News Headline :
ইন্টারকন্টিনেন্টাল ঢাকায় ‘ইনক্রেডিবল ওয়েডিংস ফেস্টিভ্যাল’ ৩১ জুলাই চলন্ত ট্রেনে পাথর নিক্ষেপ – বাউবি শিক্ষার্থী সাব্বিরের চোখের আলো নিভে গেল মোদি সরকারের আলোচনার প্রস্তাব প্রত্যাখ্যান করলো সিজেপি ‘চাঁদ তারার গুঞ্জরণ’-এ শাকিব-পূর্ণিমা মুক্তি পেল বিজয়ের শেষ সিনেমা, কে কত টাকা পারিশ্রমিক পেলেন? শিক্ষার্থীদের ‘শান্তিপূর্ণ’ আন্দোলন নিয়ে যা বললেন সালমান খান সহশিল্পীর বিরুদ্ধে জোর করে চুমু ও মারধরের অভিযোগ অভিনেত্রীর বাংলাদেশের খাবারের প্রশংসা, সঙ্গে বড় ঘোষণা আতিফ আসলামের দেশে একযোগে মুক্তি পাচ্ছে বিশ্ব কাঁপানো ৪টি সিনেমা মামদানি চাইলেই কি গ্রেপ্তার হবেন না নেতানিয়াহু
দেশের গানে পান্থ কানাই 

দেশের গানে পান্থ কানাই 

এবার দেশের গান নিয়ে হাজির হতে যাচ্ছেন জনপ্রিয় শিল্পী পান্থ কানাই। ‘জীবনের দামে কেনা’ শিরোনামের গানটি প্রকাশ হবে আসছে স্বাধীনতা দিবস অর্থাৎ ২৬ শে মার্চে।

এ গানটির কথা লিখেছেন এন আই বুলবুল। সুর ও সংগীত পরিচালনা করেছেন অন্তু গোলন্দাজ।

গানটি প্রসঙ্গে পান্থ কানাই বলেন, অনেক দিন পর দেশের গান করেছি। দেশের গানের প্রতি আমার সব সময় একটা টান থাকে। এছাড়া দেশের এ গানটির কথা ও সুর পছন্দ হওয়ায় গানটি গাইলাম। কথা ও সুরে দারুণ মেলোডি আছে। আমার পছন্দের একটি গান হয়ে থাকবে এটি।

সুরকার অন্তু গোলন্দাজ বলেন, আমার প্রিয় শিল্পীদের একজন পান্থ কানাই। তার কণ্ঠে গানটি পরিপূর্ণতা পেয়েছে। এখন সবাই টিকটক ভাইরাল হবার গান নিয়ে ব্যস্ত। আমি সেখান থেকে বের হয়ে দেশের গান করেছি। যারা দেশের গান পছন্দ করেন তাদের এ গানটি আশা করি ভালো লাগবে।

Please Share This Post in Your Social Media

© All rights reserved © 2026 EU BANGLA NEWS