পুলিশের কাজে কেউ বাধা দিতে পারবে না: স্বরাষ্ট্রমন্ত্রী

স্বরাষ্ট্রমন্ত্রী সালাহউদ্দিন আহমদ বলেছেন, পুলিশের কাজে অবৈধভাবে কেউ বাধা দিতে পারবে না। পুলিশের আইনানুগ কাজে কোনো ধরনের রাজনৈতিক হস্তক্ষেপ করা যাবে না। একইসঙ্গে পুলিশের কাজে স্বচ্ছতা ও জবাবদিহিতা নিশ্চিত করা হবে যাতে তাদের দ্বারা মানুষ হয়রানির শিকার না হয়।  সোমবার (২৩ ফেব্রুয়ারি) সচিবালয়ে স্বরাষ্ট্র মন্ত্রণালয়ের সম্মেলনকক্ষে মন্ত্রণালয়ের আওতাধীন দপ্তর-সংস্থার প্রধানদের বিস্তারিত পড়ুন

ঘরে ঘরে প্রলোভনকারীদের বিষয়ে সজাগ থাকতে হবে: আমিনুল হক

ঢাকা মহানগর উত্তর বিএনপির আহ্বায়ক ও গণপ্রজাতন্ত্রী বাংলাদেশ সরকারের যুব ও ক্রীড়া প্রতিমন্ত্রী আমিনুল হক পবিত্র রমাজানের তৃতীয় দিনে শনিবার (২১ ফেব্রুয়ারি) বিকেলে রাজধানীর পল্লবীর ৫ নম্বর ওয়ার্ডে মধ্যবিত্ত পরিবারের মাঝে ইফতার সামগ্রী বিতরণ করেছেন।  ইফতার সামগ্রী বিতরণকালে স্থানীয় জনগণের উদ্দেশে আমিনুল হক বলেন, যারা ঘরে ঘরে গিয়ে ‘জান্নাতের টিকেট’ বিস্তারিত পড়ুন

আমরা সবকিছুতেই রাজনীতি করি: রুমিন ফারহানা

ব্রাহ্মণবাড়িয়া-২ আসনের নবনির্বাচিত সংসদ সদস্য ব্যারিস্টার রুমিন ফারহানা বলেছেন, আমাদের দুর্ভাগ্য আমরা সবকিছুতেই রাজনীতি করি। যখন যে সরকার ক্ষমতায় আসে, তারা নিজেদের মতো করে ইতিহাস রচনা করে। ফলে ইতিহাসে আমরা হয় দেবতা, নয়তো ইবলিস, এই দুইয়ের মাঝখানে সাধারণ মানুষকে খুঁজে পাওয়া যায় না। সরকার এসেছে, সরকার গেছে; কিন্তু ভাষা আন্দোলনের বিস্তারিত পড়ুন

শপথের প্রয়োজন নেই, সংসদে বসলেই হ্যাঁ কার্যকর হবে: পানিসম্পদমন্ত্রী

পানিসম্পদমন্ত্রী শহীদ উদ্দীন চৌধুরী এ্যানি বলেছেন, হ্যাঁ-না ভোটে হ্যাঁ ভোট জয়ী হওয়ায় শপথ নেওয়ার কোনো প্রয়োজন নেই। হ্যাঁ অটোমেটিক জাতীয় সংসদে বসামাত্র কার্যকরী হবে এবং এটি জাতীয় সংসদে বিল হিসেবে প্রযোজ্য হবে। আন্তর্জাতিক মাতৃভাষা দিবসে শনিবার (২১ ফেব্রুয়ারি) লক্ষ্মীপুর কেন্দ্রীয় শহীদ মিনারে ভাষা শহীদদের প্রতি শ্রদ্ধা নিবেদন শেষে সাংবাদিকদের প্রশ্নের বিস্তারিত পড়ুন

নাগরিক কমিটিকে সম্পৃক্ত করে টিসিবির কার্যক্রম স্বচ্ছ করা হবে: বাণিজ্যমন্ত্রী

ট্রেডিং কর্পোরেশন অব বাংলাদেশের (টিসিবি) ভ্রাম্যমাণ ট্রাকসেল কার্যক্রম আকস্মিক পরিদর্শন করেছেন সরকারের বাণিজ্য, শিল্প এবং বস্ত্র ও পাটমন্ত্রী খন্দকার আব্দুল মুক্তাদির। শনিবার (২১ ফেব্রুয়ারি) বিকেলে সিলেট নগরীর লাক্কাতুরা এলাকায় টিসিবির পণ্যের মান ও বিতরণ প্রক্রিয়া সরেজমিনে পর্যবেক্ষণ করেন তিনি। পরিদর্শন শেষে উপস্থিত সাংবাদিকদের সঙ্গে আলাপকালে মন্ত্রী জানান, টিসিবির সেবা সরাসরি বিস্তারিত পড়ুন

সড়কে ‘চাঁদা জাতীয়করণ’ হলো কি না, প্রশ্ন জামায়াত আমিরের

নবগঠিত সরকারের সড়ক ও সেতুমন্ত্রীর মাধ্যমে চাঁদাকে জাতীয়করণ করা হলো কি না, তা নিয়ে প্রশ্ন তুলেছেন জামায়াতে ইসলামীর আমির ডা. শফিকুর রহমান। একইসঙ্গে দুর্নীতির লাগাম টানা নিয়ে সরকারের ভূমিকার সমালোচনা করে তিনি বলেছেন, সূচনাতেই বাংলাদেশ কোন দিকে যাচ্ছে, তার ব্যাকরণ বোঝা যাচ্ছে না। শুক্রবার (২০ ফেব্রুয়ারি) সামাজিক যোগাযোগমাধ্যম ফেসবুকে দেওয়া বিস্তারিত পড়ুন

বিএনপি-আ.লীগ-জামায়াত যেই হোক, দোষী হলে রেহাই নেই: পররাষ্ট্র প্রতিমন্ত্রী

পররাষ্ট্র প্রতিমন্ত্রী শামা ওবায়েদ ইসলাম রিংকু ফরিদপুর জেলা প্রশাসনকে উদ্দেশ্য করে বলেছেন, দল-মত দেখার কোনো সুযোগ নেই। দোষী হলে তিনি বিএনপি, জামায়াত বা কার্যক্রম নিষিদ্ধ আওয়ামী লীগের যেই হোন, তাকে আইনের আওতায় আনতে হবে। এটিই সরকারের অবস্থান। নিরপেক্ষভাবে ব্যবস্থা নিতে হবে এবং সরকারের পক্ষ থেকে পূর্ণ সহযোগিতা থাকবে। শুক্রবার (২০ বিস্তারিত পড়ুন

পরিবহনমন্ত্রীর বক্তব্য বাস্তবে চালকদের ওপর চাপিয়ে দেওয়া একটি অবৈধ প্রক্রিয়া

‘সড়কে পরিবহনের চাঁদা যেটা বলা হয়, সেভাবে আমি চাঁদা দেখি না’ সড়ক পরিবহন, রেল ও নৌপরিবহন মন্ত্রণালয়ের মন্ত্রী শেখ রবিউল আলমের করা এ বক্তব্যের কঠোর সমালোচনা করেছেন ত্রয়োদশ জাতীয় সংসদ নির্বাচনে ঢাকা-৯ আসনের স্বতন্ত্র প্রার্থী ডা. তাসনিম জারা। বৃহস্পতিবার (১৯ ফেব্রুয়ারি) নিজের ভেরিফায়েড ফেসবুক স্ট্যাটাসে পরিবহনমন্ত্রীর ওই বক্তব্যের সমালোচনা করেন বিস্তারিত পড়ুন

মন্ত্রিসভা অন্তর্ভুক্তিমূলক হয়নি, স্থান পেয়েছে দুর্নীতিগ্রস্তরা: নাহিদ

নবগঠিত সরকারের মন্ত্রিসভা অন্তর্ভুক্তিমূলক হয়নি বলে দাবি করেছেন জাতীয় নাগরিক পার্টির (এনসিপি) আহ্বায়ক নাহিদ ইসলাম। তিনি অভিযোগ করেছেন, মন্ত্রিসভায় ব্যাপক ধরনের আর্থিকভাবে অস্বচ্ছ, দুর্নীতিগ্রস্ত এবং ঋণখেলাপির অভিযোগে অভিযুক্ত, হত্যা মামলার আসামি—এই ধরনের লোককে স্থান দেওয়া হয়েছে। বৃহস্পতিবার (১৯ ফেব্রুয়ারি) দলটির কেন্দ্রীয় কার্যালয়ে সমসাময়িক রাজনৈতিক ইস্যু এবং সদ্যগঠিত মন্ত্রিসভা নিয়ে এনসিপির বিস্তারিত পড়ুন

বিদেশি বিনিয়োগ বাড়াতে নীতিগত সংস্কার করতে হবে: বস্ত্র ও পাটমন্ত্রী

প্রাকৃতিক ও পচনযোগ্য পণ্যে এখন আগ্রহ বেশি মানুষের। পাট দেশের ঐতিহ্যের সঙ্গে জড়িত। এতবছর পরে এসে সবকিছুর জন্য লাইসেন্স জরুরি নয়। বিদেশি বিনিয়োগ বাড়াতে নীতি সংস্কার করে কাজ করতে হবে।নৈতিকতা ও সক্ষমতা নিয়ে করতে হবে। বৃহস্পতিবার(১৯ ফেব্রুয়ারি) সচিবালয়ে বস্ত্র ও পাট মন্ত্রণালয়ের সম্মেলন কক্ষে এক মতবিনিময় সভায় এসব কথা বলেন বিস্তারিত পড়ুন

© All rights reserved © 2026 EU BANGLA NEWS