News Headline :
মানব পাচার প্রতিরোধে সাংবাদিকদের ভূমিকা গুরুত্বপূর্ণ রপ্তানি সহজ করতে শিপিং ডকুমেন্ট সরাসরি ক্রেতাদের কাছে পাঠানোর সুযোগ বিএনপির সাবেক মহাসচিব খোন্দকার দেলোয়ার হোসেনের ১৫তম মৃত্যুবার্ষিকী আজ মালদ্বীপে অগ্নিকাণ্ড, রবিন মোল্লার লাশ রাতে ঢাকায় পৌঁছাবে অবসরে গেলেন র‍্যাব ডিজি শহিদুর রহমান ও এসবির অতিরিক্ত আইজি গোলাম রসুল গাড়ি কম, দীর্ঘ লাইনে যাত্রীদের অপেক্ষা কাঙ্ক্ষিত দেশ গড়তে দেশবাসীর সহযোগিতা চাইলেন প্রধানমন্ত্রী রাকিবকে কুপিয়েছিলেন গ্রেপ্তার যুবক, বিরোধ ছিল দাবি পরিবারের ‘হাদি হত্যায় ভারতে গ্রেপ্তারদের কনস্যুলার অ্যাক্সেস এখনো মেলেনি’ উন্নত দেশ প্রসঙ্গে প্রধানমন্ত্রী, ‘ওরা পারলে আমরা কেন পারবো না?’
বুদ্ধিমান পুরুষে আকৃষ্ট হন ঋতাভরী

বুদ্ধিমান পুরুষে আকৃষ্ট হন ঋতাভরী

টালিউড অভিনেত্রী ঋতাভরী চক্রবর্তী টিভি পর্দায় ললিতা চরিত্র দিয়ে অভিনয়ে পথচলা শুরু করেছেন। সদ্যই ৩২ বছরের কোটায় পা রাখলেন তিনি। বরাবরই জীবনটা ফাটাফাটি ভাবে বাঁচতে ভালবাসেন এ অভিনেত্রী। এমনকি তিনি যে ‘স্যাপিওসেক্সুয়াল’ গোত্রের সে সম্পর্কেও সোজাসাপটা জানিয়েছেন ঋতাভরী।

হিন্দুস্তান টাইমস বাংলার প্রতিবেদন অনুযায়ী, নুসরাত জাহান সঞ্চালিত চ্যাট শো-তে সম্পর্ক নিয়ে খোলামেলা আলোচনা করেছেন ঋতাভরী চক্রবর্তী। অভিনেত্রীর কথায়, ‘আমার মতে, মনের আর শরীরের ক্ষুধায় কোনো পার্থক্য নেই। কাওকে ভেতর থেকে চাইছি, তাকে নিজের করে নিতে কোনো দ্বিধা থাকতে পারে না।’

নিজেকে ‘স্যাপিওসেক্সুয়াল’ বলেছেন ঋতাভরী। অর্থাৎ বুদ্ধিমান পুরুষের প্রতি আকৃষ্ট হন তিনি। 

ঋতাভরীর কাছে নুসরাত প্রশ্ন করেন, ‘সবচেয়ে অদ্ভূত কোন জায়গায় সম্পর্কে লিপ্ত হয়েছো?’ হাসতে হাসতে নায়িকা বলেন, ‘রান্নাঘরে…তবে নিজের বাড়ির কিচেন নয় অন্যের বাড়ির’। 

অভিনেত্রীর এমন উত্তর শুনে চমকে ওঠেন নুসরাত। পাল্টা জিজ্ঞেস করেন, ‘সব জিনিসগুলো ঠিকঠাক ছিল?’ মাথায় হাত রেখে ঋতাভরীর জবাব- ‘একদম নয়’। আবারও হেসে ওঠেন দুজনেই

পুরুষতান্ত্রিক সমাজে আজও মেয়েদের নিয়ে কাঁটাছেড়া করার প্রবণতা বন্ধ হয়নি, তা ভালোভাবেই জানেন ঋতাভরী। তিনি বলেন, ‘একটা ছেলের একাধিক বান্ধবী থাকলে সেটা নিয়ে সমস্যা হয়না। কিন্তু একজন মেয়ের একাধিক প্রেমিক থাকলে তাকে আজেবাজে তকমা দেওয়া হয়।’

মনোবিদ তথাগতর চট্টোপাধ্যায়ের সঙ্গে বিয়ের কথা পাকা ছিল ঋতাভরী। আংটি বদলের পর লিভ-ইনে থাকার কথাও জানিয়েছিলেন নায়িকা। তবে আচমকাই দূরত্ব তৈরি হয় দুজনের। 

যদিও গত বছর লক্ষ্মীপুজায় ফের কাছাকাছি দেখা যায় তাদের। গত মার্চে তথাগতর জন্মদিনে আদুরে শুভেচ্ছাও জানান ঋতাভরী। জল্পনা, ভাঙা সম্পর্ক জোড়া লেগেছে। তবে তথাগতর সঙ্গে নিজের সম্পর্ক নিয়ে আপতত চুপই থাকছেন এ অভিনেত্রী।

Please Share This Post in Your Social Media

© All rights reserved © 2023 EU BANGLA NEWS