বুধবার মেট্রো রেলের বিশেষ সার্ভিস থাকবে

বুধবার মেট্রো রেলের বিশেষ সার্ভিস থাকবে

সাবেক তিনবারের প্রধানমন্ত্রী ও বিএনপি চেয়ারপারসন খালেদা জিয়ার জানাজায় অংশ নেওয়ার জন্য মেট্রো রেলের বিশেষ সার্ভিস পরিচালনা করবে।

মঙ্গলবার (৩০ ডিসেম্বর) ঢাকা ম্যাস ট্রানজিট কোম্পানি লিমিটেড থেকে পাঠানো এক প্রেস বিজ্ঞপ্তিতে এ তথ্য জানানো হয়। 

এতে বলা হয়, যাত্রীসাধারণের অবগতির জন্য জানানো যাচ্ছে যে, তিনবারের সাবেক প্রধানমন্ত্রী খালেদা জিয়ার জানাজায় অংশগ্রহণের সুবিধার্থে আগামী বুধবার (৩১ ডিসেম্বর) ডিএমটিসিএল নিয়মিত সময়সূচির অতিরিক্ত বিশেষ মেট্রো রেল সার্ভিস পরিচালনা করবে।

দিন সকাল ছয়টায় রাজধানীর এভারকেয়ার হাসপাতালে মৃত্যুবরণ করেন সাবেক তিনবারের প্রধানমন্ত্রী ও বিএনপি চেয়ারপারসন খালেদা জিয়া।

Please Share This Post in Your Social Media

© All rights reserved © 2026 EU BANGLA NEWS