপির সাবেক মহাসচিব খোন্দকার দেলোয়ার হোসেনের ১৫তম মৃত্যুবার্ষিকী আজ মালদ্বীপে অগ্নিকাণ্ড, রবিন মোল্লার লাশ রাতে ঢাকায় পৌঁছাবে অবসরে গেলেন র‍্যাব ডিজি শহিদুর রহমান ও এসবির অতিরিক্ত আইজি গোলাম রসুল গাড়ি কম, দীর্ঘ লাইনে যাত্রীদের অপেক্ষা কাঙ্ক্ষিত দেশ গড়তে দেশবাসীর সহযোগিতা চাইলেন প্রধানমন্ত্রী রাকিবকে কুপিয়েছিলেন গ্রেপ্তার যুবক, বিরোধ ছিল দাবি পরিবারের ‘হাদি হত্যায় ভারতে গ্রেপ্তারদের কনস্যুলার অ্যাক্সেস এখনো মেলেনি’ উন্নত দেশ প্রসঙ্গে প্রধানমন্ত্রী, ‘ওরা পারলে আমরা কেন পারবো না?’
কঙ্গনাকে কটাক্ষ করে যা বললেন ইমরান হাশমি

কঙ্গনাকে কটাক্ষ করে যা বললেন ইমরান হাশমি

বলিউড কুইন কঙ্গনা রানাওয়াত সম্প্রতি এক সাক্ষাৎকারে বলেছিলেন যে অ্যাওয়ার্ড শোগুলো অর্থহীন। এসব শো করা হয় নাকি কেবল টিআরপি বাড়ানোর জন্য। যে তারকারা পারফর্ম করেন সেখানে তারাই নাকি পুরস্কার পান সেসব অ্যাওয়ার্ড শোতে। এবার সেই প্রসঙ্গে মুখ খুললেন ইমরান হাশমি।

এবার এক সাক্ষাৎকারে ইমরান হাশমি অ্যাওয়ার্ড শো প্রসঙ্গে নিজের মতামত জানাতে গিয়ে কঙ্গনা রানাওয়াতকে কটাক্ষ করে বলেন, কেন অ্যাওয়ার্ড পাচ্ছেন না নাকি তারপর থেকে? আমি একটা অ্যাওয়ার্ড পেয়েছিলাম, ভুলে গেছি সেটার জন্যই ওই অ্যাওয়ার্ড সেররিমনিতে গিয়েছিলাম।’

তিনি আরও বলেন, ‘সেখানে গিয়ে এই বিষয়ে একটা জিনিস জানতে পেরেছিলাম। পুরস্কার পেতে গেলে ওখানে পারফর্ম করতে হবে। এটা এক প্রকার লেনদেন। সেই পুরস্কারের অর্থ কী যেটা লেনদেনের মারফত পাওয়া হয়। আমার ড্রয়িং রুম সাজাতে চাই না। যারা তাদের ড্রয়িং রুম সাজাতে চান তারা করুন। আমি এরম কোনও পারফরমেন্স করব না।’

অভিনেতা জানান, অনুষ্ঠানে পারফর্ম করার বিষয়টি অবশ্য আলাদা। কিন্তু উদ্যোক্তাদের জন্য পারফর্ম করলে যে পুরস্কার পাওয়া সহজ হয়, তাঁর ইঙ্গিত খানিকটা সে দিকেই। পুরো বিষয়টিকে বিনিময় চুক্তির তকমা দিয়েছেন হাশমি।

উল্লেখ্য, ইমরান এবং কঙ্গনা গ্যাংস্টার, রাজ, উংলি এবং ওয়ান্স আপন আ টাইম ইন মুম্বাই-এর মতো ছবিতে একসঙ্গে কাজ করেছেন। ইমরানকে সর্বশেষ সালমান খান-অভিনীত টাইগার ৩-এ প্রতিপক্ষের ভূমিকায় দেখা গিয়েছিল।

কঙ্গনা তিনবার জাতীয় চলচ্চিত্র পুরস্কার এবং চারবার ফিল্মফেয়ার পুরস্কার পেয়েছেন। পাঁচবার ফোর্বস ইন্ডিয়ার সেরা ১০০ সেলিব্রিটির তালিকায় জায়গা পেয়েছেন তিনি। ২০১৪ সালে মুক্তিপ্রাপ্ত ‘কুইন’ ছবিতে অসাধারণ অভিনয়ের জন্য তাকে বলিউডের রানি বলা হয়। বিভিন্ন সময় বির্তকের কারণে সংবাদ শিরোনামে এসেছেন তিনি।

Please Share This Post in Your Social Media

© All rights reserved © 2023 EU BANGLA NEWS