News Headline :
যুক্তরাষ্ট্রের এক গুপ্তধনের দ্বীপে যা দেখলাম অবিশ্বাস্য পারিশ্রমিক! সুন্দর পিচাইয়ের ওপর প্রায় ৮ হাজার কোটি টাকার বাজি গুগলে পুলিশে ৪ হাজার এসআই নিয়োগ, পর্যালোচনা সভা কাল ‘নারীদের পছন্দকে প্রশ্নবিদ্ধ করার অভ্যাস থেকে সমাজের বের হওয়া উচিত’ বিচ্ছেদের পর বিয়ে নিয়ে যা বললেন জনপ্রিয় অভিনেত্রী ‘ভুল করলে ক্ষমা চেয়েছি, থামিনি’ নারী দিবসে সুমী মাদক মামলায় খালাস পেলেন কণ্ঠশিল্পী আসিফ আকবর ইফতার পার্টিতে গিয়ে মেজাজ হারালেন অভিনেত্রী হিনা খান না ফেরার দেশে ক্রীড়া সাংবাদিক রাজু, বিএসপিএ ও বিএসজেএ’র শোক ‘ইরানি ফুটবলারদের আশ্রয় দিন, না হলে যুক্তরাষ্ট্র দেবে’
নাঈমুল ইসলাম খান ও তার স্ত্রীর নামে চার্জশিট অনুমোদন

নাঈমুল ইসলাম খান ও তার স্ত্রীর নামে চার্জশিট অনুমোদন

সম্পদ বিবরণী দাখিল না করায় সাবেক প্রধানমন্ত্রী শেখ হাসিনার প্রেস সচিব নাঈমুল ইসলাম খান ও তার স্ত্রী নাসিমা খান মন্টির বিরুদ্ধে চার্জশিট অনুমোদন করেছে দুর্নীতি দমন কমিশন (দুদক)।

বৃহস্পতিবার (২২ জানুয়ারি) দুদকের মহাপরিচালক মো. আক্তার হোসেন গণমাধ্যমকে বিষয়টি নিশ্চিত করেন।

তিনি জানান, দুদকের অনুসন্ধানে নাঈমুল ইসলাম খান ও তার স্ত্রী নাসিমা খান মন্টির নামে জ্ঞাত আয়ের উৎসের সঙ্গে অসংগতিপূর্ণ সম্পদের তথ্য পাওয়া যায়। এ অবস্থায় দুদক আইন অনুযায়ী তাদের সম্পদ বিবরণী দাখিলের নির্দেশ দেওয়া হয়।

কিন্তু নির্ধারিত সময়ের মধ্যে নাঈমুল ইসলাম খান ও নাসিমা খান মন্টি সম্পদ বিবরণী দাখিল করতে ব্যর্থ হন। সময় বাড়ানো হলেও বর্ধিত সময়ের মধ্যেও তারা সম্পদ বিবরণী দাখিল করেননি।

এতে করে দুদক আইন, ২০০৪–এর ২৬(২) ধারায় অপরাধ করায় তাদের বিরুদ্ধে চার্জশিট অনুমোদন করে দুর্নীতি দমন কমিশন।

Please Share This Post in Your Social Media

© All rights reserved © 2023 EU BANGLA NEWS