News Headline :
মানব পাচার প্রতিরোধে সাংবাদিকদের ভূমিকা গুরুত্বপূর্ণ রপ্তানি সহজ করতে শিপিং ডকুমেন্ট সরাসরি ক্রেতাদের কাছে পাঠানোর সুযোগ বিএনপির সাবেক মহাসচিব খোন্দকার দেলোয়ার হোসেনের ১৫তম মৃত্যুবার্ষিকী আজ মালদ্বীপে অগ্নিকাণ্ড, রবিন মোল্লার লাশ রাতে ঢাকায় পৌঁছাবে অবসরে গেলেন র‍্যাব ডিজি শহিদুর রহমান ও এসবির অতিরিক্ত আইজি গোলাম রসুল গাড়ি কম, দীর্ঘ লাইনে যাত্রীদের অপেক্ষা কাঙ্ক্ষিত দেশ গড়তে দেশবাসীর সহযোগিতা চাইলেন প্রধানমন্ত্রী রাকিবকে কুপিয়েছিলেন গ্রেপ্তার যুবক, বিরোধ ছিল দাবি পরিবারের ‘হাদি হত্যায় ভারতে গ্রেপ্তারদের কনস্যুলার অ্যাক্সেস এখনো মেলেনি’ উন্নত দেশ প্রসঙ্গে প্রধানমন্ত্রী, ‘ওরা পারলে আমরা কেন পারবো না?’
মোশাররফ করিমের নতুন চমক ‘আধুনিক বাংলা হোটেল’

মোশাররফ করিমের নতুন চমক ‘আধুনিক বাংলা হোটেল’

নন্দিত অভিনেতা মোশাররফ করিম। তার দর্শকপ্রিয় নাটকের শেষ নেই। ছোটপর্দা, বড় পর্দা কিংবা ওটিটি- যেখানেই কাজ করেছেন, সেখানেই বাজিমাত করেছেন এই অভিনেতা। সেই ধারবাহিকতায় এবার দেশীয় ওটিটি প্লাটফর্ম চরকি কার্যালয়ে অনুষ্ঠিত হয়ে গেলো কাজী আসাদের পরিচালনায়, চরকি অরিজিনাল সিরিজ ‘আধুনিক বাংলা হোটেল’র চুক্তি স্বাক্ষর অনুষ্ঠান।

মঙ্গলবার (৯ মে) অনুষ্ঠানে উপস্থিত ছিলেন সিরিজের নির্মাতা কাজী আসাদ, জনপ্রিয় অভিনেতা মোশাররফ করিম, চরকির প্রধান নির্বাহী কর্মকর্তা রেদওয়ান রনি, হেড অব কনটেন্ট অনিন্দ্য ব্যানার্জিসহ আরও অনেকেই। আধুনিক বাংলা হোটেলের মাধ্যমে আবারও চরকি-তে হাজির হচ্ছেন মোশাররফ করিম। উল্লেখ্য এর আগে চরকি অরিজিনাল ফিল্ম দাগ- এর কেন্দ্রীয় চরিত্রে অভিনয় করলেও এই প্রথম তাকে দেখা যাবে চরকির কোনো অরিজিনাল সিরিজে।

সিরিজে যুক্ত হওয়া প্রসঙ্গে মোশাররফ করিম বলেন, চরকির কন্টেন্ট বরাবরই দারুণ এবং চমকপ্রদ হয়, তাই আমারও ইচ্ছা ছিল তেমনই ইন্টারেস্টিং একটা গল্পের মাধ্যমে প্রথমবারের মতো চরকি সিরিজে অভিনয় করার আর তরুণ প্রতিভাবান কাজী আসাদের কারণে সেই সুযোগটাও এসে গেল। চমৎকার এই সিরিজ নিয়ে আমি বেশ আশাবাদী।

চরকির প্রধান নির্বাহী কর্মকর্তা রেদওয়ান রনি বলেন, গুণী অভিনেতা মোশাররফ করিম ও তরুণ মেধাবী নির্মাতা আসাদের এই সিরিজ নিয়ে আমরা খুবই আশাবাদী। আমার অনেকগুলো নির্মাণে মোশাররফ ভাই দারুণ ছিল, দর্শকনন্দিত হয়েছিল সেই সময়ে। এবার চরকির মাধ্যমে নতুন কিছু হতে যাচ্ছে সেটা আমি নিশ্চিত।

জানা গেছে, খুব শিগগিরই চরকিতে সিরিজটি রিলিজের লক্ষ্য সামনে রেখে এর মধ্যেই শুরু হয়েছে শুটিংয়ের প্রস্তুতি।

Please Share This Post in Your Social Media

© All rights reserved © 2023 EU BANGLA NEWS