দিল্লি আন্দোলন থেকে ফিরেই অসুস্থ শাবানা আজমি

দিল্লি আন্দোলন থেকে ফিরেই অসুস্থ শাবানা আজমি

বলিউডের বর্ষীয়ান অভিনেত্রী শাবানা আজমি। দিল্লিতে শিক্ষার্থীদের আন্দোলনে অংশ নেওয়ার কয়েক দিনের মধ্যেই অসুস্থ হয়ে পড়েছেন তিনি।সোয়াইন ফ্লুতে আক্রান্ত হয়েছেন এই অভিনেত্রী।

জানা গেছে, বর্তমানে ৭৫ বছর বয়সী এই অভিনেত্রী চিকিৎসকদের পরামর্শে আইসোলেশনে রয়েছেন।

গেল ২০ জুলাই ককরোচ জনতা পার্টি (সিজেপি) আয়োজিত ‘সংসদ অভিযান’ কর্মসূচিতে অংশ নিয়ে অনশনরত সোনম ওয়াংচুক ও আন্দোলনরত শিক্ষার্থীদের প্রতি সংহতি জানিয়েছিলেন শাবানা।

সেদিন বিক্ষোভ ঘিরে উত্তপ্ত হয়ে ওঠে যন্তর মন্তর এলাকা।বিক্ষোভকারীদের ছত্রভঙ্গ করতে পুলিশ কাঁদানে গ্যাস, জলকামান ও লাঠিচার্জ করে। ওই সময় সামাজিকমাধ্যমে ছড়িয়ে পড়া একটি ভিডিওতে দেখা যায়, হুড়োহুড়ির মধ্যে অসুস্থ হয়ে পড়েন শাবানা আজমি।ক্লান্ত ও শ্বাসকষ্টে ভোগা অভিনেত্রীকে অন্য আন্দোলনকারীরা নিরাপদ স্থানে নিয়ে যান।

পরে মুম্বাইয়ে অনুষ্ঠিত একই আন্দোলনের কর্মসূচিতে শাবানা আজমিকে দেখা না যাওয়ায় নানা জল্পনা শুরু হয়। এরপর তার টিম এক বিবৃতিতে জানায়, দিল্লি থেকে ফেরার পর তিনি সোয়াইন ফ্লুতে আক্রান্ত হয়েছেন। ১০২ ডিগ্রি জ্বরে ভোগায় চিকিৎসকের নির্দেশে তাকে সম্পূর্ণ আইসোলেশনে থাকতে হচ্ছে। এ কারণে তিনি মুম্বাইয়ের কর্মসূচিতে অংশ নিতে পারেননি।

বলিউড সূত্রের খবর, আরও কয়েক দিন চিকিৎসকদের পর্যবেক্ষণে বাসা থেকে চিকিৎসা নিতে হবে অভিনেত্রীকে। 

Please Share This Post in Your Social Media

© All rights reserved © 2026 EU BANGLA NEWS