News Headline :
তেহরানের খোমেনি বিমানবন্দর থেকে আন্তর্জাতিক ফ্লাইট পুনরায় চালু হচ্ছে! ক্যান্সারের চিকিৎসা নিয়েছেন নেতানিয়াহু ইসলামাবাদে যাচ্ছেন ইরানের পররাষ্ট্রমন্ত্রী সপ্তাহের ব্যবধানে আরও চড়া বাজার প্রিমিয়াম এসইউভি মিতসুবিশি ডেস্টিনেটর উন্মোচন করল র‍্যাংগস লিমিটেড এনসিপিতে যোগ দিলেন ইসহাক-রনি-কাফি-ফ্লোরা ডাকসু নেতা-সাংবাদিকদের মারধরের প্রতিবাদে ছাত্রশিবিরের বিক্ষোভ মিছিল মে দিবসে শ্রমিক দলের সমাবেশ, প্রধান অতিথি প্রধানমন্ত্রী জাতিসংঘ ফোরামে ন্যায্য বৈশ্বিক আর্থিক কাঠামো-টেকসই এলডিসি উত্তরণের আহ্বান বাংলাদেশের রমনায় চোরাই সিএনজিসহ প্রতারক চক্রের সদস্য গ্রেপ্তার
তীব্র শীত আর কয়দিন, জানাল আবহাওয়া অফিস

তীব্র শীত আর কয়দিন, জানাল আবহাওয়া অফিস

উত্তরের ঠান্ডা বাতাস আর ঘন কুয়াশায় রাজধানীসহ সারাদেশ জেঁকে বসেছে শীত। দেশের অধিকাংশ জায়গায় সূর্যের দেখা তেমন একটা মিলছে না। এমন অবস্থায় তাপমাত্রা নিয়ে সুখবর দিতে পারেনি আবহাওয়া অফিস।

আবহাওয়া অধিদপ্তরের তথ্যমতে, বর্তমানে রাজশাহী, পাবনা, নওগাঁ, চুয়াডাঙ্গা ও কুষ্টিয়া জেলাসহ রংপুর বিভাগের (পঞ্চগড়, দিনাজপুর, লালমনিরহাট, নীলফামারী, গাইবান্ধা, ঠাকুরগাঁও, রংপুর ও কুড়িগ্রাম জেলা) ওপর দিয়ে মৃদু শৈত্যপ্রবাহ বয়ে যাচ্ছে এবং তা অব্যাহত থাকতে পারে।

আবহাওয়াবিদ মো. বজলুর রশিদ জানান, রোববারও কয়েকটি জেলা শৈত্যপ্রবাহের আওতায় চলে আসতে পারে। আগামী দুই থেকে তিনদিন আবহাওয়া পরিস্থিতি প্রায় একইরকম থাকবে।

তিনি আরও বলেন, আগামী ১৮ ও ১৯ জানুয়ারি বৃষ্টি সম্ভাবনা রয়েছে। বৃষ্টি হলে কুয়াশা কেটে গেলেও সে সময় শীত আরও বাড়তে পারে।

এদিকে, গত ২৪ ঘণ্টায় সর্বনিম্ন ৮ শতাংশ ৮ ডিগ্রি সেলসিয়াস তাপমাত্রা রেকর্ড করা হয়েছে দিনাজপুরে। সর্বোচ্চ ২৬ দশমিক ৪ ডিগ্রি সেলসিয়াস তাপমাত্রা রেকর্ড করা হয়েছে টেকনাফে।

Please Share This Post in Your Social Media

© All rights reserved © 2023 EU BANGLA NEWS