News Headline :
জরায়ুমুখের ক্যানসার কীভাবে হয়, প্রতিকার ও চিকিৎসা কী ৫০তম বিসিএস প্রিলির ফলাফল দেখবেন যেভাবে ইমিগ্রেশন পুলিশের গোপন তৎপরতা, ডিক্যাপ্রিওর এই সিনেমা মিলে যায় সময়ের সঙ্গে ঢাবির ক্রীড়া অবকাঠামো উন্নয়নে বিসিবির ২ কোটি টাকা সহায়তা প্রশান্ত মহাসাগরে নৌযানে যুক্তরাষ্ট্রের হামলায় নিহত দুই স্ট্যান্ডার্ড ব্যাংকের নতুন নাম ‘স্ট্যান্ডার্ড ইসলামী ব্যাংক পিএলসি’ এখন সিদ্ধান্ত আপনাদের হাতে: তাসনিম জারা এবার কুড়িগ্রাম-২ আসনে আতিক মুজাহিদকে সমর্থন জানালো গণঅধিকারের প্রার্থী কোথায় ভোট দেবেন বিএনপির হেভিওয়েট প্রার্থীরা আমাদের স্বার্থ রক্ষা না হলে সরকার চুক্তি করতে যাবে না: নৌপরিবহন উপদেষ্টা
রূপগঞ্জে শীতলক্ষ্যা আইল্যান্ড ইকোপার্ক উদ্বোধন

রূপগঞ্জে শীতলক্ষ্যা আইল্যান্ড ইকোপার্ক উদ্বোধন

নারায়ণগঞ্জ জেলার রূপগঞ্জ উপজেলার কায়েতপাড়া ইউনিয়নের পূর্বগ্রাম মৌজায় বালু ও শীতলক্ষ্যা নদীর মোহনাস্থ চনপাড়ায় পরিবেশবান্ধব শীতলক্ষ্যা আইল্যান্ড ইকোপার্কের উদ্বোধন করা হয়েছে।

বাংলাদেশ অভ্যন্তরীণ নৌপরিবহন কর্তৃপক্ষ (বিআইডব্লিউটিএ) কর্তৃক বাস্তবায়িত এই উন্নয়ন কার্যক্রমের আওতায় নদীভাঙন রোধে ব্যাংক প্রটেকশন ও কী-ওয়াল নির্মাণসহ প্রাথমিক অবকাঠামোগত উন্নয়ন সম্পন্ন করা হয়। পরবর্তীতে এলাকাটিকে জনবান্ধব ও পরিবেশসম্মত করে গড়ে তুলতে বিআইডব্লিউটিএ নিজস্ব অর্থায়নে ইকোপার্কের নির্ধারিত উন্নয়ন কাজ বাস্তবায়ন করে।

মঙ্গলবার (১০ ফেব্রুয়ারি) নৌপরিবহন উপদেষ্টা ব্রিগেডিয়ার জেনারেল (অব.) ড. এম সাখাওয়াত হোসেন এ ইকোপার্কের উদ্বোধন করেন।

উদ্বোধনী অনুষ্ঠানে প্রধান অতিথির বক্তব্যে নৌপরিবহন উপদেষ্টা বলেন, নদী আমাদের জীবন ও অর্থনীতির অবিচ্ছেদ্য অংশ। নদী তীর সংরক্ষণ ও পরিকল্পিত ব্যবহারের মাধ্যমে একদিকে যেমন পরিবেশ রক্ষা করা সম্ভব, অন্যদিকে জনগণের জন্য নিরাপদ ও মনোরম বিনোদনস্থল সৃষ্টি করা যায়। চনপাড়ার এই ইকোপার্ক তার একটি বাস্তব উদাহরণ।

তিনি বলেন, নদী বন্দর এলাকার উন্নয়নকে শুধু বাণিজ্যিক দৃষ্টিকোণ থেকে নয়, পরিবেশ ও জনস্বার্থকে গুরুত্ব দিয়ে এগিয়ে নিতে সরকার বদ্ধপরিকর।ভবিষ্যতেও দেশের বিভিন্ন নদী তীরবর্তী এলাকায় এ ধরনের পরিবেশবান্ধব উন্নয়ন কার্যক্রম গ্রহণ করা হবে।

নৌপরিবহন উপদেষ্টা আশা প্রকাশ করে বলেন, এই ইকোপার্ক শহরের উপকণ্ঠে স্থাপিত হওয়ায় স্থানীয় জনগণের অবকাশ যাপন ও বিনোদনের পাশাপাশি নদী ও পরিবেশ সংরক্ষণে জনসচেতনতা বৃদ্ধিতে গুরুত্বপূর্ণ ভূমিকা রাখবে।

প্রসঙ্গত, উক্ত স্থান পরিত্যক্ত থাকায় বিভিন্ন অসামাজিক কার্যকলাপ সংঘটিত হওয়ার বিষয়টি নৌপরিবহন উপদেষ্টার দৃষ্টিগোচর হলে তিনি বিআইডব্লিউটিএর চেয়ারম্যানকে ইকোপার্ক নির্মাণের নির্দেশ প্রদান করেছিলেন।

অনুষ্ঠানে বাংলাদেশ অভ্যন্তরীণ নৌপরিবহন কর্তৃপক্ষ (বিআইডব্লিউটিএ) এর চেয়ারম্যান রিয়ার অ্যাডমিরাল আরিফ আহমেদ মোস্তফাসহ নৌপরিবহন মন্ত্রণালয়ের ঊর্ধ্বতন কর্মকর্তা এবং গণমাধ্যমকর্মীরা উপস্থিত ছিলেন।

Please Share This Post in Your Social Media

© All rights reserved © 2023 EU BANGLA NEWS