News Headline :
থাই বিনিয়োগকারীদের বাংলাদেশে আরও বেশি বিনিয়োগের আহ্বান বাণিজ্যমন্ত্রীর সূচকের পতনে ডিএসইর লেনদেন কমেছে বাংলাদেশ-থাইল্যান্ড বাণিজ্যে বিশাল সম্ভাবনা: বাণিজ্যমন্ত্রী ইশরাককে নিয়ে ‘বিভ্রান্তিকর’ প্রতিবেদন প্রচারের অভিযোগে প্রতিবাদ সরকারের ব্যর্থতায় দেশ ভীতির জনপদে পরিণত হয়েছে: সিপিবি সভাপতি ডিএমপির ফরিদাসহ পুলিশের ১৭ ঊর্ধ্বতন কর্মকর্তা বাধ্যতামূলক অবসরে সাংবাদিকতা পেশা নির্ধারণে যথাযথ কর্তৃপক্ষ থাকা জরুরি: তথ্যমন্ত্রী রাষ্ট্রপতি পদত্যাগ করতে চাইলে সরকারের কিছু করার নেই: স্বরাষ্ট্রমন্ত্রী দেশকে ট্রিলিয়ন ডলারের অর্থনীতিতে নিতে কাজ করছি: প্রধানমন্ত্রী প্রধানমন্ত্রীকে ভারত সফরের আমন্ত্রণ জানালেন মোদী
গোলাপ বাগানে চাকরি নিলেন তটিনী!

গোলাপ বাগানে চাকরি নিলেন তটিনী!

সময়ের অন্যতম প্রিয়মুখ তানজিম সাইয়ারা তটিনী। যিনি ক’দিন আগে আলোচনায় আসেন কারওয়ান বাজারে মাছ কাটার দৃশ্যে অভিনয় করে।এবার এই তরুণ অভিনেত্রীকে দেখা যাবে ঢাকার অদূরে গোলাপ গ্রামে, যেখানে তিনি যুদ্ধ করছেন ফুল শ্রমিকের জীবন ও প্রেমিকার চরিত্রে।

তাকে নিয়ে ‘গোলাপ গ্রাম’ নামের বিশেষ এই নাটকটি নির্মাণ করেছেন রুবেল হাসান। মেজবাহ উদ্দিন সুমনের চিত্রনাট্যে এতে তটিনীর বিপরীতে আছেন ইয়াশ রোহান।

নাটকটিতে আরও অভিনয় করেছেন মাহমুদুল ইসলাম মিঠু, লামিয়া ল্যাম, পাপিয়া, পিয়াল, শর্মী প্রমুখ।

নির্মাতা জানান, এই নাটকের মাধ্যমে মূলত গোলাপ গ্রামের ফুল তোলা শ্রমিকদের জীবন যুদ্ধের গল্প তুলে ধরার চেষ্টা করেছেন। যেখানে ফুল তোলা শ্রমিকের চরিত্রে তটিনী আর ফুর বিক্রেতার চরিত্রে অভিনয় করেছেন রোহান। গোলাপের এই দুই শ্রমিকের মধ্যে গড়ে ওঠে প্রেম। যদিও মহাজন কুতুব মিয়া তাদের গোলাপ জীবনে ধরা দেয় কাঁটা হয়ে।

জানা গেছে, সিএমভি’র ঈদ আয়োজনের বিশেষ নাটক হিসেবে ‘গোলাপ গ্রাম’ উন্মুক্ত হবে প্রতিষ্ঠানটির ইউটিউব চ্যানেলে।

Please Share This Post in Your Social Media

© All rights reserved © 2026 EU BANGLA NEWS