আলমগীরের জন্মদিনে বিশেষ ‘স্টার নাইট’

আলমগীরের জন্মদিনে বিশেষ ‘স্টার নাইট’

বরেণ্য চলচ্চিত্র অভিনেতা আলমগীর ৭৭ বছর বয়সে পা দিচ্ছেন শুক্রবার (০৩ এপ্রিল)। একই সঙ্গে এদিন ‘চলচ্চিত্র  দিবস’-ও উদযাপন হবে। এ বিশেষ দিনটি সামনে রেখে মাছরাঙা টেলিভিশন আয়োজন করেছে বিশেষ অনুষ্ঠান ‘স্টার নাইট’।

শুক্রবার রাত ৯টা থেকে মাছরাঙা টেলিভিশনে আবারো শুরু হচ্ছে জনপ্রিয় সেলিব্রিটি শো ‘স্টার নাইট’-এর নতুন মৌসুম।এবারের মৌসুমের প্রথম পর্বের অতিথি হিসেবে অংশ নিয়েছেন চলচ্চিত্র ব্যক্তিত্ব আলমগীর। রুম্মান রশীদ খানের গ্রন্থনা ও মৌসুমী মৌয়ের সঞ্চালনায় ‘স্টার নাইট’ প্রযোজনা করছেন অজয় পোদ্দার।

‘স্টার নাইট’-এর আয়োজনে অভিনেতা আলমগীরকে চমকে দেওয়ার জন্য তার পরিবার, সহকর্মী ও কাছের মানুষরা শুভেচ্ছা বার্তা পাঠিয়েছেন। এবারের জন্মদিনে নিজের চাওয়া সম্পর্কে আলমগীর বলেন, আমরা সবাই মিলে দেশকে আরও ভালোবাসবো, দেশকে নিজের মতো করে গড়বো।

অভিনেতা আলমগীর যখন চলচ্চিত্র জীবন শুরু করেছিলেন, সে সময় চিত্রালীতে একটি সাক্ষাৎকার ছাপা হয়েছিল। শিরোনাম ছিল: ‘আমি আলমগীর, জয়যাত্রার পথে নেমেছি’। প্রায় ৫৪ বছরে ২৩০টি সিনেমায় অভিনয় করার পরও সেই জয়যাত্রা আজও চলমান।

অভিনেতা, নির্মাতা আলমগীরের বাবা প্রয়াত কলিম উদ্দিন আহম্মেদ ছিলেন বাংলাদেশের ১ম সবাক চলচ্চিত্র ‘মুখ ও মুখোশ’-এর অন্যতম প্রযোজক।

আলমগীর ‘স্টার নাইট’-এ বাবা-মা, পরিবারের নানা অজানা তথ্য-ও জানিয়েছেন।  

Please Share This Post in Your Social Media

© All rights reserved © 2023 EU BANGLA NEWS