News Headline :
মানব পাচার প্রতিরোধে সাংবাদিকদের ভূমিকা গুরুত্বপূর্ণ রপ্তানি সহজ করতে শিপিং ডকুমেন্ট সরাসরি ক্রেতাদের কাছে পাঠানোর সুযোগ বিএনপির সাবেক মহাসচিব খোন্দকার দেলোয়ার হোসেনের ১৫তম মৃত্যুবার্ষিকী আজ মালদ্বীপে অগ্নিকাণ্ড, রবিন মোল্লার লাশ রাতে ঢাকায় পৌঁছাবে অবসরে গেলেন র‍্যাব ডিজি শহিদুর রহমান ও এসবির অতিরিক্ত আইজি গোলাম রসুল গাড়ি কম, দীর্ঘ লাইনে যাত্রীদের অপেক্ষা কাঙ্ক্ষিত দেশ গড়তে দেশবাসীর সহযোগিতা চাইলেন প্রধানমন্ত্রী রাকিবকে কুপিয়েছিলেন গ্রেপ্তার যুবক, বিরোধ ছিল দাবি পরিবারের ‘হাদি হত্যায় ভারতে গ্রেপ্তারদের কনস্যুলার অ্যাক্সেস এখনো মেলেনি’ উন্নত দেশ প্রসঙ্গে প্রধানমন্ত্রী, ‘ওরা পারলে আমরা কেন পারবো না?’
আনন্দের কথায় বাবুর কন্ঠে নতুন গান ‘প্রেমবতী’

আনন্দের কথায় বাবুর কন্ঠে নতুন গান ‘প্রেমবতী’

দুই বছর আগে ফজলুর রহমান বাবু ও সালমার কন্ঠে প্রকাশ হয় ‘সখী’ শিরোনামের গান গান। সেই গানের জনপ্রিয়তার রেশ ধরে একই প্রযোজনা প্রতিষ্ঠান থেকে আসছে ‘প্রেমবতী’।এবার দ্বৈত নয়, এ গানটি একক গেয়েছেন ফজলুর রহমান বাবু। দুই গানের কথাই লিখেছেন গীতিকার তারেক আনন্দ।

‘প্রেমবতী’ গানের সুরকার খায়রুল ওয়াসী। সংগীতায়োজন করেছেন মিনহাজ জুয়েল।  

ফজলুর রহমান বাবু বলেন, মিষ্টি কথার চমৎকার গান। আমি সাধারণত গানের কথা, সুর পছন্দ হলেই কণ্ঠ দিয়ে থাকি। আমার মনের মতো কথা, সুর। আশা করি ভালো লাগবে শ্রোতাদের।

তারেক আনন্দ বলেন, বাবু ভাইয়ের জন্য গান লিখতে গেলে ভেবে চিন্তে সুন্দর কথামালার গান লিখতে হয়। আমি চেষ্টা করেছি ভালো লেখার।

খায়রুল ওয়াসী বলেন, তারেক আনন্দ ভাইয়ের কথায় আমার নিজের বেশ কিছু গান আছে। অন্যশিল্পীদের জন্যও সুর করেছি। ফজলুর রহমান বাবু ভাই নাটক-সিনেমায় যেমন জনপ্রিয়, গানেও তিনি সমান জনপ্রিয়। লিরিক হাতে পেয়েও ওনাকে চিন্তা করেই সুর করেছি। আশা করছি গানটি শ্রোতারা পছন্দ করবেন।

মঙ্গলবার (১৮ জুন) সাউন্ডটেকের ইউটিউব চ্যানেলে গানটি মিউজিক ভিডিও আকারে প্রকাশ হবে। মিউজিক ভিডিও নির্মাণ করেছেন এম এইচ রিজভী। মডেল হয়েছেন সুমনা আরফিন ও সাকিন আহমেদ।

Please Share This Post in Your Social Media

© All rights reserved © 2023 EU BANGLA NEWS