News Headline :
মানব পাচার প্রতিরোধে সাংবাদিকদের ভূমিকা গুরুত্বপূর্ণ রপ্তানি সহজ করতে শিপিং ডকুমেন্ট সরাসরি ক্রেতাদের কাছে পাঠানোর সুযোগ বিএনপির সাবেক মহাসচিব খোন্দকার দেলোয়ার হোসেনের ১৫তম মৃত্যুবার্ষিকী আজ মালদ্বীপে অগ্নিকাণ্ড, রবিন মোল্লার লাশ রাতে ঢাকায় পৌঁছাবে অবসরে গেলেন র‍্যাব ডিজি শহিদুর রহমান ও এসবির অতিরিক্ত আইজি গোলাম রসুল গাড়ি কম, দীর্ঘ লাইনে যাত্রীদের অপেক্ষা কাঙ্ক্ষিত দেশ গড়তে দেশবাসীর সহযোগিতা চাইলেন প্রধানমন্ত্রী রাকিবকে কুপিয়েছিলেন গ্রেপ্তার যুবক, বিরোধ ছিল দাবি পরিবারের ‘হাদি হত্যায় ভারতে গ্রেপ্তারদের কনস্যুলার অ্যাক্সেস এখনো মেলেনি’ উন্নত দেশ প্রসঙ্গে প্রধানমন্ত্রী, ‘ওরা পারলে আমরা কেন পারবো না?’
অভিনেতা অনুপম খেরের অফিসে দুর্ধর্ষ চুরি

অভিনেতা অনুপম খেরের অফিসে দুর্ধর্ষ চুরি

ভারতের মুম্বাইয়ে বলিউড অভিনেতা অনুপম খেরের অফিসে দুর্ধর্ষ চুরির ঘটনা ঘটেছে। দরজা ভেঙে অফিসের গোটা সিন্দুক তুলে নিয়ে গেছে চোর। চুরি গেছে সিনেমার রিল। দুষ্কৃতকারীরা তাঁর অফিসের কী অবস্থা করেছে, সেটা ভিডিও আকারে নিজেই পোস্ট করেছেন অভিনেতা অনুপম খের।
ভিডিও শেয়ার করে অভিনেতা অনুপম খের এক্সে লিখেছেন, ‘গত রাতে আমার বীর দেশাই রোডের অফিসে দুজন চোর অফিসের দুটি দরজা ভেঙে অ্যাকাউন্টস বিভাগের গোটা সিন্দুক (যা সম্ভবত তারা ভাঙতে পারেনি) তুলে নিয়ে গেছে এবং আমাদের প্রযোজনা প্রতিষ্ঠান নির্মিত একটি ছবির নেগেটিভও নিয়ে গেছে, যেগুলো কিনা একটা বাক্সে ছিল। তবে পুলিশ আশ্বস্ত করেছে যে সিসিটিভি ক্যামেরায় তাদের দুজনকেই দেখা গেছে।’

পোস্ট করা ভিডিওর ক্যাপশনে অনুপম খের লেখেন, ‘পুলিশ আসার আগে এই ভিডিও আমার অফিসের লোকজন তুলেছে।’ সব শেষে অনুপম লিখেছেন, ‘ঈশ্বর ওদের সুবুদ্ধি দিন।’

অনুপম খেরের পোস্ট করা এই ভিডিওতে দেখা যাচ্ছে, তাঁর অফিসের দরজার তালা দুটিই ভাঙা। পুলিশ জানিয়েছে, দুজন চোরকে সিন্দুকসহ অন্য সামগ্রী নিয়ে অটোয় উঠতে দেখা গেছে।

বড় পর্দায় অনুপম খেরকে ভবিষ্যতে দেখা যাবে কঙ্গনা রনৌতের ‘ইমার্জেন্সি’-তে। পাশাপাশি তিনি ‘তন্বী দ্য গ্রেট’-এর হাত ধরে আবার পরিচালনায় কামব্যাক করছেন। প্রায় ২০ বছর বাদে পরিচালনায় ফিরছেন অনুপম।

Please Share This Post in Your Social Media

© All rights reserved © 2023 EU BANGLA NEWS