News Headline :
তেহরানের খোমেনি বিমানবন্দর থেকে আন্তর্জাতিক ফ্লাইট পুনরায় চালু হচ্ছে! ক্যান্সারের চিকিৎসা নিয়েছেন নেতানিয়াহু ইসলামাবাদে যাচ্ছেন ইরানের পররাষ্ট্রমন্ত্রী সপ্তাহের ব্যবধানে আরও চড়া বাজার প্রিমিয়াম এসইউভি মিতসুবিশি ডেস্টিনেটর উন্মোচন করল র‍্যাংগস লিমিটেড এনসিপিতে যোগ দিলেন ইসহাক-রনি-কাফি-ফ্লোরা ডাকসু নেতা-সাংবাদিকদের মারধরের প্রতিবাদে ছাত্রশিবিরের বিক্ষোভ মিছিল মে দিবসে শ্রমিক দলের সমাবেশ, প্রধান অতিথি প্রধানমন্ত্রী জাতিসংঘ ফোরামে ন্যায্য বৈশ্বিক আর্থিক কাঠামো-টেকসই এলডিসি উত্তরণের আহ্বান বাংলাদেশের রমনায় চোরাই সিএনজিসহ প্রতারক চক্রের সদস্য গ্রেপ্তার
অবৈধ হাসপাতাল-ক্লিনিক বন্ধ করুন: স্বাস্থ্যমন্ত্রী 

অবৈধ হাসপাতাল-ক্লিনিক বন্ধ করুন: স্বাস্থ্যমন্ত্রী 

অবৈধভাবে পরিচালিত হাসপাতাল ও ক্লিনিক চলতে দেওয়া হবে না জানিয়ে স্বাস্থ্য ও পরিবার পরিকল্পনা মন্ত্রী সামন্ত লাল সেন বলেছেন, তাদের বিরুদ্ধে ব্যবস্থা নেওয়া হবে।  রোববার (২৮ জানুয়ারি) সচিবালয়ে সংবাদ সম্মেলনে তিনি এ কথা বলেন।

অনিবন্ধিত হাসপাতালের বিষয়ে আপনাদের পদক্ষেপ কি থাকবে, এমন প্রশ্নে স্বাস্থ্যমন্ত্রী বলেন, অবৈধ এবং লাইসেন্স ছাড়া যে হাসপাতাল ও ডায়গনিস্টিক সেন্টার আছে, আমি এ ব্যাপারে কথা বলেছি। হঠাৎ করে বন্ধ করলে তো হবে না। আমাকে তো পরীক্ষা করতে হবে।

স্বাস্থ্যমন্ত্রী বলেন, আমার কাছে তালিকা এসেছে, আমরা সেই তালিকা ধরে কাজ করবো। কোনো হাসপাতাল অবৈধ কিংবা অবৈধভাবে কাজ করবে, সেটা অন্তত আমি হতে দেবো না। এ ব্যাপারে আমার কঠোর নির্দেশ। আমি আগেও বলেছি এখনো বলছি, যারা এ ধরনের ক্লিনিক চালাচ্ছেন তারা তাদের কার্যক্রম বন্ধ করুন। তা নাহলে আমরা কিন্তু তার বিরুদ্ধে অ্যাকশন নেবো। তাদের একটা সময় দেবো। হঠাৎ করে আমরা একটা ক্লিনিক বন্ধ করতে পারি না। একটা নিয়ম আছে, প্রসিডিউর আছে। আমি সেভাবে এগোবো।

Please Share This Post in Your Social Media

© All rights reserved © 2023 EU BANGLA NEWS