আত্মহত্যা করেছেন অভিনেত্রী সারা বেকের

আত্মহত্যা করেছেন অভিনেত্রী সারা বেকের

মার্কিন যুক্তরাষ্ট্রের টেলিভিশন এমটিভি’র ধারাবাহিক ‘দ্য রিয়েল ওয়ার্ল্ড’-এর অভিনেত্রী সারা বেকের মারা গেছেন। গত সপ্তাহের শুরুতে মৃত্যু হয়েছে তার। মৃত্যুকালে তার বয়স হয়েছিল ৫২ বছর।

ট্যাবলয়েড সংবাদ সংস্থা টিএমজেড’র এক প্রতিবেদন থেকে জানা গেছে এ তথ্য। প্রতিবেদনে বলা হয়েছে, স্বেচ্ছায় মৃত্যুর পথ বেছে নিয়েছেন অভিনেত্রী সারা। আর তার আত্মহত্যার বিষয়টি অভিনেত্রীর পরিবারের এক সদস্য নিশ্চিত করেছেন।

অভিনেত্রী সারার পরিবারের সদস্য জানিয়েছেন, গত সপ্তাহের শুরুতে নিজ বাড়িতে মারা গেছেন সারা বেকের। পারিবারিক সেবার জন্য গত বছরই নিজ এলাকায় এসেছিলেন। অবশ্য ক্যালিফোর্নিয়ায় ফিরে যাওয়ারও পরিকল্পনা ছিল তার।

প্রতিবেদনে আরও বলা হয়েছে, সাম্প্রতিক মাসগুলোয় মানসিক স্বাস্থ্যের সঙ্গে বেশ লড়াই করেছেন সারা। তার মায়ের অসুস্থতা ও বোনের যত্ন নেয়া এবং একটি দুর্ঘটনা তার মানসিক সমস্যাকে আরও জটিল করে তুলেছিল।

প্রসঙ্গত, ১৯৯৬ সালে মিয়ামিতে ‘দ্য রিয়েল ওয়ার্ল্ড’-এর পঞ্চম সিজনে অভিনয়ের জন্য বিশ্বজুড়ে নজর কাড়েন অভিনেত্রী সারা। মাত্র ২৫ বছর বয়সে ক্যালিফোর্নিয়ায় কমিক বুক ইন্ডাস্ট্রিতে কাজ শুরু করেছিলেন তিনি।

Please Share This Post in Your Social Media

© All rights reserved © 2026 EU BANGLA NEWS