News Headline :
ঈদুল ফিতরের সম্ভাব্য তারিখ জানাল আমিরাত মধ্যপ্রাচ্যে যুদ্ধ দীর্ঘায়িত হলে অর্থনীতিতে বাড়বে চাপ: ড. ফাহমিদা খাতুন অদম্য চার নারী পেলেন রাঁধুনী কীর্তিমতী সম্মাননা ২০২৫ জুলাইয়ের হৃত স্বপ্ন পুনরুদ্ধারে এলো নতুন রাজনৈতিক প্ল্যাটফর্ম, নেতৃত্বে মাহফুজ আলম বিএনপির এমপিদের নিয়ে কর্মশালা: দ্বিতীয় দিনে ৩ বিভাগের প্রশিক্ষণ রমজান ও ঈদ উপলক্ষে গুম–শহীদ পরিবারের পাশে প্রতিমন্ত্রী আমিনুল হক জ্বালানি তেল সংকটের আতঙ্ক: সীমিত বিক্রিতে বাড়ছে ভোগান্তি ইরানের বিরুদ্ধে পদক্ষেপ নিলে কুর্দিদের ‘ধ্বংস’ করে দেবে আইআরজিসি ইরানকে মার্কিন সামরিক স্থাপনার তথ্য দিচ্ছে রাশিয়া ইরানি হামলা মোকাবিলায় সৌদি প্রতিরক্ষামন্ত্রী-পাকিস্তান সেনাপ্রধানের জরুরি বৈঠক

ঈদুল ফিতরের সম্ভাব্য তারিখ জানাল আমিরাত

মধ্যপ্রাচ্যের দেশ সংযুক্ত আরব আমিরাতে আগামী ২০ মার্চ (শুক্রবার) পবিত্র ঈদুল ফিতর উদ্‌যাপিত হতে পারে। স্পেস সায়েন্সেস অ্যান্ড টেকনোলজির জ্যোতির্বিজ্ঞান সংক্রান্ত গণনার ভিত্তিতে এই পূর্বাভাস দিয়েছে শারজাহ একাডেমি ফর অ্যাস্ট্রোনমি। শারজাহ একাডেমির জ্যোতির্বিজ্ঞান পর্যবেক্ষণ কেন্দ্র জানিয়েছে, তাদের হিসাব অনুযায়ী ১৪৪৭ হিজরি সালের রমজান মাস এবার ৩০ দিন পূর্ণ করতে পারে। বিস্তারিত পড়ুন

মধ্যপ্রাচ্যে যুদ্ধ দীর্ঘায়িত হলে অর্থনীতিতে বাড়বে চাপ: ড. ফাহমিদা খাতুন

‘বর্তমান সরকার একটি ভঙ্গুর অর্থনীতি নিয়ে যাত্রা শুরু করেছে। এর মধ্যে মধ্যপ্রাচ্যে যুদ্ধ পরিস্থিতি দীর্ঘায়িত হলে দেশের অর্থনীতি আরও চাপের মুখে পড়বে। এতে তেলের দাম বাড়তে পারে, অনেক মানুষ কাজ হারাতে পারে এবং স্বাভাবিক সরবরাহ ব্যবস্থা বিঘ্নিত হতে পারে। এ পরিস্থিতিতে অর্থনীতিকে সচল রাখতে ব্যবসায়ীদের জন্য অনুকূল পরিবেশ তৈরি করা বিস্তারিত পড়ুন

অদম্য চার নারী পেলেন রাঁধুনী কীর্তিমতী সম্মাননা ২০২৫

সমাজকল্যাণ, সাংবাদিকতা, উদ্যোক্তা ও ক্রীড়াঙ্গনে বিশেষ অবদান রাখার জন্য চার নারী পেলেন ‘রাঁধুনী কীর্তিমতী সম্মাননা ২০২৫’। কীর্তিমতীরা হলেন: কাওসার সোহেলী, নুর নাহার, সুরাইয়া ফারহানা রেশমা এবং ঋতুপর্ণা চাকমা। শনিবার (০৭ মার্চ) রাজধানীর প্যান প্যাসিফিক সোনারগাঁও হোটেলে আন্তর্জাতিক নারী দিবস উপলক্ষে আয়োজিত এক অনুষ্ঠানের মাধ্যমে তাদের হাতে এই সম্মাননা তুলে দেওয়া বিস্তারিত পড়ুন

জুলাইয়ের হৃত স্বপ্ন পুনরুদ্ধারে এলো নতুন রাজনৈতিক প্ল্যাটফর্ম, নেতৃত্বে মাহফুজ আলম

দেশের তরুণদের রাজনীতিতে ইতিবাচক অংশগ্রহণ নিশ্চিত করা, জুলাইয়ের ছাত্র-জনতার হৃত স্বপ্ন পুনরুদ্ধার করা এবং দায় ও দরদের বাংলাদেশ গড়ার জন্য সারাদেশের ছাত্র-নাগরিকদেরকে পুনর্গঠন করার লক্ষ্য নিয়ে নতুন রাজনৈতিক প্ল্যাটফর্ম অলটারনেটিভস ন্যাশনাল অর্গানাইজিং কমিটি গঠন করা হয়েছে। শুক্রবার (৬ মার্চ) নিজেদের ফেসবুক পেজে প্রকাশিত এক সংবাদ বিজ্ঞপ্তিতে এই তথ্য জানিয়েছেন তারা।  বিস্তারিত পড়ুন

বিএনপির এমপিদের নিয়ে কর্মশালা: দ্বিতীয় দিনে ৩ বিভাগের প্রশিক্ষণ

ঢাকা জেলাসহ তিন বিভাগের সংসদ সদস্যদের (এমপি) নিয়ে শুরু হয়েছে বিএনপির দ্বিতীয় দিনের প্রশিক্ষণ কর্মশালা। শনিবার (৭ মার্চ) সকাল ১০টায় গুলশানে বিএনপি চেয়ারপারসনের রাজনৈতিক কার্যালয়ে এ কর্মশালা শুরু হয়। দিনের কর্মসূচির উদ্বোধন করেন স্থানীয় সরকার মন্ত্রী ও বিএনপির মহাসচিব মির্জা ফখরুল ইসলাম আলমগীর। সকালের পর্বে ঢাকা জেলা, ময়মনসিংহ, ফরিদপুর ও বিস্তারিত পড়ুন

রমজান ও ঈদ উপলক্ষে গুম–শহীদ পরিবারের পাশে প্রতিমন্ত্রী আমিনুল হক

পবিত্র মাহে রমজান ও আসন্ন ঈদুল ফিতর উপলক্ষে নিজ নির্বাচনী এলাকা পল্লবী ও রূপনগরের গুম ও শহীদ বিএনপি নেতাকর্মীদের পরিবারের পাশে দাঁড়িয়েছেন যুব ও ক্রীড়া প্রতিমন্ত্রী আমিনুল হক। শনিবার (৭ মার্চ) রাজধানীর মিরপুরের বাউনিয়াবাদ, কালশী ও এভিনিউ–৫সহ বিভিন্ন এলাকায় এসব পরিবারের বাসায় গিয়ে তাদের খোঁজখবর নেন তিনি। এ সময় পরিবারের বিস্তারিত পড়ুন

জ্বালানি তেল সংকটের আতঙ্ক: সীমিত বিক্রিতে বাড়ছে ভোগান্তি

আন্তর্জাতিক অস্থিরতা এবং ইরান–আমেরিকা-ইসরায়েলের উত্তেজনার প্রভাবে বিশ্ববাজারে জ্বালানি তেলের দাম বাড়তে পারে; এমন আশঙ্কায় রাজধানী ঢাকাসহ দেশের বিভিন্ন স্থানে তেল সংকটের আতঙ্ক ছড়িয়ে পড়েছে। এরই মধ্যে অনেক পেট্রোল পাম্পে দেখা গেছে দীর্ঘ লাইন। কোথাও এক থেকে দুই কিলোমিটার পর্যন্ত গাড়ি ও মোটরসাইকেলের সারি দাঁড়িয়ে থাকতে দেখা গেছে। আগামীকাল রোববার থেকে বিস্তারিত পড়ুন

ইরানের বিরুদ্ধে পদক্ষেপ নিলে কুর্দিদের ‘ধ্বংস’ করে দেবে আইআরজিসি

ইরাকের কুর্দি অধ্যুষিত অঞ্চলে বড় ধরনের সামরিক অভিযান চালিয়েছে ইরানের ইসলামিক রেভল্যুশনারি গার্ডস কোর (আইআরজিসি)। শনিবার (৭ মার্চ) সকালে স্বায়ত্তশাসিত ওই অঞ্চলের তিনটি পৃথক অবস্থানে এই হামলা চালানো হয়। ইরানের আধা-সরকারি বার্তা সংস্থা তাসনিমে প্রকাশিত আইআরজিসির এক বিবৃতিতে জানানো হয়েছে, বিচ্ছিন্নতাবাদী গোষ্ঠীগুলো যদি ইরানের আঞ্চলিক অখণ্ডতার বিরুদ্ধে কোনো পদক্ষেপ নেওয়ার বিস্তারিত পড়ুন

ইরানকে মার্কিন সামরিক স্থাপনার তথ্য দিচ্ছে রাশিয়া

যুক্তরাষ্ট্র ও ইসরায়েল যুদ্ধ শুরুর এক সপ্তাহ পর এবার মস্কো তেহরানের পাশে দাঁড়াচ্ছে বলে শোনা যাচ্ছে। রাশিয়া ইরানকে এমন গোয়েন্দা তথ্য সরবরাহ করছে, যা এ অঞ্চলে মার্কিন যুদ্ধজাহাজ, বিমান ও সামরিক স্থাপনায় হামলা চালাতে সাহায্য করতে পারে। বার্তা সংস্থা এপি ও ওয়াশিংটন পোস্ট গোয়েন্দা সূত্রের উদ্ধৃতি দিয়ে এ তথ্য প্রকাশ বিস্তারিত পড়ুন

ইরানি হামলা মোকাবিলায় সৌদি প্রতিরক্ষামন্ত্রী-পাকিস্তান সেনাপ্রধানের জরুরি বৈঠক

সৌদি প্রতিরক্ষামন্ত্রী প্রিন্স খালিদ বিন সালমান রিয়াদে পাকিস্তানের সশস্ত্র বাহিনীর প্রধান ফিল্ড মার্শাল আসিম মুনিরের সঙ্গে জরুরি বৈঠক করেছেন। সম্প্রতি সৌদি আরবের ওপর ইরানি হামলা এবং ক্রমবর্ধমান পরিস্থিতি মোকাবিলার উপায় নিয়ে তাদের এ বৈঠক অনুষ্ঠিত হয়। শনিবার এক প্রতিবেদনে এ তথ্য জানিয়েছে সৌদি গেজেট। বৈঠকে, উভয় পক্ষই দুই দেশের মধ্যে যৌথ বিস্তারিত পড়ুন
© All rights reserved © 2023 EU BANGLA NEWS