মানব পাচার চক্রের ৪ রোহিঙ্গা সদস্য গ্রেপ্তার

মানব পাচার চক্রের ৪ রোহিঙ্গা সদস্য গ্রেপ্তার

রাজধানীর মতিঝিল এলাকায় অভিযান চালিয়ে মানব পাচার চক্রের সঙ্গে জড়িত চার রোহিঙ্গা সদস্যকে গ্রেপ্তার করেছে পুলিশ। এ সময় তাদের কাছ থেকে পাচার কাজে ব্যবহৃত মোবাইল ফোন ও ভিসার কাগজপত্র উদ্ধার করা হয়।

শুক্রবার (৩ এপ্রিল) এ তথ্য নিশ্চিত করেন ঢাকা মহানগর পুলিশ (ডিএমপি)-এর মিডিয়া অ্যান্ড পাবলিক রিলেশন্স বিভাগের সহকারী পুলিশ কমিশনার আরিফা আখতার প্রীতি।

তিনি জানান, গোপন সংবাদের ভিত্তিতে বৃহস্পতিবার (২ এপ্রিল) দুপুরে মতিঝিল থানা এলাকার একটি হোটেলে অভিযান চালায় ডিবির সাইবার অ্যান্ড স্পেশাল ক্রাইম (দক্ষিণ) বিভাগের একটি দল।অভিযানে মো. ফেরদৌস, নুরু বিবি দূর আক্তার (১৯), উম্মে কুলসুম (২০) এবং আইনের সঙ্গে সংঘাতে জড়িত এক শিশুকে গ্রেপ্তার করা হয়।

অভিযানকালে তাদের কাছ থেকে মানব পাচারের কাজে ব্যবহৃত চারটি মোবাইল ফোন এবং দুটি ভিসার প্রিন্ট কপি উদ্ধার করা হয়।

পুলিশ জানায়, প্রাথমিক জিজ্ঞাসাবাদে গ্রেপ্তারকৃতরা দীর্ঘদিন ধরে মানব পাচার চক্রের সঙ্গে জড়িত থাকার কথা স্বীকার করেছে।

এ ঘটনায় গ্রেপ্তারদের বিরুদ্ধে মতিঝিল থানায় একটি মামলা দায়ের করা হয়েছে।পরে তাদের আদালতে পাঠানো হয়েছে।

Please Share This Post in Your Social Media

© All rights reserved © 2023 EU BANGLA NEWS